গাছের ডালে ঝুলিয়ে কিশোরকে নির্যাতন, মূল হোতা গ্রেফতার

আশুগঞ্জ, 2 March 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় দিদার হোসেন (১৪) নামের এক কিশোরের এক পা গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনার মূল হোতা মো. জামিরকে গ্রেফতার করেছে পুলিশ।

১ মার্চ শুক্রবার দিবাগত রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামির গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে গাছের ডালে এক পা বেঁধে ঝুলিয়ে রেখে দিদার হোসেনকে মারধর করে এবং তার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেন। অভিযুক্ত জামির উপজেলার চরচালতলা এলাকার বোমা কুদ্দুস মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানায় তার নামে মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে একই এলাকার চরচারতলা গ্রামের ল্যাংটার ব্রয়লারের সামনে তোফাজ্জলের কাছে নৌকার কাজের পাওনা টাকা চাইতে গেলে দিদারের সঙ্গে তোফাজ্জলের বাকবিতন্ডা হয়। পরে দুপুরে দিদার বাড়ি থেকে রাস্তায় বের হলে একই এলাকার কুদ্দুছ ওরফে বোমা কুদ্দুস মিয়ার ছেলে জামির (৪০), ইসলাম মিয়ার ছেলে তোফাজ্জল (২৮), ইউনুছ মিয়ার ছেলে মাসুদ (৩৮), শাহজাহান মিয়ার ছেলে শাকিল (৩০), হামদু মিয়ার ছেলে আকাশ (৩০) ও হারুন মিয়ার ছেলে নাসির (৪০) দিদারকে ধরে নিয়ে যায়। পরে দিদারকে মিডল্যান্ড পাওয়ার প্লান্টের পাশে নিউ এশিয়া প্রজেক্টের খালি জায়গায় নিয়ে যায়। এরপর সেখানে একটি কড়ই গাছের ডালে দিদারের ডান পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে জামিরসহ অন্যরা মোটা রশি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এরপর দিদারের মাকে মাসুদের মোবাইল দিয়ে কল করে তার ছেলেকে ২ লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নিতে বলা হয়। এসময় দিদারের মা আশপাশের প্রতিবেশী নিয়ে দৌড়ে ছেলেকে উদ্ধার করতে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে গাছ থেকে নামিয়ে আনার জন্য সবার পায়ে ধরে অনুরোধ করে। টাকা না দিলে দিদারকে নামানো হবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। পরে দিদারের মা টাকা দিতে রাজি হলে দিদারকে গাছ থেকে নামিয়ে আনা হয়। দিদারের মা বাসায় এসে আশপাশের লোকের কাছ থেকে ধার দেনা করে ৩০ হাজার টাকা জামির ও তোফাজ্জলের কাছে দেয়। জামির, তোফাজ্জল, মাসুদ, শাকিল, আকাশ ও নাসিরসহ সবাই এই বিষয়ে কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এই ঘটনায় দিদারের বাবা বাদি হয়ে ২০ ফেব্রুয়ারি সকালে আশুগঞ্জ থানায় জামিরসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, দিদারের পরিবারের পক্ষ থেকে মামলা পেয়ে আমরা আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালাই। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালাই। সেখান থেকে মূল হোতা জামিরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, শনিবার সকালে জামিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। জামিরের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মোট ৮টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

আশুগঞ্জে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

আশুগঞ্জ, 18 July 2024, 865 Views,

চলারপথে রিপোর্ট :
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বরে জড়ো হন।

সেখানে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় ও কাউন্টারে অবস্থান নেন তাঁরা। চলমান অবরোধে জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলতে দিচ্ছেন না আন্দোলনকারীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট যাত্রী ও চালকেরা।

যান চলাচল স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে কাজ করছেন বলে জানান আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ হোসেন। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলছি। তাঁরা অচিরেই সেখান থেকে সরে যাবেন। আশুগঞ্জে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

আশুগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ

আশুগঞ্জ, 14 October 2023, 1243 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ। এসময় বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সালাহ উদ্দিনের সংবাদ সম্মেলন

আশুগঞ্জ, 4 February 2024, 1054 Views,

চলারপথে রিপোর্ট :
নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে চলছে নানা জল্পনা-কল্পনা। এরইমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার জানান দিলেন আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।

আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সকালে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, আমি সাধারণ পরিবারের সন্তান। হাই প্রোফাইল আমার নাই। আমি চেয়ারম্যান ছিলাম তাই মানুষের দুঃখ কষ্টের কথা জানি। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন বৃহৎ পরিসরে কাজ করতে চাই। আমি সার্বজনীন জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কারো হক মেরে খাওয়ার চিন্তা আমার নাই।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সারাদেশে যখন উন্নয়নের ছোঁয়া লেগেছে ঠিক তখন যোগ্য নেতৃত্ব না থাকায় এই উপজেলা উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমি এই এলাকার সাধারণ মানুষদের মাঝ থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এলাকার উন্নয়ন করতে চাই। এ সময় তিনি স্থানীয় রাস্তাঘাটের উন্নয়নসহ, এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

আশুগঞ্জ, 1 November 2025, 258 Views,

চলারপথে রিপোর্ট :
১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ে বলে জানান ওসি খাইরুল আলম।

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫জন গ্রেফতার

আশুগঞ্জ, 3 March 2025, 563 Views,

চলারপথে রিপোর্ট :
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার করেছে পুলিশ। ৩ মার্চ সোমবার সন্ধ্যায় আশুগঞ্জ থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার হওয়া ৫ যুবক হলেন-আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মো. কবির সরকারের ছেলে সাম্মি (২০), বাক্কী মিয়ার ছেলে মেহেদী (৩৩), মৃত মন্তাজ মিয়ার ছেলে মো. ওমর ফারুক (৩৫), মৃত পাশা মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী পূর্বপাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (১৯)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল মিয়া জানান, একদল চিহ্নিত অপরাধচক্রের সদস্য গভীর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে ৫ যুবককে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি লোহার চাপাতি, একটি ডেগার, একটি গ্রিল কাটার দুই হাতল বিশিষ্ট কার্টার, একটি কাঠের হাতল বিশিষ্ট চাপাতি ও একটি কাঠের হাতল বিশিষ্ট হাসুয়া উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য সংঘবদ্ধ হয়েছিল বলে স্বীকার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সাথে থাকা আরো চারজনের নাম প্রকাশ করে। পালিয়ে যাওয়া অপরাধীরা হলেন-আশুগঞ্জ উপজেলার জুলমত মিয়ার ছেলে কাল্লু মিয়া (৩৩), মো. ইমান আলীর ছেলে মো. দিপু মিয়া প্র. অপু (২৬), গোলাপ মিয়ার ছেলে জিসান (২৩) ও নোয়াজ মিয়ার ছেলে হৃদয় (২২)।

ওসি জানান, রাতেই পালিয়ে যাওয়া চারজনসহ ৯ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আটক পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত সকলের বিরুদ্ধেই মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।