মেসি বাহিনী এখন বেইজিংয়ে

বিনোদন, 10 June 2023,

অনলাইন ডেস্ক :
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন লিওনেল মেসি। জাতীয় দলের মিশনে এই আর্জেন্টাইন এশিয়া সফরে অংশ হিসেবে চীনে গেছেন। বেইজিং যাত্রায় মেসির সাথে আছেন আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনারা।

আজ ১০ জুন শনিবার সকালে বেইজিংয়ে পৌঁছান মেসিরা। তাদের বরণ করে নিয়েছে চীনের আর্জেন্টাইন ভক্তরা।

১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হবে। এশিয়া ট্যুরে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জাকার্তায়, ১৯ জুন স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

তরুণীর গায়ে মদ ঢেলে তারকার টক্সিক জন্মদিন!

বিনোদন, 8 January 2025, 799 Views,

বিনোদন ডেস্ক :
জন্মদিনে ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাঁড়িতে ক্যাসিনো দেখা গেল ‘কেজিএফ’ তারকা যশকে। এরপরের দৃশ্যের জন্য প্রস্তত ছিলেন না নেটিজেনরা। সুন্দরীকে কোলে বসিয়ে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ। বিশেষ দিনে এভাবেই ধরা দিলেন যশ। তবে এটি তার বাস্তবজীবনের অংশ না। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর টিজার। এক মিনিটের সেই ভিডিওতে এমন অবতার যশের।

ছরের শুরুতে ধুন্ধুমার অ্যাকশন সম্বলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানীর কথা শোনা যাচ্ছে। তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট নিয়ে সমস্যার কারণে বেবো ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

গত বছর যশের এই ছবির শুটিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমন অভিযোগে সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না ছবির প্রযোজকদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে এফআইআরও নাকি করা হয়েছিলো। তবে এ বিষয়ে শেষমেশ আর কিছু শোনা যায়নি।

প্রবাসী বাবা স্বপ্নপূরণে হেলিকপ্টারে ছেলেকে বিয়ে করালেন

আখাউড়া, বিনোদন, 13 February 2023, 3494 Views,

চলারপথে রিপোর্ট :
ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূকে ঘরে তুলবেন। সেই ইচ্ছা পূরণ হয়েছে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মো.জহিরুল হক জুরুর।

আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার জেলার আখাউড়া পৌরশহরের কলেজপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী মো. সাকের আহমদ কবিরের মেয়ে তাবাচ্ছুম আক্তার স্নেহার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বর ইতালি প্রবাসী হৃদয় হক।

জানা গেছে, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফের ছতুরা শরিফ স্কুল মাঠ থেকে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অবতরণ করেন বর। পরে পৌরশহরের কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকালে নববধূকে নিয়ে আবারো একই হেলিকপ্টারে করে নিয়ে আসেন।

এদিকে নববধূ ও হেলিকপ্টার দেখতে কলেজ শিক্ষার্থীসহ মাঠে উৎসুক মানুষের ভিড় জমে। আর এসব সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বিয়ের বিষয়টা তাদের আগেই জানানো হয়েছিল। তাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরের বাবা মো. জহিরুল হক জুরু জানান, আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাব। মহান আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। আমার বাকি ছেলে ও এক মেয়েকেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করাব।

মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি বরের শ্বশুর সাকের আহমদ কবির। তিনি বলেন, আমি গর্বিত যে জামাই হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে। আমি খুবই আনন্দিত। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন সুখী করেন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতাজকে শোকজ

বিনোদন, 16 December 2023, 1139 Views,

ডেস্ক রিপোর্ট :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ ১৬ ডিসেম্বর শনিবার মানিকগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বে থাকা মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।

এতে উল্লেখ করা হয়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে হওয়ায় তা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

আপনি ওই কার্যক্রমের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না, তা ১৮ ডিসেম্বর দুপুর ১২টার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করবেন।

অল্প বয়সের কারণে ভুল করেছি, ক্ষমা করে দেবেন : পূজা চেরি

বিনোদন, 20 February 2023, 1865 Views,

অনলাইন ডেস্ক :
হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জাজ মাল্টিমিডিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আজ ২০ ফেব্রুয়ারি সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

পূজা চেরি লেখেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখান পূজা চেরি। এ প্রতিষ্ঠানেরই কয়েকটি চলচ্চিত্রে টানা অভিনয় করে আলোচনায় আসেন। ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিগুলোর নায়িকা তিনি।

প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটেছিল। এরপর ব্যক্তিগত মনোমালিন্য তৈরি হয়। জাজ থেকে বেরিয়ে আসেন পূজা।

জানা গেছে, প্রতিষ্ঠানটি চাইছিল পূজা চেরি শুধু তাদের সঙ্গেই কাজ করুক। পূজার সঙ্গে তাদের তেমনই চুক্তি ছিল। ১৪ বছর বয়সে চুক্তিটি করেন পূজা।

অল্প বয়সে করা সেই চুক্তি থেকে বের হয়ে পূজা সবার সঙ্গে কাজ করতে চাইলেও স্বাচ্ছন্দ্যে পারছিলেন না।

এদিকে আবদুল আজিজও বারবার পূজা চেরিকে তাদের প্রতিষ্ঠানে ফেরাতে চাইছিলেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। আবদুল আজিজের মোহাম্মদপুরের আদাবরের বাসায় মিটিংও হয়েছে। এরপরই পূজা ফিরতে জাজে ফেরার ইঙ্গিত দিয়ে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন বলে জানা গেছে।

কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

বিনোদন, 8 December 2023, 1203 Views,

অনলাইন ডেস্ক :
কোপা আমেরিকার এবারের আসরের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী পেরু ও চিলি।

আর ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া ও প্যারাগুয়ে। দুই গ্রুপে আরও একটি করে দল যোগ হবে। যাদের আসতে হবে প্লে-অফ পেরিয়ে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে আজ কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই আসরে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্য দেশের সঙ্গে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (কনকাকাফ) থেকে খেলবে ৬টি দেশ।

ড্র’য়ে ‘বি’ গ্রুপে মেক্সিকো ও জ্যামাইকার সঙ্গী লাতিন আমেরিকার দুই দেশ একুয়েডর ও ভেনেজুয়েলা। ‘সি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে উরুগুয়ে, বলিভিয়া ও পানামা।

যুক্তরাষ্ট্রে আগামী বছরের ২০ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আটালান্টায় প্লে-অফ পেরিয়ে আসা দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

একনজরে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র:

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কনকাকাফ ৫
গ্রুপ বি: মেক্সিকো, একুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কনকাকাফ ৬