জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর, 5 November 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নবীনগর উপজেলার বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে নারী সমাবেশের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান মহাবিদ্যালয়ের প্রফেসর সিরাজুল ইসলাম, উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম মুরাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, সভাপতি নবীনগর প্রেস ক্লাব শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, বিটঘর ইউনিয়নের চেয়ারম্যান জাকারুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শিউলী কর, উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি গৌতম ভৌমিক, সভাপতি বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ আব্দুর রাজ্জাক খোকা, প্রধান শিক্ষক বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ ইশা খান।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী গ্রামীণ ব্যাংককে উদ্যোক্তার মডেল হিসাবে আখ্যা দিয়ে বলেন নারীরা বিনা জামানতে ঋন নিয়ে আত্মনির্ভশীল হয়েছে। বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার যে ইতিহাস তা গ্রামীন ব্যাংক হতে সৃষ্ট বলে তিনি মতামত প্রদান করেন।

তিনি আরো বলেন বর্তমান যুগ মোবাইলের যুগ, মোবাইল ব্যবহারের মাধ্যমে বাচ্চাদের ব্যাপক শারীরিক ও মানসিক ক্ষতি সাধন হচ্ছে। তাই আমাদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে মোবাইল ব্যবহারের ব্যাপারে।

বাচ্চাদের শতভাগ স্কুলে পাঠানের জন্য আহব্বান জানিয়ে রাজীব চৌধুরী বলেন বর্তমান সরকার বছরের প্রথম দিনই সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই আমাদের সকলের উচিত বাচ্চাদের স্কুলে পাঠানো।

উপজেলা নির্বাহী অফিসার বলেন অশিক্ষাই সকল অজ্ঞতার মূল। আমরা বর্তমান সমাজে যে বিভিন্ন সামাজিক সমস্যা দেখতে পায় যেমন বাল্য বিবাহ, মাদক আসক্ত, চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি ইত্যাদি তার মুলে আছে প্রকৃত নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার অভাব। যদি আমরা এসব সামাজিক সমস্যার মূলোৎপাটন করতে চায়, একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই তাহলে নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার কোন বিকল্প নাই।

উক্ত নারী সমাবেশে বাল্য বিবাহ ও মাদক আসক্তকে একটি সামাজিক সমস্যা হিসাবে আখ্যা দিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাল্য বিবাহ ওমাদক আসক্ত আমাদের জন্য একটি ভয়াভহ সমস্যা। এসমস্যা দূর করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি বাল্য বিবাহ শুধু একটি মেয়ের জীবন ধ্বংস করেন তা নয় বরং দুটি পরিবারই শেষ হয়ে যায়, ঠিক তেমনি মাদক আসক্ত ব্যক্তি পুরো সমাজের জন্য হুমকিস্বরুপ।

জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তৃতার মাধ্যমে নারী সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত নারী সমাবেশে প্রায় পাঁচশতাধিক নারী উপস্থিত ছিল।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

সিন্ডিকেট গিলে খাচ্ছে কৃষিজমির মাটি

নবীনগর, 10 March 2023, 1868 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে বিধিনিষেধ অমান্য করে কৃষিজমির মাটি কাটার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নবীনগর উপজেলার বিভিন্ন ইটভাটায় ফসলি জমির এসব মাটি দিচ্ছেন সাতজনের ওই সিন্ডিকেট। তবে স্থানীয় সংসদ সদস্য কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সরেজমিনে দেখা যায়, কুড়িঘর-ব্রাহ্মণবাড়িয়া নবনির্মিত সড়ক দিয়ে সারিবদ্ধভাবে জমির মাটি নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্রাক্টর। নিয়মিত এ সড়ক দিয়ে ট্রাক্টর চলায় ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশের কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের অন্তত ছয়টি ইট ভাটায়। প্রতিটি জমি থেকে ৩ থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যে শত শত একর কৃষি জমি থেকে মাটি পুড়ানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সালাম, সুমন, জাহান, মক্কা, প্রভাতি ও তিতাস নামক ইটভাটায় হাসান, আনিস, শাহ আলম, হাকিম, মোবারক, সৈয়দ ও মজিদ মাটি সরবরাহ করছেন।

জমিতে বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় দুজন ট্রাক্টরচালক জানান, আমরা মাটি নিচ্ছি প্রতিদিন ৮০০ টাকা বেতনে। মাটি জমির মালিক থেকে কিনে মক্কা ও তিতাস নামের দুটি ইটভাটায় বিক্রি করেছেন মজিদ ও শাহ আলম।

আলফাজ নামের এক ট্রাক্টর চালক জানান, আমরা শুধু মাটি পরিবহন করছি। কৃষিজমি থেকে মাটি কিনেছেন হাসান।

মজিদ নামে ইটভাটায় মাটি সরবরাহকারী বলেন, মাটিতো অনেকে কাটছেন। তাতে কোনো সমস্যা নাই। আমরা মাটি কিনেছি জমির মালিক থেকে।

হাসান নামের আরেক মাটি সরবরাহকারী বলেন, আমিও কিছু কেটেছি। অনেকেই তো ইটভাটায় মাটি দিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা ইটভাটায় মাটি দিতে একজনকে কন্ট্রাক্ট দিয়েছি। সে মাটি দিচ্ছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি আমি অবগত নই। দ্রুত ব্যবস্থা নিতে অ্যাসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বলেন, মাটি কেটে টপ সয়েল নিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত খারাপ কাজ। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন থেকে অভিযান পরিচালনা করে ৭-৮টি বেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন করা উচিৎ।

নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নবীনগর, 20 February 2023, 1907 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরের শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে আজ ২০ ফেব্রুয়ারি সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ প্রভাষক (বাংলা) মোহসিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্ণিং বডির সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আরিফুল ইসলাম ভূইয়া টিপু।

বিশেষ অতিথি ছিলেন সুবোধ চন্দ্র চৌধুরী, মো. আশরাফ হোসেন আকছির, মো. সোহরাওয়াদ্দিন চৌধুরী, যুবায়েরুল হক মৃধা, মো. মাইনুদ্দিন, মো. মোখলেছুর রহমান , মো. মোহসীন সরকার, মো. আনেয়ার হোসেন, রাজিয়া বেগম, স্বপন চন্দ্র চৌধুরী, মো.মোসলেম উদ্দিন।

বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবির ও সহকারী প্রধান শিক্ষক (অব.) খবির উদ্দিন প্রমুখ।

সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিজয় হওয়ার গৌরব অর্জন করায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নবীনগর, 13 February 2025, 503 Views,

মো. কামরুল ইসলাম, নবীনগর :
নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দৈনিক স্বাধীন সংবাদ এর নবীনগর প্রতিনিধি, সাপ্তাহিক মলয়ার প্রকাশক, মোহাম্মদ হোসেন (শান্তি) ও সাবেক সভাপতি, বিজয় টিভির প্রতিনিধি,সাংবাদিক জালাল উদ্দীন মনির।

সভাপতি পদে জালাল উদ্দীন মনির ১২ ভোট পেয়েছেন, মোহাম্মদ হোসেন শান্তি ১৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।এবং সাধারণ সম্পাদক পদে প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেলোয়ার হোসেন ১১ ভোট পেয়েছেন। মোস্তাক আহমেদ উজ্জ্বল ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে লড়েছেন প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি জ.ই বুলবুল। তার অপর প্রার্থী একই গ্রামের, একই পদে লড়বেন ঢাকা প্রতিদিন এর প্রতিনিধি মো. মনির হোসেন। মনির হোসেন পেয়েছেন ১১ভোট, বুলবুল ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও শিক্ষক কামরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মিঠু ১৩ ভোট পেয়েছেন, কামরুল ইসলাম ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে বর্তমান সভাপতি সকলের শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ২৬ ভোট ও আজকের পত্রিকার প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক মো: সাইদুল আলম সোহরাব ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সাংবাদিক নূরে আলম ৩ ভোট ও আমজাদ হোসেন ৫ ভোট পেয়েছেন। নির্বাচনে জয়ী ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ওপাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

নবীনগরে ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

নবীনগর, 14 November 2024, 717 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর পৌর এলাকায় বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।

আজ ১৪ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

আব্দুর রহমানের বাবা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছেন।

বৃষ্টিভেজা দিনে বিষাদের ছায়া! নবীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু

নবীনগর, 16 April 2025, 424 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার দুপুরে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে। তিনি কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পার্শ্ববর্তী বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ধান কাটার পর বিলে বজ্রপাতে একজন কৃষক মারা যান।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে কৃষকের পরিবারকে সহযোগীতা করা হবে।