আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধর ঘটনায় মামলা, আটক ১

আখাউড়া, 16 March 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মারধরের শিকার কাষ্টম্স এর সহকারি রাজস্ব কর্মকর্তা প্রধান মো. কামরুল পারভেজ বাদী হয়ে আজ ১৬ মার্চ শনিবার চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ রাতেই হৃদয় (২৮) নামে একজনকে আটক করেছে। হৃদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আখাউড়া স্থল বন্দর সংশ্লিষ্ট একটি চক্র দীর্ঘ দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে শুল্ক ফাঁিক দিয়ে ব্যবসা করে যাচ্ছে। শুক্রবার বিকালে ভারত থেকে আসা এক বা একাধিক যাত্রী সাত-আটটি বড় ব্যাগে (লাগেজ) করে মালামাল নিয়ে আসেন। নিয়ম অনুসারে ওই সব সব লাগেজ কাস্টমসের লাগেজ স্ক্যানিংয়ের কক্ষে না নিয়ে কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কাস্টমস সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝতে পেরে ওই তাদেরকে লাগেজ স্ক্যানিং কক্ষে নিয়ে যেতে বলেন।

এতে ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে জোর করে অটোরিকশা দ্রুত চলে যায়। এসময় কাস্টমস কর্মকর্তরা মোটর সাইকেল নিয়ে তাদের পিছু নেয়। সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান মোঃ কামরুল পারভেজের নেতৃত্বে তিনজন কিছু দূর পরে বক্সের চড় মসজিদের সামনে সড়কে ওই অটোরিক্সাটির গতিরোধ করে। লাগেজগুলো চেকিং করার জন্য কাষ্টম্স এ ফেরত নিতে বলেন। এমন সময় পেছনে থেকে মোটর সাইকেলে এসে কয়েকজন যুবক কাষ্টম্স কর্মকর্তাদের উপর হামলা করে তাদেরকে কিল ঘুষি, লাথি মেরে আহত করে। অপর আহতরা হলো কাস্টমসের সিপাহি পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া। এক পর্যায়ে ওই চক্রটি কাষ্টম্স কর্মকর্তাদের মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে তাদেরকে জিম্মি করে ভারতীয় মালামাল ভর্তি অটোরিক্সাটি ছাড়িয়ে নেয়। পরে স্থানীয়রা লোকজন এগিলে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ কামরুল পারভেজ বলেন, ভারতীয় মালামাল স্ক্যানিং করতে বলায় কবির, আওলাদ, হৃদয়সহ কয়েকজনের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে রাতেই থানায় অভিযোগ দিয়েছি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন কাষ্টমস এর কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চারজনকে আসমাী করে মামলা দিয়েছে। রাতেই এজাহারনামীয় একজনকে আটক করা হয়েছে। বাকীদেরকে আটকে চেষ্টা চলছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

আখাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪

আখাউড়া, 16 May 2023, 1894 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতকরা হলো নরসিংদী জেলার সম্রাট (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডার সালমান (২৭) ও রুবেল (২৭) এবং শরীয়তপুর জেলার আল আমিন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় পৌরশহরের মসজিদপাড়ার ইউসুফ মোল্লা ভাড়াটিয়া সম্রাটের বাসায় অভিযান চালায়। এসময় ধৃত আসামীদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করে। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ঈদ করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি আসলেন ইতালি প্রবাসীর পরিবার

আখাউড়া, 16 June 2023, 1506 Views,

চলারপথে রিপোর্ট :
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতালি থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারযোগে বাড়ি ফিরলেন আখাউড়ার এক প্রবাসী পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইতালি থেকে ঢাকায় আসার পর সেখান থেকে হেলিকপ্টারে নিজ বাড়ির সামনে মাঠে এসে নামেন তারা। প্রবাসীদের এমন আগমন দেখতে ভিড় জমান হাজারও উৎসুক জনতা।

ইতালি প্রবাসী আতিকুল ইসলাম সেন্টু মৃধা আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের মৃধা বাড়ির প্রয়াত হাজী ছনু মৃধার ছেলে। তিনি সপরিবারে ইতালিতে বসবাস করেন।

এ সময় প্রয়াত হাজী ছনু মৃধার ছেলে মাজেদুল ইসলাম মিন্টু মৃধাসহ পরিবারের অন্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, বাবার অনেক স্বপ্ন ছিল এই মাঠে তার ছেলেরা একদিন হেলিকপ্টারে চড়ে অবতরণ করবে। আজ স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু বাবা জীবিত নেই।

এ সময় প্রবাস ফেরত ইতালি প্রবাসী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা সরকারের প্রশংসা করে বলেন, আগে যেখানে বিমানবন্দর থেকে বাড়িতে ফিরতে অনেক ভোগান্তি ও সময়ক্ষেপণ করতে হতো; অথচ এখন হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে মাত্র ২০-২২ মিনিটে আখাউড়ায় নিজ বাড়িতে চলে আসা যায়।

এদিকে এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে। এই দৃশ্য ও হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দাসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ-শিশুসহ কয়েক হাজার উৎসুক জনতার ভিড় জমে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওই এলাকায় হেলিকপ্টার অবতরণের খবরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম ছিল দায়িত্বরত পুলিশ সদস্যরা।

আখাউড়ায় নববধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

আখাউড়া, 1 February 2026, 122 Views,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ফাঁসিতে ঝুলে এক নববধূ আত্মহত্যা করেছেন। আজ ১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আয়ুব চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়া (২৪)-এর সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিয়ের পর থেকেই স্বামী সখিন মিয়া নানা অজুহাতে ফারহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি। একপর্যায়ে গত ১৮ জানুয়ারি ফারহা বাবার বাড়িতে চলে আসেন।

নিহতের মা উম্মে হাবীবা রোমা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ায় ৫০ লাখ টাকার আতশবাজি উদ্ধার

আখাউড়া, 29 March 2024, 1063 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৫০ লাখ টাকার বেশি ভারতীয় আতশ বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ মার্চ বৃহস্পতিবার রাতে পৌর এলাকার তারাগন থেকে এসব বাজি উদ্ধার করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহার হওয়া একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া কোম্পানি সদর বিওপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডর কাজী ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালানোর সময় ভোররাত পৌণে চারটার দিকে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পিকআপ ফেলে এর চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে নম্বরবিহনী ওই পিকআপ থেকে ২৪ বস্তায় থাকা ৭৮ হাজার ৭০ পিস ভারতীয় আতশ বাজি উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। উদ্ধার হওয়া আতশ কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়া চলছে।

আখাউড়ায় বিদ্যালয়ের সামনে ভাঙছে ইট, ধুলিকনায় শিক্ষার্থীদের দুর্ভোগ

আখাউড়া, 24 July 2023, 1421 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ এবং আখাউড়া রেলওয়ে ষ্টেশনের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য আখাউড়ায় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল জায়গা জুরে ইট ভেঙ্গে সুরকি করা হচ্ছে।

বছর খানেক আগে স্কুলের সামনের পুকুরটি ভরাট করে সেখানে ইট ভাঙ্গার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভাঙ্গা হয়। এসব ইটের কনা, ধুলাবালি, বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে।

এসব দূষিত বাতাস আর ধুলাবালি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছে শিক্ষার্থীরা। শ্রেণী কক্ষের চেয়ার টেবিলে জমছে ধুলাবালি। ধুলাবালিতে কাপড়-চোপড় ময়লা হচ্ছে। এক অস্বাস্থ্যকর পরিবেশে পড়ালেখা করছে বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্রছাত্রী। বিদ্যালয়ের পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অবগত করা হলেও সর্তকর্তামূলক কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সরজমিনে রেলওয়ে স্কুলে গিয়ে যায়, বিদ্যালয় মাঠের সামান্য দূরে মেশিন দিয়ে ইট ভাঙ্গার কাজ চলছে। শ্রমিকরা ইট ভেঙ্গে সুরকি করে স্তুপ আকারে রাখছে। পাশের রাস্তায় দিয়ে পথচারীসহ ছাত্রছাত্রীরা নাকে হাত চাপা দিয়ে যাতায়াত করছে। ভাঙ্গা ধুলিকনা বাতাসে মিশে চোখে মুখে লাগছে। বিদ্যালয়ের বাড়ান্দায় ধুলাবালু জমে আছে।

এ ব্যাপারে রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান বলেন, ধুলাবালির কারণে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হচ্ছে। মেয়েরা বমি বমি ভাব হয়। তাদের মাথা ব্যথা হয়। ক্লাশ রুমে বসে থাকা দূর্বিষহ হয়ে পড়েছে। শ্বাস প্রশ্বাস গ্রহণে অসুবিধা হয়।

বিষয়টি ঠিকাদারের লোকজনকে বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি ইট ভাঙ্গা বন্ধ করার দাবী জানান।

জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বলেন, ধুলিকানা বাতাসে মিশে বায়ুদুষণ হচ্ছে। নিঃশ্বাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা এসব দুষিত বাতাস গ্রহণ করছে। এতে ফুসফুস জনিত প্রদাহ, শ্বাসকষ্ট জনিত রোগ হতে পারে। অনেকের ধুলাবালুতে এলার্জি থাকে। তাদের হাঁচি-কাশি হতে পারে।

এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইন প্রকল্পের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) মোঃ আব্দুল্লাহ বলেন, ছাত্রছাত্রীদের অসুবিধার হওয়ার বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম। আমি সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।