গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সরাইল, 16 November 2024,

চলারপথে রিপোর্ট :
সরাইল উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করে পুলিশ।

আজ ১৬ নভেম্বর শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের পূর্ব উত্তর পাখি মাজারের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের মৃত জাফর ঠাকুর এর ছেলে ইমন ঠাকুর (২৪) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৩)।

জানা যায়, ভোর রাত সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের পূর্ব উত্তর পাখি মাজারের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ডিআই পিকাআপ ১৬ কেজি গাঁজা বহন করে যাচ্ছিল। এমন গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানা পুলিশ গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা দুই মাদক কারবারি গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করে। বিশেষ কায়দায় গাড়ির সিটের নিচে প্লাস্টিক বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস আজ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, 8 December 2024, 1634 Views,

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলকে মুক্ত করেন। এদিন সকালে বিনা বাধায় মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী শহরে প্রবেশের মধ্য দিয়ে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। আনুষ্ঠানিকভাবে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্ত দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা প্রশাসনসহ নানা সংগঠন। সূত্রমতে, ১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করতে জেলার আখাউড়া সীমান্ত এলাকায় মিত্রবাহিনী সদস্যরা পাকবাহিনীর ওপর বেপরোয়া আক্রমণ চালাতে থাকে।

১ ডিসেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় ২০ পাকিস্তানী সৈন্য নিহত হয়।

৩ ডিসেম্বর আখাউড়ার আজমপুরে প্রচণ্ড যুদ্ধ হয়। সেখানে ১১ পাকিস্তানি সৈন্য নিহত হয়। শহীদ হন ৩ মুক্তিযোদ্ধা। এরই মধ্যে বিজয়নগর উপজেলার মেরাশানী, সিঙ্গারবিল, মুকুন্দপুর, হরষপুর, আখাউড়া উপজেলার আজমপুর, রাজাপুর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে।

৪ ডিসেম্বর পাক হানাদাররা পিছু হটতে থাকলে আখাউড়া অনেকটাই শত্রুমুক্ত হয়। এখানে রেলওয়ে স্টেশনের যুদ্ধে পাক বাহিনীর দু’শতাধিক সেনা হতাহত হয়।

৬ ডিসেম্বর আখাউড়া উপজেলাকে শত্রুমুক্ত করার পর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে দিকে অগ্রসর হতে থাকে। ব্রাহ্মণবাড়িয়া শহরের চারপাশে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর শক্ত অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদাররা। ৬ ডিসেম্বর শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রাজাকারদের সহায়তায় তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কে.এম লুৎফুর রহমানসহ কারাগারে আটকে রাখা অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে শহরের কুরুলিয়া খালের পাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাক হানাদাররা। পরদিন ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাক হানাদাররা ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে আশুগঞ্জের দিকে পালাতে থাকে। এর ফলে ৮ ডিসেম্বর বিনা যুদ্ধে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। ওই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী। একই দিনে শত্রুমুক্ত হওয়ায় সরাইল থানা চত্বরেও উত্তোলন করা হয় লাল-সবুজ পতাকা।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

সরাইল, 31 July 2024, 751 Views,

চলারপথে রিপোর্ট :
সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা প্রেসক্লাব এর কার্যকারী কমিটির নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে দৈনিক “সকালের সময়” উপজেলা প্রতিনিধি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক “আমাদের সময়” উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে “দৈনিক অগ্রসর” উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়জুল কবির ও যুগ্ম-সম্পাদক পদে “দৈনিক কালবেলা” উপজেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী নির্বাচিত হন।

৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ।
এদিকে “অর্থ সম্পাদক” পদে দৈনিক “কালের ছবি” স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক “এশিয়ান টেলিভিশন” উপজেলা প্রতিনিধি আল মামুন খান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে “দৈনিক দেশের কন্ঠ” উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ বক্স, কার্যকারী সদস্য- ১ দৈনিক “যায়যায় কাল” উপজেলা প্রতিনিধি পারভেজ আলম ও কার্যকারী সদস্য- ২ দৈনিক “বাংলাদেশ বুলেটিন” উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খানসহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ১৭ জন ভোটারের মধ্যে ১৭টি ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে শরীফ উদ্দিন ৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আলমগীর মিয়া ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের এ উৎসবমুখর নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক মোহাম্মদ আলী মাষ্টার, সাংবাদিক বদর উদ্দিন বদু, সাংবাদিক মাহবুব খান বাবুল, সাংবাদিক মাসুদ, সাংবাদিক আব্দুল আওয়াল খান, সাংবাদিক আব্দুল মমিন, ঠিকাদার সেলু খন্দকার, রফিকুল ইসলাম প্রমুখ।

সরাইলে ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত

সরাইল, 4 November 2023, 1199 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাক্টরের চাপায় মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ইটখোলার শ্রমিক নিহত হয়েছে। ভোর ৫টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের দৌলত পাড়ার ব্রিকস ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে। হাফিজুর রহমান একই এলাকার মো. আবুল কাসেমের ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাফিজুর ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করতো। ভোর ৫টার দিকে মাটিবাহী ট্রাক্টর মাটি ফেলতে গিয়ে ভুলবশত হাফিজুরকে চাপা দেয়। পরে ইটখোলার কয়েকজন শ্রমিক হাফিজুরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

সরাইলে ফাঁকা স্টলে প্রাণী প্রদর্শনী

সরাইল, 19 April 2024, 948 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ফাঁকা স্টলে অনুষ্ঠিত হয়েছে প্রাণী প্রদর্শনী। ডেকোরেশনের লাল-নীল কাপড়ে সাজানো থাকলেও মেলায় দেখা মিলেনি আশানুরূপ খামারির। একটি স্টলে বিদেশি ২টি কুকুর থাকায় কিছু লোক দাঁড়িয়ে তামাশা দেখেন। ২-১টি স্টলে দেখা মিলে কয়েকটি রোগা দেশীয় প্রজাতির গরুর। কাগজে প্রচারে দিনব্যাপী মেলা হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই সবশেষ। ১টার পরই অন্নদার মাঠ হয়ে পড়ে নীরব নিস্তব্ধ।

গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় এমন চিত্র দেখা যায় অন্নদার মাঠের মেলায়। একাধিক খামারি বলছেন, এটি আইওয়াশ। দায় সারা মেলার নামে সরকারের টাকা লুটপাট করে খাওয়ার একটি কৌশল মাত্র। কর্তৃপক্ষ বলছেন, মেলার বাজেট বলা যাবে না।

সকল নিয়ম-কানুন মেনে সফলভাবে মেলা সম্পন্ন করেছি। পুরস্কার বিতরণের পর বেলা ১টায় মেলা শেষ করেছি। সরজমিন দেখা যায়, বৃহস্পতিার দুপুর ১২টা। সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সদরের সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে প্রাণিসম্পদ প্রদর্শনী। রঙিন কাপড়ে তৈরি করা হয়েছে ৪০টি স্টল। বেলা তখন ১২টা। অধিকাংশ স্টলই ফাঁকা। কয়েকটি স্টলে দেশীয় প্রজাতির কয়েকটি দুর্বল গরু। মেলায় প্রদর্শন করার মতো চাকচিক্য নেই গরুগুলোর। একটি স্টলে বিদেশি ২টি কুকুর। কুকুর দেখার জন্য সেখানে দাঁড়িয়ে আছে কিছু লোক। ২টি স্টলে দাঁড়িয়ে আছেন ওষুধ কোম্পানির এমআর। তবে কোনো স্টলে চোখে পড়েনি নামি-দামি কোম্পানির কোনো এমআর। অনেক স্টলে শুধু সবুজ ঘাস ছাড়া কিছুই নেই। খাঁ খাঁ করছে মেলাস্থল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক খামারি বলছেন, মেলাটি মূলত খামারিদের। কিন্তু প্রকৃত খামারিরা বঞ্চিত। মুখ চিনে মুগের ডালের অবস্থা। এজন্যই ১২টার সময়ই মেলা ফাঁকা। পুরস্কারসহ যা কিছু হবে সব আগেই হয়ে আছে। এখন চলছে আইওয়াশ। এটা তো মেলার বাজেটের বড় অংকের টাকা লুটপাটের একটা কৌশল মাত্র। সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম বেলা ১টার পর মেলা শেষ হওয়ার কথা স্বীকার করে বলেন, প্রচণ্ড তাপদাহে পানি ঢেলেও গরুগুলোকে সুস্থ রাখা যাচ্ছিল না। তাই মেলা সমাপ্ত করে দিয়েছি। ফাঁকা নয়, ৪০টি স্টলেই সক্রিয় ছিল। গবাদি পশু ছিল ৬৭টি। ৪টি স্টলে ছিলেন ওষুধ কোম্পানির এমআর’রা। ষাঁড় আর গাভী দুই ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিয়েছি। উভয় ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ৩৫০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫০০ টাকা আর তৃতীয় পুরস্কার দেয়া হয়েছে ১৫০০ টাকা করে। এছাড়া আমরা সান্ত্বনা পুরস্কারও দিয়েছি। জানতে চাইলে তিনি বলেন, ‘না’ মেলার বাজেট তো বলা যাবে না।

অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

সরাইল, 4 December 2023, 1108 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বাজারের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুরে পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজরিন সুলতানা।

অভিযানে মার্কেটের অভ্যন্তরে হাঁটাচলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট এবং কমন স্পেসে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, মার্কেটে আগত ক্রেতা সাধারণ যেন নির্বিন্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের নির্দেশে সরাইল উপজেলার একমাত্র বাজারের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা, কমন স্পেসে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া নতুন করে অবৈধ আর কোনো দোকানপাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে সর্তক করা হয়েছে এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা করার সতর্কবার্তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বর, বাজার কমিটির সেক্রেটারী প্রমুখ।