অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া, 25 November 2024,

চলারপথে রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা বড়জ্বালায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশি নাগরিকে আটক করেছে বিজিবি। গতকাল ২৪ নভেম্বর রবিবার আনুমানিক রাত ১২ টার দিকে সীমান্ত এলাকা বড়জ্বালার দেবনগর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সতীষ চন্দ্র (৬৫) মৃত কার্তিক এর ছেলে, স্বপন দেবনাথ (৩২) সতীষ চন্দ্র এর ছেলে, সুকলা দেবী (৩০) স্বপন দেবনাথের স্ত্রী, কাকন বালা দেবনাথ (৫০) সুরেশ দেবনাথের স্ত্রী। উভয়ের ঠিকানা কিশোরগঞ্জ জেলার আমিরগঞ্জের মহিনন্দ।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বসবাসরত সুকলা দেবীর কাকার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় রবিবার (২৪ নভেম্বর) বড়জ্বালা বিওপির টহল দলের নিকট আটক হয়।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে ভারতীয় ৯০০ রুপি, বাংলাদেশি ৩১৭৫ টাকা, বিভিন্ন প্রকার শাড়ি ৩ পিস, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, কানের দুল ১ জোড়া (ইমিটেশন) এবং বাংলালিংক সিম কার্ড-১টি পাওয়া যায়।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, শাড়ি, মোবাইল, কানের দুল এবং সিমকার্ডসহ মাধবপুর থানায় মামলা দায়ের করা হয় এবং মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে। সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

উদ্দেশ্যমূলক ও দূরভিসন্ধিমূলক কর্মসূচির প্রতি আন্দোলনকারীদের কোন সম্পর্ক ও সমর্থন নেই

ব্রাহ্মণবাড়িয়া, 27 July 2024, 495 Views,

চলারপথে রিপোর্ট :
মহামান্য আপীল বিভাগের রায়ের প্রেক্ষিতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংস্কার সংক্রান্ত সমস্যা সমাধান হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের বিচার ও ক্ষতি পূরণের দাবি করেন নেতৃবৃন্দ। এছাড়া কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের হয়রানি না করার জন্যও সরকারের নিকট জোর দাবি জানান। বর্তমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে উদ্দেশ্যমূলক ও দূরভিসন্ধিমূলক কর্মসূচির প্রতি আন্দোলনকারীদের কোন সম্পর্ক ও সমর্থন নেই। এটি সম্পূর্ণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্র। বিবৃতিদাতারা হলেন, আইরিন মৃধা, ফাহিম মুনতাসির, সানিউর রহমান, শাহ আলম পালোয়ান।

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার কল্যাণ কর্মীদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 2 December 2025, 501 Views,

চলারপথে রিপোর্ট :
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ বিভাগের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। আগামী ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের আহ্বানে এই পূর্ণ কর্মবিরতি চলবে।

জানা যায়, ‘এক দফা এক দাবি’-প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবারকল্যাণ সহকারী সমিতি এবং পরিদর্শক সমিতি ১০ দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালন করছে। এর ফলে পরিবার পরিকল্পনা সেবা, প্রচার সপ্তাহ কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে।

পরিবারকল্যাণ সহকারী রুনা লায়লা বলেন, আমরা পরিবারকল্যাণ সহকারী-রাজস্ব খাতভুক্ত কর্মচারী। দীর্ঘ ২৬ বছর ধরে আমাদের কোনো নিয়োগবিধি নেই। এজন্য আমরা পদোন্নতি এবং নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। রাজস্বভুক্ত হয়েও ১৭তম গ্রেডে কাজ করে যেতে হচ্ছে। আমরা মা–শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করছি।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, সারা দেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত। বিভিন্ন পদধারী কর্মীরা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। কিন্তু গত ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বস্তি’র বৃষ্টি

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2024, 594 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
সারাদিন টানা দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে ব্রাহ্মণবাড়িয়ার তপ্ত মাটিতে।

আজ ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে এই বৃষ্টি স্বস্তি এনে দেয় ব্রাহ্মণবাড়িয়াবাসীর।

বৃষ্টির পর অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকরিয়া প্রকাশ করে পোষ্ট দিতে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বিকেলে জানিয়েছে, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আজও দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তাই গরম কমবে না।

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আরো ১০টি পণ্যকে মান সনদের আওতায় এনেছে। বিএসটিআই’র সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলের ৩৭তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ১০টি নতুন পণ্যকে মান সনদের অন্তর্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রাধন কার্যালয়ে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলের এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সভায় সভাপতিত্ব করেন। নতুন যে ১০টি পণ্য মান সনদের আওতায় আনা হয়েছে তার মধ্যে রয়েছে ডিসপোজেবল ডায়াপারস, ফেসওয়াস, পেট্রোলয়িাম জেলি, রুটি (ফ্ল্যাটব্রেড/ টরটিলা), এ্যারোসলস, গিজার, শেভিং ফোম/জেল, আই কেয়ার, হেয়ার ডাইস লিকুইড ও শু-পলিশিং লিকুইড। বর্তমানে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২২৯টি। বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্পসচিব জাকিয়া সুলতানা এ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া, এ সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মোঃ আবদুস সাত্তার এ সভা পরিচালনা করেন।
সভাপতির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই সকলের জন্য একটি আস্থার জায়গা তৈরি করেছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।
জনগণের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ব্যবসায়ীরা করোনা মহামারিকে পূঁজি করে অতিরিক্ত মুনাফা করেছে। তারা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে। তিনি বলেন, ১৭ কোটি মানুষকে রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে কাজ করতে হবে।
কাউন্সিল সভার পরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিএসটিআই’র ৯১ জন নবনিযুক্ত কর্মকর্তার নিয়োগ, যোগদান এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআই’র মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শীতার্তদের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র শীতবস্ত্র হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 December 2022, 2732 Views,

স্টাফ রিপোর্টার :
বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও সারাদেশব্যাপী আশার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আশা ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিক ভাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের নিকট ৩৫০ পিস কম্বল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। এছাড়াও আশার এসডিএম মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলাউদ্দীন আলী, মোঃ মিজানুর রশীদ চৌধুরী, মোঃ আবুবকর সিদ্দিক আরএম (এগ্রি), এএসই ব্রাঞ্চ ম্যানেজার মোজাম্মেল হক ও মোঃ সামসুল হক, আশার অরুয়াইল স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহ কামালসহ আশার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।