ফের ১৭০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের চূড়ায় সেই যুবক

কসবা, 30 May 2023,

চলারপথে রিপোর্ট :
বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা যেন নেশার মতো হয়ে উঠেছে যুবক নাসিরের। গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি টাওয়ারে উঠার পরে অভিনব কায়দায় নামিয়ে আনা হয়েছিল তাকে। এর ৫ দিনের মাথায় ৩০ মে পাশের কসবা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের টাওয়ারে উঠে জিকির করছিলেন ওই যুবক। খবর পেয়ে কসবা থানা পুলিশ ও কসবা ফায়ার সার্ভিসের সদস্যরা পরীক্ষিত সেই কৌশল অবলম্বন করেই ১৭০ ফুট উঁচু টাওয়ার থেকে নামিয়ে আনেন তাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ৩০ মে মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বাড়িখোলা গ্রামের বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। দেখতে দেখতে এলাকার লোকজনও জড়ো হন। খবর পেয়ে কসবা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিছুক্ষণ ডাকাডাকি ও অনুরোধের পর হ্যান্ড মাইকে আজান দিলে ওই যুবক ধীরে ধীরে নিচে নেমে আসে। ৫ দিন আগেও সদর উপজেলার কোড্ডা এলাকার বৈদ্যুতিক টাওয়ারে উঠে বসে থাকে এই যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আজান শুনিয়ে তাকে নিচে নামায়। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বাড়িখোলা গ্রামের শরীফ উদ্দিন বলেন, বিকেল ৪টার দিকে চারদিকে সাড়া পড়ে কেউ একজন টাওয়ারে উঠে বসে আছে। কিছু তরুণ বিষয়টি ফেসবুকেও লাইভ প্রচার করেন। আমরা তাকে ডাকাডাকি করলেও সে না নেমে আপন মনে জিকির করছিল।

তিনি আরো বলেন, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। টাওয়ারের চূড়ায় উঠে জিকির করার পাশাপাশি কিছুক্ষণ পর পর টাওয়ারে নিজের মাথাকেও বাড়ি দিচ্ছিল।

এ বিষয়ে কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাইকে আজান শুনিয়ে তাকে নিচে নামিয়ে আনি। এর আগেও পাশের সদর উপজেলার একটি টাওয়ারে উঠেছিল বলে খবর পেয়েছি। কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হওয়ায় তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন অফিসারদের পরামর্শ মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

কসবায় শিশুর সঙ্গে অশালীন আচরণের দায়ে ইজিবাইক চালকের কারাদণ্ড

কসবা, 3 September 2025, 463 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কিন্ডারগার্টেনের এক শিশু শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করায় দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে কসবা-আখাউড়া সড়কে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় অভিযুক্ত দুলাল মিয়াকে এই সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। দুলাল মিয়া একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সকালে তার ইজিবাইক দিয়ে শিশুটি বাড়ি যাওয়ার সময় দুলাল মিয়া শিশুটির শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিলে শিশুটি চিৎকার করে ওঠে।

এসময় আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে শিশুটির মুখে বিবরণ শুনে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে ১ বছরের বিনাশ্রম সাজা ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এর আগেও একই অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড প্রদান করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

ড্রাগন চাষ করে চাষী মহসিনের সাফল্য

কসবা, 12 July 2023, 1600 Views,

চলারপথে রিপোর্ট :
ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন প্রবাস ফেরত এ. কে. এম মহসিন। তার এই সফলতা দেখে স্থানীয় অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছেন। ড্রাগন ফল চাষ করে তাঁর আর্থিক স্বচ্ছলতাও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এ. কে. এম মহসিন দীর্ঘদিন সিঙ্গাপুরে চাকুরি করে ২০১৮ সালে দেশে ফিরে আসেন।

পরে তিনি ২০২১ সালে বাড়ির পাশে তার পরিত্যাক্ত ৫ কানি (১৫০ শতাংশ) জমিতে ড্রাগন ফলের বাগান করেন। প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে তিনি জমিতে ৬ হাজার ড্রাগন ফলের চারা রোপন করেন। প্রথম বছরেই তিনি প্রায় ১০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন।

এ. কে. এম মহসিন জানান, চলতি মৌসুমের শুরুতেই তার বাগানে ১ হাজার ২০০ কেজি ড্রাগন ফল উৎপাদন হয়। স্থানীয় বাজারে এই ফলগুলো আড়াই লাখ টাকা বিক্রি করেন। তিনি বলেন, এ বছর তিনি প্রায় ২০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে বাগান থেকেই ২শত টাকা কেজি দরে ড্রাগন ফল কিনে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, তিনি আশা করছেন এ বছরই বাগানে বিনিয়োগ করা টাকা তিনি তুলতে পারবেন। আগামী বছর থেকে তিনি ড্রাগন ফল বিক্রি করে লাভের মুখ দেখবেন। তিনি বলেন, তার সফলতা দেখে স্থানীয় অনেক তরুণই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

এ ব্যাপারে কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, আমরা ড্রাগন ফলের চাষী এ. কে. এম মহসিনকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা দিচ্ছি। ড্রাগন চাষ লাভজনক হওয়ায় ও মহসিনের সাফল্য দেখে এলাকার অনেক তরুনই বর্তমানে ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছে।

নির্বাচনের কোন বিকল্প নাই : মুশফিকুর রহমান

কসবা, জাতীয়, রাজনীতি, 15 November 2025, 840 Views,

চলারপথে রিপোর্ট :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। তারা ভালো করেই জানেন তাদের পেছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ ১৫ নভেম্বর শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের দিন গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ফ্রেব্রুয়ারির মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সাথে গণভোট দিয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি? জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোন বিকল্প নাই।

মুশফিকুর রহমান বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করছে, এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে কি না যুগান্তরের এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পৃথিবীর কোন দেশ আছে যে রাজনৈতিক বিভেদ থাকে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তো প্রতিবাদ হচ্ছে। তাহলে তার ফলাফল কোথায় হবে, ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত। জনগণ যা বলবে তাই হবে। এর আগে তিনি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এসময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দলীয় নেতাকর্মীরা তাকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা জানান।

বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। পরে তিনি তারেক রহমানের ৩১দফার প্রচারণায় সড়ক পথে গাড়ির বহর নিয়ে কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় মুশফিকুর রহমান ছাড়াও আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মিশন মনসুর মিশন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, শফিকুল আলম তুরান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

কসবা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 October 2024, 2444 Views,

চলারপথে রিপোর্ট :
৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কসবা উপজেলার দরুইল গ্রামের মো. আনোয়ার (৩৮) ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলফু মিয়া (৪৮)।

আজ ২৩ অক্টোবর বুধবার সকালে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নবীনগর উপজেলার বিটঘর টিয়ারা গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনোয়ারকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই রাতে জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আলফু মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

কসবা, 6 February 2023, 1920 Views,

কসবা প্রতিনিধি :
কসবায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ ৬ ফেব্রুয়ারি সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে দুলাল মিয়া তার রিক্সা গ্যারেজে নিয়ে যায়। এর একপর্যায়ে শিশুকে ধর্ষণ করে। কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এর ফলে শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরদিন শনিবার আবারও তাকে ধর্ষণ করে দুলাল মিয়া। পরে ছেড়ে দিলে শিশুটি কাঁদতে থাকে। জানতে চাইলে শিশুটি তার মামাকে বিস্তারিত জানায়। এ ঘটনায় রোববার ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুলালকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, আজ সোমবার সকালে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।