ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাসহ ৪জন গ্রেফতার

কসবা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 November 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৯ নভেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:- সেলিম (৬১), মো. ইসরাইল মিয়া (৫০), মো. হাসান উদ্দিন (৫৩) ও মো. মোরসালিন আহম্মদ চৌধুরী (২৮)।

সেলিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকার মৃত ছাহেদ আলীর ছেলে। তিনি রামরাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া মো. ইসরাইল মিয়া পৌর শহরের বিরাসার এলাকার মৃত সফর আলীর ছেলে। ইসরাইল মিয়া বিরাসার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

মো. হাসান উদ্দিন নবীনগর উপজেলার জিনোদপুর ৪নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং আটককৃত মোরসালিন কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার স্বপন চৌধুরী ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিভিন্ন স্থানের অভিযান পরিচালনা করে দুইজন আওয়ামী লীগ নেতা ও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা সেলিম, ইসরাইল এবং ছাত্রলীগ নেতা মোরসালিনকে হত্যা ও বিস্ফোরক মামলা গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, নবীনগর থানার ওসি হুমায়ূন কবির বলেন, জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাসান উদ্দিনের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীনের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 October 2024, 676 Views,

চলারপথে রিপোর্ট :
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর সোমবার অন্নদা সরকারি উচচ বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান ভূঞা।

ক্রীড়া শিক্ষক আব্দুস সাকির ছোটনের সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন মডেল গালস্ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূইয়া, সিনিয়র শিক্ষক ইয়াসমিন সহকারী শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক নাসির উদ্দিন নাসির প্রমুখ। ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন রেদুয়ান চৌধুরী, মোঃ মেহেদী হাসান প্রমুখ।

এসময় বিদায়ী প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরিদা নাজমীনকে হবিগঞ্জ সদরের বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বদলি করেন।

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১

কসবা, 11 April 2023, 1664 Views,

চলারপথে ডেস্ক :
কসবায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রানা নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল সোমবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকসাই গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা মিয়া উপজেলার মনকশাইর গ্রামের মোঃ চুন্নু মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। রানার কাছ থেকে ২ টি রামদা, ১ টি লোহার চকিু, ১টি লোহার তৈরি কোরাবাড়ী (পিন তোলার যন্ত্র) উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

কসবায় রাইস মিল মালিককে জরিমানা

কসবা, 8 May 2025, 412 Views,

চলারপথে রিপোর্ট :
পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ৮ মে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি কাঠের পুল এলাকায় প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় এক অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখেন- স্থানীয় বাসিন্দা মো. শামীম (৫০) তার অটো রাইস মিলে সরকারি নির্দেশনা না মেনে চাল প্লাস্টিকের বস্তায় প্যাকেজিং করছেন। জাতীয় পাটনীতি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী নির্দিষ্ট কিছু পণ্যে পরিবেশবান্ধব পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। এ আইন লঙ্ঘন করায় মো. শামীমকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সহায়তা করেন কসবা উপজেলার পাট পরিদর্শক মো. আবদুল হান্নান এবং কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, সরকার পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এ নিয়ম না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 April 2024, 1037 Views,

চলারপথে রিপোর্ট :
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের জন্য ৫৫০ টাকা কেজিদরে গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে ঈদের আগে দু’দিন পর্যন্ত এই মাংস বিক্রি কার্যক্রম চলবে।

আজ ৮ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের নিজস্ব উদ্যোগে ভর্তুকি মূল্যে এই মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়। বাজারে গরুর মাংসের চড়া দাম থাকায় সাধারণ ক্রেতারা সকাল থেকেই শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্বল্প মূল্যে মাংস কিনতে ভিড় করেন। এ সময় ৪৩০ জন ক্রেতার মাঝে ৫৫০ টাকায় এক কেজি গরুর মাংস এবং একশ টাকায় এক কেজি পোলাও চাল বিক্রি করা হয়।

ক্রেতারা জানান, গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেকে কিনতে পারেন না। সাধারণ মানুষ যখন ঊর্ধ্বমূখী বাজারে হিমশিম খাচ্ছে এমন সময় স্বল্প মূল্যে গরুর মাংস কিনতে পেরে তারা অনেক খুশি।

মাংস নিতে আসা সাবিনা বেগম বলেন, আমার স্বামীর সংসারে আয় কম। যে টাকা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। গরুর মাংসের দাম বেশি হওয়াই তিন মাস ধরে কিনতে পারছি না। সামনে ঈদ এমন সময় কম দামের গরুর মাংসের খবর পেয়ে আমি এখানে এসে ৫৫০ টাকায় এক কেজি মাংস ও ১০০ টাকায় এক কেজি পোলাওয়ের কিনেছি।বৃদ্ধ শাহজাদা মিয়া বলেন, বাজারে তো ৭৫০ থেকে ৮০০ টাকা ধরে গরুর মাংস বিক্রি হয়। তা কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। ছাত্রলীগের উদ্যোগে ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে খবর পেয়ে আমিও এসে এক কেজি গরুর মাংস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজানের প্রথম দিন থেকে আমরা ভর্তুকিতে পাঁচটি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছি। এরই ধারাবাহিকতায় এবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে ঈদের আগে দুদিন ছাত্রলীগ গরুর মাংস বিক্রি করছে। প্রত্যেকে এক কেজি করে মাংস কিনতে পারছেন। আগামী দু’দিন প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মাংস বিক্রয় কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের জন্য রমজানের প্রথম দিন থেকে ভর্তুকি মূল্যে ছোলা, তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে জেলা ছাত্রলীগ।

কাতারে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক তুষার নিহত

আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া সদর, 3 January 2023, 3139 Views,
স্টাফ রিপোর্টার:
কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় রেজুয়ানুল হক তুষার-(২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে কাতারের রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তুষার ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত প্রায় ৭ বছর আগে জীবন-জীবিকার তাগিদে তুষার কাতারে পাড়ি দেয়। সে কাতারের একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতো। সোমবার সকালে মোটর সাইকেলে খাবার ডেলিভারি দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়।
তুষারের ভগ্নিপতি শাহনেওয়াজ ভূইয়া রাকিব সাংবাদিকদের জানান, তুষাররা এক ভাই এক বোন। আমি তার বোনকে বিয়ে করে পরিবার নিয়ে জাপানে আছি। ৮ বছর আগে আমার শ্বশুর মারা যায়। পরের বছর আমার শ্বাশুড়িকে একা বাড়িতে ফেলে জীবিকার তাগিদে তুষার কাতারে চলে যায়। সে কাতারে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতো। গত ৭ বছরে দেশে একবার ও দেশে ফিরেনি তুষার। গত ৬ মাস আগে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের এক মেয়েকে পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করে তুষার। কিছুদিনের মধ্যেই তুষারের দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিলো। সোমবার (২ জানুয়ারি) সকালে মোটর সাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় আরেকটি যানবাহনের সাথে তার মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুষার নিহত হন। সেখানকার একটি হাসপাতালের মর্গে তুষারের লাশ রাখা আছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।