নাসিরনগরে আলহাজ্ব সৈয়দ আবু এমাদের মাগফিরাত কামনায় আলোচনা সভা

নাসিরনগর, 6 March 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুর সাহেব বাড়ির কৃতি সন্তান সৈয়দ শাহ আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের সভাপতি দানবীর মরহুম আলহাজ্ব সৈয়দ আবু এমাদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ মঙ্গলবার বিকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সুচীউড়া গাউছিয়া আজিজিয়া আবদুল্লাহ (রহ:) দাখিল মাদ্রাসা মাঠে সৈয়দ আবু এমাদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে মো: মিছির উদ্দিন মাষ্টারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আজিজিয়া আবদুল্লাহ (রহ:) দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি পীরে তরিকত আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুল মোজাররদ আশিক বিল্লাহ।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ছগির আহমেদ, প্রভাষক মাওলানা এখলাছুর রহমান, গাউছিয়া আজিজিয়া আবদুল্লাহ (রহ:) দাখিল মাদ্রাসার সুপার মো: শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম,গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আমিনুল ইসলাম বেলায়েত,গাউছিয়া আজিজিয়া আবদুল্লাহ (রহ:) দাখিল মাদ্রাসার সহ-সভাপতি মো: আতিকুর রহমান খসরু,সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী, মো: আকতার হোসেন,শিক্ষক হোসাইন আহমেদ ও হাবিবুর রহমান মাষ্ঠার।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পীরে তরিকত আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুল মোজাররদ আশিক বিল্লাহ ।

দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

“পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন”-এর নতুন কমিটি ঘোষণা

নাসিরনগর, 28 September 2025, 439 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন’–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সংগঠনের ২০২৫-২০২৬ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকর কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে সদস্যদের মাঝে ছিল উৎসবের আমেজ।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে তন্ময় আহমেদকে সভাপতি ও আশিকুল হক আফনানকে সাধারণ সম্পাদক মনোনীত করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি মনোনয়ন করা হয়েছে কাশেম মিয়া, ইয়াছিন চৌধুরী ও জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন করা হয়েছে শেখ রাসেল মিয়া ও শেখ মাসুম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানভীর ইসলাম আনোয়ার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক রবিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রাকিব হাসান রাজা, তথ্য ও প্রকাশনা সম্পাদক ফাহিমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সনিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক সফিউল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত খন্দকার, ক্যাম্পেইন সম্পাদক বাঁধন, প্রশিক্ষণ সম্পাদক তিতন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা ইবনে সাদ ও সমাজকল্যাণ সম্পাদক আরমান হোসাইনসহ মোট ২৯ জন নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি তন্ময় আহমেদ বলেন, আমরা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নই, বরং সমাজের সকল কল্যাণমূলক কাজে অবদান রেখে আসছি। আমাদের উপজেলাকে এগিয়ে নিতে আরও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের । সবার সহযোগিতায় নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চাই।

নাসিরনগরে মাসিক সভায় দুই ইউপি সদস্যদের মারামারি

নাসিরনগর, 24 May 2024, 1034 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে কুন্ডা ইউনিয়ন পরিষদে দুই ইউপি সদস্যের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী ও অপর পুরুষ ইউপি সদস্য আহত হওয়ার খবর মিলেছে। ঘটনার পর একজন আরেকজনকে দোষ দিয়ে যাচ্ছেন। তবে আহত নারী ইউপি সদস্য মোছা. জাকিয়া আক্তার প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় এজহার দিয়েছেন। ২৩ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদে মাসিক সভায় এ ঘটনা ঘটে।

আহত দুই ইউপি সদস্য হলেন ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. ইরন মোল্লা ও ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. জাকিয়া আক্তার।

কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির মিয়া ও নারী সদস্য জাকিয়াকে ঘটনার পর থেকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ইরন। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে কুন্ডা ইউনিয়ন পরিষদের সকল সদস্য অনাস্থার প্রস্তাব এনে লিখিত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুল হক ভূইয়ার কাছে।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুন্ডা ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির সাবেক সহসভাপতি (সদ্য বহিস্কৃত) ওমরাও খানের (আনারস প্রতীক) পক্ষে নির্বাচন করেন সাধারণ ইউপি সদস্য ইরন মোল্লা। এদিকে আ.লীগের সহসভাপতি রোমা আক্তার (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচন করেন সংরক্ষিত নারী সদস্য জাকিয়া আক্তার। নির্বাচনের পর প্রথম মাসিক সভার আহবান করেন চেয়ারম্যান।

২৩ মে পরিষদের কক্ষে সভা চলাকালীন সময় বিএনপির সহ-সভাপতি ওমরাও খান উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার বিষয়টি তুলেন ইরন মোল্লা। সে সময় চেয়ারম্যান ও জাকিয়াকে দোষারোপ করেন ইরন। সভা কক্ষে অন্য আলোচনা পরিহার করে ইউনিয়ন পরিষদের আলোচনা শুরু করতে বলায় গালমন্দ করতে থাকেন ইরন। এক পর্যায়ে নারী ইউপি সদস্য প্রতিবাদ করায় তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন ইরন। এ সময় ইরন ও জাকিয়া উভই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।

আহত জাকিয়া আক্তার বলেন, ইরন একজন খুনি। সে ডাকাত দলের সদস্য। সে শুধু আমার উপরই হামলা করেনি, চেয়ারম্যান ও অপর একজন সদস্যকেও মারধর করতে চেয়েছে। কিন্তু অন্যরা লজ্জায় বলতে পারছে না। ঘটনার পর থেকে চেয়ারম্যান ও আমাকে খুন করার প্রকাশ্য হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইরন মোল্লা বলেন, আমি আগে খারাপ কাজ করতাম কিন্তু বর্তমানে সব কিছু ছেড়ে আমি ভালো হয়ে গেছি। নির্বাচনে আমি বিএনপির সাবেক সহ-সভাপতি ওমরাও খানের পক্ষে কাজ করছি এটা সত্য। পরিষদে এসব বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা হচ্ছিল। কিন্তু জাকিয়া আমায় খারাপ ভাষায় গালমন্দ করলে আমি তাকে আঘাত করি।

কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, ইরন নাসিরনগরের জন্য একটি আতংকের নাম। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। ইউএনওর কাছে লিখিত দিয়েছি। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমরা সঠিক বিচার চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, সভা চলাকালীন একজন ইউপি সদস্য আরেকজন নারী ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে। এর পর ওই ইউনিয়নের চেয়ারম্যান ও নারী সদস্যকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ইভটিজিংয়ের সময় অভিভাবকের হাতে আটক, যুবকের ৬ মাসের জেল

নাসিরনগর, 26 September 2023, 1458 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিং করার দায়ে মাসুম (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাসুম বীরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মাসুম প্রায় সময় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্যক্ত করতেন। এছাড়াও তিনি অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। মঙ্গলবার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় অভিভাবকরা তাকে আটক করে খবর দেয়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। তার মোবাইলেও একাধিক মেয়ের সঙ্গে আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

তিনি আরো বলেন, এই ঘটনায় মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জেল থেকে বের হওয়ার পর এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা ছোয়াব মিয়া নিহত

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 January 2026, 304 Views,

দুলাল মিয়া :
সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত হয়েছেন। তিনি ২০২৩ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের বাবা।

পুলিশ জানায়, আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর-সরাইল সড়কের ধরন্তী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরা গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

নাসিরনগর থানায় যোগদান করলেন মাকছুদ আহাম্মদ

নাসিরনগর, 29 September 2025, 412 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া লাইনওয়ার নিরন্ত্র পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২) কে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হিসেবেপদায়ন করা হয়েছে। তিনি ২৮ সেপ্টেম্বর শনিবার ২০২৫ পুলিশ সুপারের কাযালয় ব্রাহ্মণবাড়িয়া হতে পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত অফিস আদেশে ২৯ সেপ্টেম্বর ’২০২৫ তারিখে অফিসার ইনচার্জ হিসেবে নাসিরনগর থানায় যোগদান করেন। ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগর, বহু দেশ ও বিশ্ববরেণ্য মনীষীদের জন্মস্থান এ উপজেলায়, এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম আছে সুদুর প্রাচীনকাল থেকেই। চলমান দুর্গাপুজায় শান্তি শৃংখলা রক্ষায় নাসিরনগরের পুলিশ প্রশাসন মাঠে আছে। আশাকরি আমরা- আপনারা সবাই মিলে একটি ভয়হীন শান্তির নাসিরনগর গড়ে তুলতে পারবো।