আশুগঞ্জ থেকে চুরি হওয়া ৫টন চাল উদ্ধারসহ গ্রেফতার ২

আশুগঞ্জ, 7 March 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে চুরি হওয়া প্রায় ৫ টন চালসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত হতে চুরির কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও চাল বিক্রির নগদ ১২ লক্ষ ২৭ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম জেলার খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আজ ৭মার্চ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কোরবানপুর গ্রামের অলি উল্লার ছেলে মোঃ রিপন মিয়া(৩৬) ও ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আব্দুর নবী গ্রামের মজিবুর রহমানের ছেলে মফিজুর রহমান(৫৫)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাহিদ আহাম্মেদ জানান, গত ১ মার্চ দুপুরে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর খান এগ্রো ফুড এবং সোহাগপুর লাল মিয়া এগ্রো ফুড থেকে মেসার্স আল-মদিনা পরিবহন সংস্থার মাধ্যমে মোঃ ফারভেজ (২৮) ও মোঃ শাহীন (২৫) ও তাদের সহযোগি হেলপারসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ৭৫০ বস্তা চাল (৩০ টন) নিয়ে চট্টগ্রাম ও ফেনী জেলার উদ্দেশ্যে রওনা হয়ে গন্তব্যস্থলে না গিয়ে প্রতারনার মাধ্যমে চুরি করে নিয়ে যায়। গত ৪ মার্চ আল-মদিনা পরিবহন সংস্থার স্বত্বাধিকারী মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানার মামলা দায়ের করে।

পরে আশুগঞ্জ থানা পুলিশ ফেনী জেলার দাগনভূইয়া ও চট্টগ্রাম জেলার খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত রিপন মিয়া (৩৬) ও মফিজুর রহমান (৫৫) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া ৪৭শ কেজি চাল-যার মূল্য ২লক্ষ ৪৬হাজার ৩শ টাকা ও চুরি করা চাল বিক্রির নগদ ১২লক্ষ ২৭ হাজর ২শ টাকা উদ্ধার করা হয়। এছাড়া চুরির ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩৬৯৮) ও (ফেনী-ট-১১-০৯৩৪) জব্ধ করা হয়। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। বাকী আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানান।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরিফপুর ইউনিয়নে দোয়া

আশুগঞ্জ, 11 January 2026, 158 Views,

দুলাল মিয়া :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নে আজ ১১ জানুয়ারি রবিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

দোয়া মাহফিলে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির বর্তমান পরিস্থিতিতে আল্লাহর সাহায্য কামনার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ইসলামী আদর্শ ও নৈতিকতার ওপর ভিত্তি করেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

এ সময় শরিফপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাজু

আশুগঞ্জ, 24 November 2023, 1159 Views,

চলারপথে রিপোর্ট :
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। শপথও নিয়েছেন তিনি। কিন্তু এর আগেই সংসদ অধিবেশন শেষ হয়ে যায়। জীবনে প্রথমবার সংসদ সদস্য হয়েও অধিবেশনে যোগদান না করার আক্ষেপ তার। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

১৯ নভেম্বর রবিবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে জয়লাভ করেছিলেন বঙ্গবন্ধুর খুনি তাহের উদ্দিন ঠাকুর। এরপর গত ৫০ বছরে আর কেউ এ আসনে আওয়ামী লীগ থেকে জয়লাভ করতে পারেনি। এরমধ্যে ২২ বছর নৌকা প্রতীকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি এ আসনে। সর্বশেষ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবির মুখে উপ-নির্বাচনে নিজ দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়।

গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।

এদিকে গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানান অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে আশুগঞ্জে দুটি ভোটকেন্দ্রে অনিয়মের সত্যতা পায় কমিটি। এ দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে নির্বাচন কমিশন। পাশাপাশি অভিযুক্ত দুই কেন্দ্র ছাড়া জয়ী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহ আলম সাজুকে জয়যুক্ত করে গেজেট প্রকাশিত করে নির্বাচন কমিশন।

১৫ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শাহজাহান আলম সাজুকে শপথবাক্য পাঠ করান। কিন্তু এর আগেই ২ নভেম্বর একাদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে। ফলে শপথ নিলেও জাতীয় সংসদের কোনো অধিবেশনে যোগদান করতে পারেননি তিনি।

এ নিয়ে আক্ষেপের কথা জানালেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি বলেন, একজন সংসদ সদস্য হয়ে অধিবেশনে যোগ দিতে না পারা অবশ্যই কষ্টের ব্যাপার। এরপরও বাস্তবতা মানতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য দুমাসের মধ্যে এ নির্বাচন হয়েছে।

তিনি আরো বলেন, শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। অধিবেশনে না বসতে পারলেও ৫০ বছর পর আসনটি উদ্ধার হয়েছে তাতে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। পরবর্তী নির্বাচন ৭ জানুয়ারি হবে। ইনশাআল্লাহ জনগণ আমাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করবে। তখন সংসদ অধিবেশনে গিয়ে আমি সাধারণ মানুষের কথা হয়তো বলতে পারবো।

আশুগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

আশুগঞ্জ, 27 December 2023, 1075 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিননাথ দাস (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ভোর ৫টার দিকে কান্দাপাড়া এলাকায় কয়েকজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি আহত হন।

নিহত তিননাথ দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া গ্রামের পিছন দাসের ছেলে। তিনি লালপুর বাজারের একজন মাছ ব্যবসায়ী।

নিহতের পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মত মঙ্গলবার ভোরে তিননাথ দাস বাড়ি থেকে লালপুর বাজারে মৎস্য আড়তে যাওয়ার সময় কান্দাপাড়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় একদল ছিনতাইকারী তার ওপর আক্রমণ করে। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) তরুণ কান্তি দাস জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ অবস্থান করছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আশুগঞ্জ, 28 November 2024, 704 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তালশহর (নাওঘাট) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। তিনি আরো জানান, তার বয়স আনুমানিক ৭০ হবে। অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।

আশুগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২

আশুগঞ্জ, 24 October 2024, 764 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ মোঃ সুমন (৩০) ও মোঃ লিটন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মাতাব্বরের ছেলে ও লিটন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।