ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ একজন নিহত

সরাইল, 17 November 2024,

চলারপথে রিপোর্ট :
ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছেন। আজ ১৭ নভেম্বর রোববার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির আশী (৬০) সদর উপজেরার মজলিশপুর ইউপির জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষণা করেন। লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

উপজেলা পরিষদ নির্বাচন : সরাইলে ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সরাইল, 15 April 2024, 886 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ ১৫ এপ্রিল সোমবার বিকালে সরাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সমাজসেবক মো: জামাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ও সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো: হোসেন মিয়া ও মো: এনাম খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শামীমা আক্তার, আবেদা বেগম, রোকেয়া বেগম ও মো: শিরিনা আকতার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন প্রার্থীগণ। মতবিনিময় সভা করে প্রার্থীদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও বসে নেই। নিজ নিজ প্রার্থীতার সমর্থনে জনগণের দোয়া ও সহযোগিতা চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারাও।

সরাইল উপজেলা প্রেসক্লাবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার পলাশ এর মতবিনিময়

সরাইল, 24 September 2023, 1267 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাপান শাখার সভাপতি, মানবিক সরাইল জে.বি প্রতিষ্ঠাতা সভাপতি ও সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) সরাইল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।

২৩ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং নৌকা প্রতীকে নির্বাচিত হলে বেকার সমস্যা সমাধানে বিদেশি সহায়তায় পাঁচটি শিল্প কারখানা স্থাপন করবো। কোনো কারণে আমাকে মনোনয়ন না দেয়া হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে কোনো হাইব্রিড প্রতিবন্ধী, বৃদ্ধ, অসুস্থ, চাঁদাবাজ ও সন্ত্রাসী, মৌলবাদ আওয়ামী নেতা, নিজ দলে কোন্দল ও বিবাদ সৃষ্টিকারী ব্যক্তিকে যেন নৌকার মনোনয়ন না দেয়া হয়। নেত্রীর কাছে আমার অনুরোধ, সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে আমি আপনার নৌকার পক্ষ হয়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান বিল্লাল মিয়া, মানবিক সরাইল জেবি দপ্তর সম্পাদক নূর নবী, সদস্য তাবারক হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১৫জন আহত

সরাইল, 5 November 2025, 163 Views,

চলারপথে রিপোর্ট :
দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ ৫ নভেম্বর বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি-জমা সংক্রান্ত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ২ ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করেন। এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া শেষ হবার পর টাকা দিবে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মিমাংসার জন্য সালিস বসলেও কোনো মিমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুইটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ সকালে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইলে অসহায় গরীব মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ

সরাইল, সারাদেশ, 9 January 2026, 159 Views,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে একটি সামাজিক সংঘটন পজিটিভ সরাইল কর্তৃক আয়োজিত অসহায় গরীব মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ আজ থেকে শুরু করেছেন।

আজ ৯ জানুয়ারি শুক্রবার প্রধান অতিথি ছিলেন ডাক্তার তপুজিৎ দত্ত বাপু।

বিশেষ অতিথি ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, অর্থ সম্পাদক আবদুল করিম, সমাজ সেবক মো. ফজল মিয়া, কারী জামাল মাষ্টার, মো. সাইফুল ও রায়হান প্রমূখ্য।

পজিটিভ সরাইল এর পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন বলেন, আজ শুক্রবার থেকে শুরু করেছি। প্রতি শুক্রবার সরাইলের অসহায় গরীব মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ চলমান থাকবে। আমার সংগঠনের সদস্যরা একমত হয়ে এ কাজে এগিয়ে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।

মেঘনা নদীর ভাঙ্গনে ৫,৪৮০০ একর ভূমি নদীর গর্ভে বিলীন

জাতীয়, সরাইল, 13 April 2025, 798 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর মেঘনা নদীর কিনার ঘেষা প্রায় ৫০০ (পাঁচ শত) মিটার দীর্ঘ এলাকা ২ এপ্রিল মেঘনা নদীর ভাঙ্গনের ফলে আনুমানিক মোট ৫,৪৮০০ একর ভূমি নদীর গর্ভে বিলীন হয়ে বর্তমানে সিকন্তি ভূমিতে পরিণত হয়েছে। আরও বিলীন হওয়ার পথে ৬,৫৯০০ একর ভূমি ।

সূত্রে জানা যায়, আজবপুর মেঘনা নদীর তীরে আজপুর বাজারের সন্নিকটে অবস্থিত। আনুমানিক মোট ৫,৪৮০০ একর ভূমি নদী গর্ভে বিলীন হয়ে বর্তমানে সিকন্তি ভূমিতে পরিণত হয়েছে।

সরেজমিনে পর্যবেক্ষণে ভূমি বিলীন হয়ে যাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের অনেকেরই বসতঘর, দোকান ও রেলডক ছিল। নদীর ভাঙ্গনে এসব নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

ভুক্তভোগী হাফিজ মোল্লা জানান, তার একটি রেলডক এবং একটি আধাপাকা ঘর ছিল যা নদী গর্ভে বিলীন হয়ে যায়। মজনু মিয়া বলেন, তার একটি রেলডক এবং একটি বসত ঘর ও একটি দোকান ঘর ছিল যা নদী গর্ভে বিলীন হয়ে যায়। জাহিদ মিয়ারও একটি আধাপাকা বসত ঘর ও একটি দোকান ঘর ছিল যা নদী গর্ভে বিলীন হয়ে যায় ও আনোয়ার বলেন, তার ভিটি ভূমি ছিল যা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

গত ৭ এপ্রিল সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন, সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি, ভুক্তভোগীসহ শত শত জনতার উপস্থিতিতে বিলীন হয়ে যাওয়া এলাকা ঘুরে ঘুরে দেখে যান ।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল উপজেলা প্রশাসক মোঃ মোশারফ হোসাইন জানান, নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া’কে সাথে নিয়ে তিনি বিলীন হয়ে যাওয়া এলাকাগুলো ঘুরে দেখেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এলাকাবাসীকে ভাঙ্গনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আমরা স্থানীয়ভাবে আপাতত, জিও ব্যাগের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলে দিয়েছি। এব্যাপারে, উপজেলা প্রশাসনের ১% তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়।