আখাউড়ায় বিনামূল্যে ধান বীজ বিতরণ
চলারপথে রিপোর্ট :
আখাউড়া উপজেলায় কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ২কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেওয় হয়।

আখাউড়া উপজেলা কৃষি অফিস এ আয়োজন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের পরিচালনায় বিনামূল্যে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপ-সহকারী কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। কৃষকরা বিনামূল্যে হাইব্রিড জাতের ধানবীজ পেয়ে খুবই খুশি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হয়। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এটি তার একটি অংশ।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আখাউড়ায় সীমান্ত থেকে ছুরিঘাতে আহত যুবক উদ্ধার

আখাউড়া, 3 February 2023, 1898 Views,

আখাউড়া প্রতিনিধি :
আখাউড়ায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ছুরিঘাতে আহত পাপন (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক হলো উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের নুরুল হকের পুত্র। তার বাম হাতে ও কপালে ছুরিকাঘাত এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ২৫ বিজিবি (সরাইল) এর অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে ওই যুবক অচেতন অবস্থায় থাকায় কারা তাকে মারধর করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তার স্বজনরা এলাকায় না থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ২৫ বিজিবি (সরাইল) এর অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে যান। পরে বিজিবি ও পুলিশ ওই যুবককে উদ্ধার করে।

হাসপাতালে পাপনের প্রতিবেশি জুম্মান মিয়া বলেন, পাপন বিল্ডিংয়ের কারুকাজ শ্রমিক হিসেবে কাজ করে।

এ ব্যাপারে ২৫ বিজিবি (সরাইল) এর অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ সাংবাদিকদের বলেন, বিজিবি টহল ওই যুবককে দেখতে আমাকে অবগত করে। আমি ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে তাকে উদ্ধার করি। তবে সে কীভাবে সেখানে গেল এবং কারা তাকে মারধর করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আখাউড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

আখাউড়া, 2 November 2024, 646 Views,

চলারপথে রিপোর্ট :
‘সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আখাউড়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা দুবরাজ রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী (ভূমি) মোঃ সজিব মিয়া। অনুষ্ঠানে সমবায়ী সংগঠনের সদস্য, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে কার্যক্রম করলে আমরা স্বাবলম্বী হতে পারবো। আমরা চাই উপজেলার সকলসমিতিগুলো কার্যকর তাদের কার্যক্রম পরিচালনা করুন। এই কারণে আমাদের এর স্লোগান সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সহ -সভাপতি কাজী হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সমবায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, গোলাম মোস্তফা, মোঃ বিল্লাল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি পরিদর্শক বিশ্বজিৎ সাহা।

আখাউড়ায় পোস্টাল ভোট ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা

আখাউড়া, 28 December 2025, 110 Views,

চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোস্টাল ভোট, গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৮ ডিসেম্বর রবিবার বিকালে আজমপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদরাসা মাঠে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার অর্ধ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় প্রজেক্টরে ভিডিও চিত্র তুলে ধরে বিষয়ের উপর বিস্তারিত তথ্য তুলে ধরে৷ বক্তব্য রাখেন উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, সরকারি চাকুরীরত কোন ব্যক্তি চাকরি সূত্রে নিজ নির্বাচনী এলাকার বাহিরে রয়েছে তিনি পোস্টাল ভোটার হতে পারবে। কারাগারে থেকেও পোস্টাল ভোট দেওয়া যাবে। যারা ভোট গ্রহণের সাথে জড়িত তারাও পোস্টাল ভোটার হতে পারবেন।

৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটার রেজিষ্ট্রেশন করতে হবে। গুগল প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি এপস ডাউনলোড করা যাবে। পৃথিবীর যে কোন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ভোট দেওয়া যাবে।

এবার নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি গণভোটের এবং একটি সাধারণ ভোটের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কুতুব উদ্দিন, আব্দুল কুদ্দুস, স্মৃতি দত্ত, বিএনপি নেতা আব্দুল জলিল, শাহীন খান, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

আখাউড়ায় দূর্গাপুজা উপলক্ষে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়া, 2 October 2023, 1227 Views,

চলারপথে রিপোর্ট :
সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা আগামী ২০ অক্টোবর শুরু হবে। পুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আজ ২ অক্টোবর সোমবার দুপুরে আখাউড়া থানা পুলিশের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া) সার্কেল মোঃ দেলোয়ার হোসেন। থানার হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ২৩টি পুজা মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর আখাউড়ায় ২৩টি মন্ডপে দূর্গাপুজা উদযাপিত হবে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মতিন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিদু ভুষন বর্মন, সুভাষ দাস, ভজন দেব।
হিন্দু নেতারা শান্তিপূর্ণভাবে পুজা মন্দিরে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে দূর্গাপুজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নির্বিঘ্নে সুন্দর ভাবে পুজা উদযাপন করার আহবান জানানো হয়। প্রতিটি পুজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।

জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

আখাউড়া, 12 August 2025, 347 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় কৃষি ব্যাংকের উদ্যোগে জুলাই অভ্যুত্থাণে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ ১২ আগস্ট মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে শহীদদের স্মরণে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান, আখাউড়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খন্দকার, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।