চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ বুধবার সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে ইউসিসি‘র অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা খন্দাকার, ইউসিসি‘র চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূঁইয়া, ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সমবায়ী হুমায়ুন করীর ভূঁইয়া, অরুণ জ্যোতি ভট্রাচার্য প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম ভূঁইয়া।
সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: তাজুল ইসলাম ভূঁইয়া।
সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে বাধা দেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে চলছে।
আজ ৮ মে বুধবার উপজেলা নির্বাচনের নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার অভিযোগ করে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত আছে। ভোটগ্রহণও চলছে।
চলারপথে রিপোর্ট :
অবৈধ দখলদার ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে ও নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বৈশ্বিক হরতাল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে হেফাজত ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে নাসিরনগর উপজেলা পরিষদ সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বৈশ্বিক হরতাল ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীসহ উপজেলা ও ইউনিয়নের হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করে। হেফাজত ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তারের সভাপতিত্বে হেফাজত ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক মাওলানা আবদুল বারী ফান্দাউকীর সঞ্চালনায় এতে হেফাজত ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক,উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মোখলেছুর রহমান,উপজেলা কমপ্লেক্স মসজিদের সাবেক খতিব মাওলানা শামছুদ্দিন আহমেদ,হেফাজত ইসলামের উপদেষ্ঠা মাওলানা ফখরুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা সাধারণ সম্পাদক বি এম গিয়াস উদ্দিন,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা মুজাহিদুল ইসলাম,মাওলানা সাহাবুদ্দিন,মুফতি সাহাদাত হোসাইন,মাওলানা সায়েদুর ইসলাম,মাওলানা হোসাইন আহমদ নুরপুরী,মাওলানা বোরহান উদ্দিনসহ আলেম উলামাগন বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশ শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর সাত্তার।
সমাবেশে বক্তারা ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনে হামলার তীব্র সমালোচনা করে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিসহ সেখানকার মুসলমাদের প্রতি সমবেদনা জানান।
এদিকে, সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফ্রিডম আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে প্রান্তিক শিশুদের অধিকার, উন্নয়ন ও মননশীলতা বিকাশের লক্ষ্যে উপজেলার জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে “মিট দ্যা চিলড্রেন” শীর্ষক কর্মশালা আজ ২ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
“শিশুরা দেশের সব চাইতে মূল্যবান সম্পদ, কেননা স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তাদের হাত ধরেই আসবে আগামী দিনের সমষ্ঠিগত উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন “মিট দ্যা চিলড্রেন” বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওতাদ হোসেন খানঁ, নাসিরনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, মোঃ শহীদ মাষ্টার, বিপ্লব দেব।
দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ও লিডারশীপ ট্রেইনার মো: এখলাছ উদ্দিন।
উক্ত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা পরিকল্পনা, খেলাধূলা, বিজ্ঞান চর্চা, সাংস্কৃতিক চর্চা ও সৃষ্ঠিশীল বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রমজান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৩১ মে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের বড়ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রমজান বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিলো। এ সময় শিশু রমজান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্হায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রমজানকে মৃত ঘোষণা করেন।
চলারপথে রিপোর্ট :
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ¦ সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ¦ সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে ২ দিনব্যাপী ফান্দাউকের সভা আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার নাসিরনগর উপজেলার ফান্দাউক খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
দু‘দিনব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে শুক্রবার বিকেল থেকে। মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানোসহ অন্যান্য কাজ চলছে। বিশাল প্যান্ডেল টানানো হয় আশেকানদের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন স্থান থেকে লাখো মানুষের সমাগম ঘটে। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। শতাধিক শৌচাগার নির্মাণ করা হয়েছে। ৫ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান কাজ প্রায় শেষের পথে। আর এর পুরোটাই করা হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এক পাশ থেকে অন্যপাশ দেখা যায় না। এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লির অংশগ্রহনে মূখরিত হবে ফান্দাউক দরবার শরীফ। মাহফিলে তা‘লীম তারবিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ¦ মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ (মামুন)। ওই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত হয়ে দু‘জাহানের অশেষ ছওয়াব হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ¦ মাওলানা সৈয়দ ছালেহ আক্ষাদ (মামুন)।
উল্লেখ্য, মাহফিলে দরবার শরীফের আওতায় পরিচালিত প্রতিবছরের ন্যায় এবারও ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে।