চলারপথে রিপোর্ট :
বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন সময়ে মাদকসহ বিভিন্ন আলামতের নিস্পত্তিকৃত মামলার সাড়ে ৩ কোটি টাকার মাদক ও বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে।
আজ ১০ মার্চ রবিবার সন্ধ্যায় কুরুলিয়া নদীর পাড়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে আধুনিক চুল্লি এবং ভারী যান (ভোল্ডোজার) ব্যবহার করে বিভিন্ন মাদক ও আলামত ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলামত ধ্বংস কমিটির চেয়ারম্যান অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত স্বাম্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন এবং মালাখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক যোবাইদুল হাসান ভূঁইয়া।
ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে গাঁজা ১ হাজার ৫শত ৬৪ কেজি ৬০৪ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ২৬ হাজার ৯শত ৬৭পিস, ফেন্সিডিল ৯শত ৭১ বোতল, স্কফ সিরাজ ১হাজার ৮শত ৫ বোতল, বিদেশী মদ ৩১ বোতল, ভারতীয় টেপান্টেডল ট্যাবলেট ১৬০পিস ও পলিথিন ২শত কেজি।
সূত্র জানান নিস্পত্তিকৃত মামলার মাদক বা আলামত ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
সভাপতি পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভোটগ্রহন আগামী ১০ আগস্ট বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব উপনির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশনার মো. ইকরামুল হক নাহিদ ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিতরণ ও দাখিল ৩ জুলাই মঙ্গলবার। মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ১ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ২ আগস্ট শুক্রবার। যাচাই বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ৩ আগস্ট শনিবার। আপলি দায়ের ৪ আগস্ট রবিবার। আপিল নিষ্পত্তি ৫ আগস্ট সোমবার। প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ- ৬ আগস্ট মঙ্গলবার। ভোট গ্রহন ও ফল প্রকাশ ১০ আগস্ট শনিবার।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ, এইচ,মাহবুব আলম।
পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহাদত খাঁন,বিজশ্বর আবদুল মোনেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, বিশিষ্ট সমাজসেবক কাজী সেলিম রেজা প্রমুখ। পরে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন।
চলারপথে রিপোর্ট :
কালেক্টরেট কর্মচারি ক্যান্টিনে দ্বি-বাষিক সাধারণ সভা ২৬ অক্টোবর শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সভায় কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আবদুল লতিফ। এসময় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদিন, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহজাদা খান, উপ-প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি প্রশাসনিক কর্মকর্তা তায়েফুল লতিফ ও অবসরপ্রাপ্ত অফিস সহকারি মো. মানিক মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের (জে.এম শাখার) অফিস সহকারী তাহমিনা বেগম, অফিস সহকারী মোঃ রুবেল মিয়া প্রমুখ। দ্বি-বাষিক সাধারণ সভা শেষে গোপন ভোটে কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মো. কামরুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক পদে মো. জালাল উদ্দিনকে নির্বাচিত করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. রুবেল মিয়া, অর্থ সম্পাদক পদে মো. শফিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. তৌহিদ মিয়া ও প্রচার সম্পাদক পদে মো. লোকমান হোসেনকে নির্বাচিত করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ক্যারিয়ার কাউন্সিলিং, লক্ষ্য নির্ধারণ, যোগাযোগ ও হ্যাপিনেস নিয়ে আত্ম উন্নয়নমূলক কর্মশালা আজ ২ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টার দিকে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একটি শ্রেণিকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
হুসাইন আলি রুবেল কোচিং অ্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাদশ ও স্নাতকের শিক্ষার্থীরা এই আত্ম উন্নয়নমূলক কর্মশালায় অংশ নেয়।
কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম শফিকুল্লাহ। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক, সাক্সেস মাইন্ডসেট কোচ ও সুডেন্ট কাউন্সিলর মোহাম্মদ হোসাইন আলী রুবেল। সংগঠনের পক্ষে স্টুডেন্ট কাউন্সিল ও মোটিভেশনাল স্পিকার সাবিহা বেগম কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালায় ছাত্রীরা কিভাবে তারা নিজের ক্যারিয়ার গড়বে, তাদের ভবিষ্যতের লক্ষ্য ও উদ্দেশ্য কিভাবে নির্ধারণ করবে, কিভাবে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে এবং কিভাবে নিজের উপর পুরো নিয়ন্ত্রণ রেখে একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপন করা যায় এসবের উপর আলোচনা হয়।
কর্মশালায় মোহাম্মদ হুসাইন আলী বলেন, আমরা নানা কারণে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয়ে ভারাক্রান্ত হয়ে থাকি। দুঃখে আমাদের মন ভারী হয়ে ওঠে। ভালো থাকার জন্য দুঃখকে সুখে রূপান্তর করা জরুরি। তাই সব কিছুর মধ্যে হ্যাপিনেস খুঁজতে হবে। একজন শিক্ষার্থীর জন্য লক্ষ্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য নির্ধারণ করতে না পারলে জীবনে উন্নতি করা যায় না।
মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসা, মাওয়া আক্তার বলেন, এই কর্মশালায় অংশ গ্রহন করতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। কারণ এটা তাদের আত্ম উনয়নে, ক্যারিয়ার গঠনে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে।
আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হুসাইন আলি রুবেল ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ এক বছর ধরে এই ধরণের কর্মশালার আয়োজন করে যাচ্ছেন।
চলারপথে রিপোর্ট :
বাসচাপায় রিপা বেগম (৫০) নামে সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপা বেগমের দুই ছেলে আকছির (১৯) ও আপন (১৫) আহত হয়েছেন। এরমধ্যে আকছিরের অবস্থা গুরুতর।
আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের সুলতানপুর যুব উন্নয়ন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিনপাড়ার মাহফুজ মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে আহত আপন জানান, মায়ের সঙ্গে বোনের শ্বশুরবাড়ি সদর উপজেলার চিনাইরে যাচ্ছিলেন তারা দুই ভাই। তারা কাউতুলী থেকে সিএনজিতে ওঠেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কে সুলতানপুরে যুব উন্নয়ন অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা রিপা বেগম নিহত হন। আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে ময়নাতদন্তের জন্যে রাখা আছে।