চলারপথে রিপোর্ট :
নবীনগরে টিকটক করতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি নবীনগর উপজেলার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ সামসু মিয়ার ছেলে।
মোঃ রাফি নবীনগর সরকারি কলেজের ছাত্র। নিহতের প্রতিবেশী মোঃ জামাল মিয়া তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে এক অটোরিক্সা চালককে রাতের আধাঁরে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে উপজেলার পৌর এলাকার নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার উত্তর পাশে নার্সারীর সামনে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুরের শসারপাড় গ্রামের আব্দুল সোবহান মিয়ার ছেলে আশিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগ নেতা নারায়নপুরের ইকবাল হোসেনের গ্যারেজের অটোরিকশা চালক হিসেবে ভাড়া গাড়ি চালিয়ে আসতেছে।
রাতে গ্যারেজ থেকে মশার কয়েলের জন্য আলীয়াবাদ বাজারের দিকে যাওয়া সময় নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার উত্তর পাশে নার্সারীর সামনে পৌঁছা মাত্র হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ৫/৭ দুবৃর্ত্তকারী এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে নগদ ২ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়, পরে ৯৯৯ নাম্বারে কল দিলে নবীনগর থানা পুলিশের টহল টিম এসে উদ্ধার করে তাকে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
এবিষয়ে ছিনতাইকারীর কবলে পরা আশিকুল ইসলাম জানান, ৫/৭ জন লোক কিছু বুজে উঠার আগেই আমাকে অন্ধকারে একা পেয়ে মারধর করে মোবাইল ও নগদ টাকা নিয়ে আমাকে আহত করে রাস্তায় ফেলে যায়।আমার মোবাইলে বিকাশের ২ টি সিম কার্ড ছিল।চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ৯৯৯ নাম্বারের ফোনের ভিত্তিতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলারপথে রিপোর্ট :
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৭ সালের ব্যাচের সহপাঠীদের নিয়ে রোববার দিনব্যাপী এক বর্ণিল মিলন মেলা শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, প্রয়াত সহপাঠীদের স্মরণে নিরবতা পালন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বেলা ১১টায় স্কুল মাঠ থেকে র্যালি বের করে শ্যামগ্রাম বাজার প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ মিলন মেলা হাজির হয়েছে স্মৃতির ঢালি নিয়ে। অনেকদিন না দেখা বন্ধু, সহপাঠীদের পেয়ে সবাই ছিল আনন্দে। দীর্ঘদিন পরে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা। এসএসসি ব্যাচ ১৯৯৭ সেই চিরচেনা সহপাঠীদের মুখগুলো কত বছর দেখা হয়নি। কে কোথায় আছে? কেমন আছে? শুনবার, জানবার ও দেখবার আগ্রহের কমতি ছিল না কারো। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চলেছে এ ব্যাচের জাঁকজমকপূর্ণ মিলনমেলা।
সফলতম এই ব্যাচটির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা শেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রেখে কর্মরত থেকে নিজেদের অবস্থান করে নিয়েছে।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, আমরা এ স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। দীর্ঘ ৫ বছর এখানে নিয়মিত যাতায়াত ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই শৈশব এবং কৈশরে স্মৃতি বিজড়িত আজ দীর্ঘদিন পর বাল্য বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।
প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন বলেন, তখন আমিও সবেমাত্র স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করি, এরা তখন ছোট্ট সোনা। আজকে এরা অনেক বড় হয়েছে, সুনাগরিক হয়ে দেশ জাতির সেবা করছে। আজকে এদেরকে কাছে পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী এডভোকেট সুমন কুমার দেব সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এ ব্যাচের শিক্ষার্থী মো. হারেছ মিয়া।
সাংবাদিক মো. কামরুল ইসলাম ও সুমন আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি ও অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক আরমান আলী, আলমগীর হোসেন আলম মেম্বার, মো. রুহুল আমিন, আবু কাউছার জমাদ্দার, মো. ধন মিয়া মাস্টার, কালিপদ পাল, মাহবুবুর রহমান, বিপ্লব নিয়োগী তন্ময়, সমীর চন্দ্র সাহা, মো. জামাল মুন্সি, রাফসান আহমেদ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে হাজেরা নামের চার মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ২১ অক্টোবর শনিবার বেলা ১২টায় উপজেলার বিদ্যাকুট গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাজেরা বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে।
শিশুর মা রোমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুসন্তান হাজেরাকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ২টায় ঘুম থেকে উঠে তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে আবারও ঘুমিয়ে পড়েন। তখনো হাজেরা বিছানায় ছিল। শুক্রবার ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং পাশে তার সন্তান নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১২টায় বাড়ির পাশের পুকুরে হাজেরার মরদেহ ভাসতে দেখেন।
নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাছাড়া ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে সিএনজি অটোরিকসার ধাক্কায় জবা রাণী বিশ্বাস (০৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জবা রাণী বিশ্বাস শিবপুর গ্রামের সূূর্য বিশ্বাস এর মেয়ে। সে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেনীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জবা বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হন। পথিমধ্যে দোকান থেকে খাবার কিনতে যাবার সময় একটি সিএনজি চালিত অটোরিকসা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু বরণ করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চলারপথে রিপোর্ট :
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশীদ আজ ২৪ আগস্ট শনিবার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি দেশে বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে সকলকে তাদের পাশে দাঁড়াবার আহবান জানান।
আলোচনা কালে তিনি আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, এই ফ্যাসিবাদি দলটি রাষ্টের প্রতিটি স্তম্ভ ও প্রতিটি সেক্টরকে দুর্নীতির আতুড়ঘর বানিয়েছে। তাদের দুঃশাসনে পঙ্গু হওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে সময় প্রয়োজন।
তিনি অন্তর্বর্তীকালিন সরকার রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে একটা যৌক্তিক সময়ের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে প্রত্যাশা করেন।
তিনি বলেন, আমি আমার জন্মভূমি নবীনগরে তৃণমুল রাজনীতি থেকে উঠে এসে কেন্দ্রীয় পর্যায়ে এসেছি। আমি নবীনগরবাসির পাশে থাকতে চাই। আমি দলের মনোনয়ন প্রত্যাশী। বিএনপি বড় দল হিসাবে গ্রুপিং থাকবে, প্রতিযোগিতা থাকবে, গ্রুপিং না থাকলে নেতাকর্মীদের মূল্যায়ন হয় না ঠিক কিন্তু দলের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা কাজ করব। মতবিনিময়কালে তিনি প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন।
প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাদেকুল হক সাদির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু মিয়া, কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার খান, বিএনপি নেতা রাজন দে, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও সাংবাদিক নেতৃবৃন্দ।