ওয়াগনার প্রধানের অবস্থান জানা গেছে

আন্তর্জাতিক, 27 June 2023,

অনলাইন ডেস্ক :
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বেলারুশের সরকারি গণমাধ্যম।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনারপ্রধানকে যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করা হয়েছে উল্লেখ করে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘আমি দেখছি, প্রিগোজিন এই উড়োজাহাজে রয়েছেন। হ্যাঁ, তিনি আজ বেলারুশে এসেছেন।’

ওয়াগনার বাহিনীর খরচে প্রিগোজিন বেলারুশে থাকবেন বলে জানান লুকাশেঙ্কো। তিনি বলেন, ওয়াগনারের যোদ্ধাদের জন্য কোনো ক্যাম্প নির্মাণ করছে না বেলারুশ। তবে তারা যদি চান, তাহলে বেলারুশে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

ওয়াগনারের যোদ্ধাদের জন্য বেলারুশে কোনো নিয়োগকেন্দ্র খোলা হবে না জানিয়ে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘পরিত্যক্ত একটি সামরিক ঘাঁটিতে আমরা ওয়াগনারের যোদ্ধাদের থাকার জন্য প্রস্তাব দিয়েছি। আমাদের কাছে সবকিছু আছে। আপনারা নিজেদের তাঁবুগুলো খাটিয়ে নিন।’

বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার খবরে বলা, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, তিনি যুদ্ধ থেকে ওয়াগনার গ্রুপের নেওয়া অভিজ্ঞতা শুনতে চাইবেন এবং তাদের কাছ থেকে শিখতে চাইবেন। লুকাশেঙ্কো বলেছেন, ‘যদি তাদের কমান্ডার আমাদের কাছে আসেন, আমাদের সহযোগিতা করেন…আমাদের বলেন, আমাদের জন্য এখন কী গুরুত্বপূর্ণ…এটা অমূল্য। ওয়াগনারের কাছ থেকে আমাদের এটাই নেওয়ার আছে।’

ওয়াগনারের উপস্থিতির কারণে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন লুকাশেঙ্কো। বেলারুশ কর্তৃপক্ষ তাদের ওপর সতর্ক নজর রাখবে।

বিদ্রোহ থেকে পিছু হটার দুই দিন পর সোমবার এক অডিও বার্তা দেন ইয়েভগেনি প্রিগোজিন। তাতে তিনি বলেন, রাশিয়ার সরকারকে উৎখাত করতে তিনি বিদ্রোহ করেননি। তার বিদ্রোহ ছিল রুশ সামরিক বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে।

গত শুক্রবার বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। রুশ সামরিক নেতৃত্ব উৎখাতের দাবিতে পরদিন শনিবার ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি ও ওয়াগনার যোদ্ধারা। পথে বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেন তারা। পরে সেদিন রাতে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

বিদ্রোহ থেকে সরে আসা নিয়ে প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনের একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, বিদ্রোহের জেরে প্রিগোজিনের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হবে। ওয়াগনারের যোদ্ধাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আর প্রিগোজিনকে বেলারুশে ‘নির্বাসন’-এ যেতে হবে।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন ওয়াগনার সদস্যরা। পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারা। তবে অস্ত্র সরবরাহে ঘাটতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। সর্বশেষ শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলা হয়েছে – এমন অভিযোগের পর বিদ্রোহ ঘোষণা করেন তিনি।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

চাটখিল উপজেলা সোসাইটি ইউএস-এর সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক, 6 February 2025, 563 Views,

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
চাটখিলের বিভিন্ন এলাকা থেকে যুক্তরাষ্ট্রে আগত ব‍্যক্তিবর্গের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলীন চার্স-ম‍্যাকডোনাল্ডের Raj Mahal Restaurant‘ রাজ মহল রেস্টুরেন্টে, আবুল কাশেম বাবুলের সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় “চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ “এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-সংগঠক আনোয়ার হোসেন লিটন।

প্রধান বক্তা ছিলেন-শরিফ হোসেন নিরব।

বিশেষ অতিথি ছিলেন- নুর আলম সেলিম, হুমায়ন বাংগালী, শওকত আকবর,সাইফুল ইসলাম সুমন।

উক্ত আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চাটখিল পৌরসভার সকল ওয়ার্ডের ব‍্যক্তিবর্গ আবু সাঈদ, সরাজ ইসলাম, শফিকুল ইসলাম, নুর হোসেন, ওমর ফারুক পলাশ, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাজিব হোসেন, আবদুল কাদের, হান্নান মিয়া,ওসমান গনি, আহম্মেদ বাবু, রাজিব হোসেন, ওমর ফারুক, আমিন উল্ল‍্যা, শাহরিয়ার হিমেল, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, নুর হোসেন মিঠু, আবদুল করিম, মোহাম্মদ রতন, সঞ্জয় শীল, ইয়াছিন আরাফাত রাফি, রমযান আলী রাশেদ, রিয়াদ হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ কাকন, মো: রাকিবুল ইসলাম, হাছান আহম্মেদ, মোহাম্মদ আলি মিজান, মোহাম্মদ ইয়াছিন, ইব্রাহিম খলিল, মাসুদ রানা, মো: রাসেল, সজিব, রাজন সহ অনেক ব‍্যক্তিবর্গ।

সভায় সকলের সম্মতিতে অতিশীঘ্রই যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল স্টেটের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বাবুল বলেন-চাটখিলের এই মিলন মেলা প্রমাণ করে আমরা কত ঐক‍্যবদ্ধ ও কতটা শক্তিশালী। দ্রুত কমিটি গঠনের জোর দাবি যানানো হয়। সভায় আগামী সপ্তাহে আমরা ব্রুকলীনের ওজন পার্ক এলাকায় আরো একটি মিটিং এর আয়োজনের সিদ্ধান্ত হয়। আপ‍্যায়ন শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন বাবুল।

ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে ২০০ মানুষ আটকে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক, 8 October 2024, 676 Views,

অনলাইন ডেস্ক :
ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে ব্রাজিলে। এতে দুই শতাধিক মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ ৮ অক্টোবর মঙ্গলবার চীনের সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমাজোনাস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধস হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিও ডি জেনেরিওর ফায়ার সার্ভিস জানায়, আমাজনের পাড়ে টেরা প্রেটা বন্দর এরালায় আকস্মিক ভূমিধস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ জানা যায়নি।

জানা গেছে, ব্রাজিলের এ বন্দরটি নির্মাণাধীন ছিল। এ ছাড়া এটিকে পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় বন্দরে ২০০ জনের বেশি মানুষ পণ্য ওঠানামার কাজে নিয়োজিত ছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূমিধসের ফলে নদীতে নৌকা, পাইপ, বাড়ি এবং যানবাহনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নদীর তীরের ক্ষয়ের কারণে এ ভূমিধস হয়ে থাকতে পারে।

এক বিবৃতিতে মানাকাপুরুর কাউন্সিল জানিয়েছে, আটকেপড়া নাগরিকদের উদ্ধারে বেসামরিক বাহিনী, সামরিক উদ্ধারকর্মীসহ অন্যরা কাজ করছেন।

যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ায় ফের বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, 1 February 2025, 553 Views,

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শপিং মলের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সেখানে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। আজ ১ ফেব্রুয়ারি শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, স্থানীয় সময় ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমপক্ষে দুইজন আরোহীসহ বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ‘বড় ধরনের ঘটনা’ ঘটেছে বলে নিশ্চিত করেছে জরুরি ব্যবস্থাপনা কার্যালয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা পৌঁছান।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের ফলে রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে জরুরি উদ্ধারকারীরা।

এরআগে ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এ ঘটনায় হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন। ইতোমধ্যে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের মারামারির দুই মাস পর আহত হারুন মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে হারুন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। গত অক্টোবর মাসে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর ভাবে আহত হয়েছিলেন হারুন মিয়া। হারুন মিয়ার মৃত্যুর পর উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হারুন মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামে মৃত কিতাব আলীর ছেলে। হাসপাতাল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত লক্ষীমুড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হারুন মিয়ার পরিবার ও মৃত সোবহান মিয়ার ছেলে করিম মিয়ার পরিবারের জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে করিম মিয়ার পক্ষের লোকেরা হারুন মিয়াসহ তার পরিবারের ৪-৫ জনকে পিটিয়ে জখম করে। তারপর বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা করার পর করিম মিয়ার লোকজন হারুন মিয়াকে হত্যা করার হুমকি দেন? পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান দু’পক্ষের লোকদেরকে ডেকে তা আপস করার চেষ্টা করেন। পরে হারুন মিয়া তার ছেলে-ভাতিজাকে নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে শেখ হাসিনা সড়কের উত্তর পাশে করিম মিয়ার লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন। তাতে হারুন মিয়ার একটি হাত ও একটি পা ভেঙ্গে যায়। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হারুন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে এক মাস হাসপাতালে ভর্তি রাখা হয়। পরবর্তীতে বাড়িতে তার চিকিৎসা চলে।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়- এই হামলার ইন্দনদাতা পত্তন ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়া।
নিহত হারুন মিয়ার ভাতিজা সোহেল বলেন, দুধ মিয়া সরাসরি করিম মিয়ার পক্ষে নিয়েছে। যার কারণে আমার চাচা হারুন মিয়ার উপর হামলা হয়েছে। আমার চাচার হত্যা সাথে দুধ মিয়া জড়িত। দুধ মিয়াসহ যারা আমার চাচাকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য উন্মোচন হবে।

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, 23 February 2025, 1022 Views,

অনলাইন ডেস্ক :
প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা জাগ্রত রাখতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্রিসবেন (ব‍্যাব) ও ব্রিসবেন বাংলা স্কুল ও ব্রিসবেন এথনিক স্কুল এসোসিয়েশন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং হারমোনি ডে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় রোবেলা ডোমাইন ইপসুইচে কুইন্সল‍্যান্ডেরর প্রথম স্থায়ী শহীদ মিনারে কুইন্সল‍্যান্ড অস্ট্রেলিয়া বিএনপির নেতা সাইদ চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনেটর পাউল স্কার ও বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় জনপ্রতিনিধগণ।

নেতৃবৃন্দ জানান, প্রবাসে এই ধরনের আয়োজন একুশের চেতনার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করবে।