চলারপথে রিপোর্ট :
তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি ও নাটাই উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আতিকুল ইসলাম আর নেই। দুরারোগ্য ব্যধিতে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ মার্চ সোমবার সকাল ৮ টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এসময় তার বয়স হয়েছিলো ৪০ বছর।
মৃত্যুকালে তিনি বাবা, মা, ৪ ভাই, ২ বোন, স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর সদর উপজেলার থলিয়ারা পশ্চিম পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
থলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গণে জানাযায় বক্তব্য রাখেন ও শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মো মনির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির, যুবলীগ নেতা আলী আজম, জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইদুল ইসলাম, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি শিপনুর রহমান, প্রভাষক মোমিন খান, কোষাধ্যক্ষ আনিসুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল হক, যুগ্ম আহবায়ক সাকিল মিয়া, যুবলীগ নেতা জসীম, হাবিব, বশির ও জহির মেম্বার।
সংস্কৃতিকর্মী ও যুবলীগ নেতা আতিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে থাকবে মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শুক্রবার সকালে শোকসভা ও রমজানে বিশেষ প্রার্থনা, ইফতারের আয়োজন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. শান্তুনু চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার দীনার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাঃ মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়েত্রী দেবনাথ, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রৌশন আরা, বিদ্যালয়লয়ের দাতা সদস্য এ.বি.এম তৈমুর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলার শাখার উদ্যোগে লাল পতাকা সহকারে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অসিত পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড এম এ রকিব, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট অসিমত কুমার বর্দ্ধন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান ও শ্রমিক নেতা কাজী ফেরদৌস রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্রই স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে। শুধু সাম্রাজ্যবাদি মার্কিন যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে যুদ্ধ বিরতির বিপক্ষে নির্লজ্জভাবে অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্রের মতামত, আন্তর্জাতিক রীতিনীতি চরমভাবে উপেক্ষা করে মার্কিনীদের এই ভেটো প্রয়োগ তাদের সাম্রাজ্যবাদি এবং জাগরণবাদী অবস্থান লগ্নভাবে বিশ্ববাসির সামনে আবারো প্রকাশিত হয়েছে। এই ভোটার মাধ্যমে মার্কিন প্রশাসন আবারও প্রমাণ করল তারা মধ্যপ্রাচ্যেসহ সারা পৃথিবীতে শান্তি চায়না, যুদ্ধ চায়।
নেতৃবৃন্দ বলেন, মার্কিনীদের এই ভেটো প্রয়োগ ইসরাইলীদের প্যালেস্টাইনে গণহত্যাকে সমর্থন করেছে। আমরা অনতিবিলম্বে প্যালস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং প্যালেস্টাইনে নিঃশর্তভাবে যুদ্ধ বিরতি ঘোষণা চায়।
চলারপথে রিপোর্ট :
ঢাকার সেন্ট্রাল হাসপাতালসহ দেশের সকল হাসপাতালে চিকিৎসক নিগ্রহ ও চিকিৎসারত অবস্থায় কোন রোগী মারা গেলে তদন্তের আগে হত্যা মামলা দায়ের এবং চিকিৎসকদের গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্তরের চিকিৎসকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাইনী চিকিৎসক ডাঃ মারিয়া পারভীনের সভাপতিত্বে ও মাহফিদা আক্তার হেপীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র প্রচার সম্পাদক ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার ডাঃ ফাইজুর রহমান ফয়েজ, বিএমএ’র সাংস্কৃতিক সম্পাদক ডাঃ খোকন দেবনাথ, গাইনী চিকিৎসক আইরিন আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চিকিৎসকরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরও ভুলক্রুটি হতে পারে। আমাদের বিরুদ্ধে কোন বিষয়ে তদন্ত হলেও তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নিবেন। কোন প্রকার তদন্ত না করেই ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গত দুই সপ্তাহ ধরে জেলে রাখা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
অথচ হাসপাতাল দিয়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে কিছু করা হচ্ছেনা। উল্টো ডাক্তারদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করা হয়েছে। বক্তারা বলেন, আমাদের কথা স্পষ্ট, চিকিৎসকদের দ্রুত মুক্তি দিতে হবে এবং আমাদের কর্মস্থল নিরাপদ করতে হবে। না হলে শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, এর পরিনাম কি হয় তা আপনারা জানেন। আমাদের দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় শহরের অন্নদা স্কুলের বর্ডিং মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস.এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপসহ ১০৮টি ইভেন্টে অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় “নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট-চেকিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও ইন্টারনিউজের সহযোগিতায় সিসিডি বাংলাদেশের আয়োজনে শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক মনির হোসেন।
কর্মশালা পরিচালনা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে অভিজ্ঞতা বর্ণনা করেন দৈনিক একুশে আলোর ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সেলিম পারভেজ। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ নেন জেলা বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১০জন সাংবাদিক।
এরা হলেন, ডেইলি পোস্টের জেলা প্রতিনিধি সৈয়দ মোঃ আকরাম, বাংলাদেশ প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দি এশিয়ান এইজ ও ঢাকা মেইল’র জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, দৈনিক চলার পথের নির্বাহী সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, দৈনিক ফ্র্রনটিয়ারের প্রধান বার্তা সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন খান, দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি আরিফুর রহমান আরিফ, প্রতিদিনের বাংলাদেশ’র জেলা প্রতিনিধি ইফতেয়ার উদ্দিন রিফাত, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি বাহাদুর আলম, ডেইলি অবজারভার’র জেলা প্রতিনিধি লিজা আহমেদ ও দৈনিক দেশকাল’র আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি জহির শিকদার।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ বাহারুল ইসলাম মোল্লা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশে আরো দায়িত্বশীল হবেন। তিনি সবধরণের প্রশিক্ষণে সাংবাদিকদের মনোযোগী হয়ে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগানোর আহবান জানান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে আরো সর্তক হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র অনেক রকম ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব এবং প্রোপাগান্ডা ছড়াতে পারে। সেই আশঙ্কা থেকে সাংবাদিকদের সর্তক করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার মূল বিষয় ছিল- কিভাবে সন্দেহজনক তথ্য, ছবি কিংবা ভিডিও ডিজিটালের মাধ্যমে যাচাই করা যায় এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট চেক করে কীভাবে সত্য সংবাদ প্রচার করা যায়। সিসিডি বাংলাদেশ সেই লক্ষ্যেই দেশের প্রতিটি জেলায় এই কর্মশালার আয়োজন করে আসছে।