সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: পিটার হাস

জাতীয়, 30 May 2023,

অনলাইন ডেস্ক :
যেসব বাংলাদেশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে তাদের ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে সহযোগিতা করতে এ ভিসানীতি ঘোষণা করা হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাস এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে সরকারি ও বিরোধী দলের রাজনীতিকরাও উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের জায়গা সম্পর্কে জানতে চাইলে পিটার হাস বলেন, সব বাংলাদেশি যা চায়, যুক্তরাষ্ট্রেরও একই চাওয়া। সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পরিষ্কার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে প্রতিশ্রুতি পরিষ্কার করেছেন, বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশি যাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তারাও একই মত প্রকাশ করেছেন। ফলে আমি কোনো মতানৈক্য দেখি না।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস থাকেলে নতুন ভিসানীতির কারণ জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন যা বলেছেন তা হলো, এ ঘোষণা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে সহযোগিতা করার জন্য। সেই সহযোগিতা আমরা আমাদের পন্থায় ভিসানীতি ব্যবহার করে করেছি।

নতুন ভিসানীতি সাধারণ মানুষের ওপরও ব্যবহার হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসানীতি সব শ্রেণিপেশার মানুষের ওপর ব্যবহার করা হবে। তবে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে তাদের ভয় পাওয়ার কিছু নেই।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা প্রায়ই দুই দেশের ৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলি। তবে সেই সম্পর্ক ছবিতে দেখতে অভূতপূর্ব লাগছে। এ প্রদর্শনী দেখতে সবাইকে আমন্ত্রণ জানাই।

এই মুহূর্তে বাংলাদেশ ও যুক্তরাষ্টের মধ্যকার সম্পর্কের চ্যালেঞ্জগুলো জানতে চাইলে তিনি বলেন, সম্পর্কের চ্যালেঞ্জগুলোর পরিবর্তে আমি ইতিবাচক দিকগুলো দেখতে চাই। এ ছবির প্রদর্শনী আমাদের ঐতিহাসিক সম্পর্কের প্রতিচ্ছবি। বর্তমানে বাণিজ্য, নিরাপত্তা, মানুষে মানুষে যোগাযোগ, স্বাস্থ্যসেবায় আমাদের বেশ শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। বর্তমানে আমরা আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে) ‘বন্ধুত্বের শেকড়: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।

Leave a Reply

বাঞ্ছারামপুরে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দুই কেজি Read more

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করলেন সিনিয়র সচিব মো. এহছানুল হক

আশুগঞ্জ, জাতীয়, সরাইল, 22 September 2025, 500 Views,

চলারপথে রিপোর্ট :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি কমে আসবে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এহছানুল হক বলেন, গত ৫ আগস্টের পরে এখানে যারা ইন্ডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন ছিলেন, তারা তাদের নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পেতেন। আমাদের ডিসি সাহেবের সঙ্গে কথা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, এখানে আসলে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। উনারা দ্রুত ফিরে আসছেন। কাজে নামবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের অংশের কাজ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিয়োগ পরীক্ষায় ফি’র কমিশন ও ভ্যাট প্রার্থীকেই দিতে হবে

জাতীয়, 24 August 2023, 1231 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
সরকারি জনবল নিয়োগে পরীক্ষার নির্ধারিত ফির ওপর সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন পাবে মোবাইল অপারেটর টেলিটক। একই সঙ্গে এ কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। কমিশন এবং এ ভ্যাট চাকরিপ্রার্থীর কাছ থেকে কাটা হবে। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগে পরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ওই প্রজ্ঞাপনে কমিশন চাকরিদাতা প্রতিষ্ঠান না চাকরিপ্রার্থী– কার কাছ থেকে কাটা হবে স্পষ্ট করা হয়নি। তাতে ভ্যাটের কথাও উল্লেখ ছিল না। নতুন প্রজ্ঞাপনে সেটি স্পষ্ট করা হলো। তবে পরীক্ষা ফি আগের মতোই রাখা হয়েছে।

নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার ফি ৬০০ টাকা, দশম গ্রেডে ৫০০ টাকা, ১১তম এবং ১২তম গ্রেডে ৩০০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১০০ টাকা নির্ধারণ করা রয়েছে।

নতুন প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ কর্তৃপক্ষ টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি নিতে পারবে। তারা পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে দিতে পারবে টেলিটককে। একই সঙ্গে কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা যাবে।

এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলা হয়, ১৩তম থেকে ১৬তম গ্রেডে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ২০০ টাকার সর্বোচ্চ ১০ শতাংশ অর্থাৎ ২০ টাকা পর্যন্ত টেলিটককে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং ওই ২০ টাকার ১৫ শতাংশ অর্থাৎ ৩ টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে। অর্থাৎ পরীক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ২২৩ টাকা।

টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ অর্থ নেওয়ার পরবর্তী তিন কর্ম-দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেওয়ার পর ওই প্রতিষ্ঠান দ্রুত চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে সে অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।

অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে নিতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারে অর্থ নিতে পারবে।

পরীক্ষা ফি বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং ৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড-১৪২২৩২৬ এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে। কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষা ফি জমা করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতিতে তা জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

৪ জুলাই পর্যন্ত ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

জাতীয়, 23 May 2024, 813 Views,

অনলাইন ডেস্ক :
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

আজ ২৩ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন গ্রামীণ টেলিকমের পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান ও আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

ওই সময় আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন। শ্রম আপিল ট্রাইব্যুনালে গত ২৮ জানুয়ারি হাজির হয়ে আপিল করেন ড. ইউনূস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৯ কর্মকর্তা-কর্মচারী বদলি

জাতীয়, 8 August 2024, 636 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। এদের মধ্যে দুই জন কর্মকর্তা এবং সাতজন কর্মচারী।

আজ ৮ আগস্ট বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাহিদুল ইসলাম এতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ/অধিশাখায় বদলি/পদায়ন করা হলো।

বদলি কর্মকর্তারা হলেন- এ মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

আরো উল্লেখ করা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 October 2025, 346 Views,

চলারপথে রিপোর্ট :
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর রবিবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডা. সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মো. মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের টিকা দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় ৯ বছর থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায় সেজন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।