চলারপথে রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৪ ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হল সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মতর আলী (৭৭) ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জোহেরা খাতুন (৭৬)।
দুইজনের স্বজনরা জানান পূর্ব শত্রুতার জের ধরে গত সাতদিন আগে তাদের প্রতিবেশীদের সাথে একটি মারামারি হয়ে আহত হয়েছিল, কোন হাসপাতালে চিকিৎসা নেইনি।
কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মৃত রন্জিত শুক্ল দাসের ছেলর অজয় শুক্ল দাস (৪২) ও শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। বাকি দুইজন নিহতদের ঘটনার সম্পর্কে কোন তথ্য এখনো পাওয়া যায়নী।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
চলারপথে রিপোর্ট :
সরাইলে মোটর সাইকেলের ফুয়েল ট্যাংকের ভেতর থেকে ৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গাঁজা বহনকারী মো. আলীকে (৩৬) আটক করে তার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আজ ৪ মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকার ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলী জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই মহাসড়ক দিয়ে আলী তার মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের ভেতরে করে গাঁজা বহন করছিলেন। গতিরোধ করে তাকে আটক করা হয়। পরে ফুয়েল ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চলারপথে রিপোর্ট :
সরাইলে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবৈধভাবে নির্মিত ২০ টি দোকান উচ্ছেদ করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন জানান, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ১০ শতক সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে ২০ টি দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বিকেলে সেখানে অভিযান করে সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
তিনি আরো জানান, সরকারি জায়গা দখল করে কেউ দোকান নির্মাণ করতে পারবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সরাইল সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের তার নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ীর আবুল কালামের স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা ইয়াকুব আলী বলেন, বুধবার বিকালে থেকে আমার চাচিকে খুঁজে পাওয়া যায়নি। আমরা ধারণা করেছি হয়তো মেয়ের বাড়িতে গিয়েছে। তাই তেমন খোঁজাখুজি করি নাই। সকালে খবর পায় কিচ্ছালডি খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার কালিকচ্ছ বিশুতারা গ্রামে গিয়ে কিচ্ছালডি খালের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় এ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাক বাংলোয় সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক দুই সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু, সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), বাংলাদেশ আইন সমিতি সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা পীরজাদা আফজালুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি খন্দকার রফিকুজ্জমান, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসিন বিল্লাহ, দৈনিক প্রভাত নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, অ্যাডভোকেট রাশেদ, এ্যাডভোকেট তানবীর হোসেন, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ রকিবুল হাসান, সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরাইল বাজারের শাহী জামে মসজিদের ইমাম আমানউল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল রবিবার বাদ জোহর রাজাপুর চকবাজার সংলগ্ন মাঠে জানাযা শেষে গ্রামের প্রধান কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া ও সরাইল থানার সাব ইন্সপেক্টর জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ কর্মকর্তা মন্তাজ আলীর লাশকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মরম আলী উপস্থিত ছিলেন।