সরাইলে জাল টাকার নোটসহ গ্রেফতার ২

সরাইল, 3 December 2024,

চলারপথে রিপোর্ট :
সরাইলে জাল টাকার নোটসহ দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার ভূঁইশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভূঁইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) ও অরুয়াইলের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।

তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

সরাইলবাসীকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে পুলিশের পোস্ট

সরাইল, 8 August 2024, 766 Views,

চলারপথে রিপোর্ট :
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে যাওয়া মাত্রই সারাদেশে পাল্টে যায় দৃশ্য। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের পাশে থাকায় সরাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ।

গতকাল ৭ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল আখন। সেখানে তিনি লেখেন, প্রিয় সরাইলবাসি, ধন্যবাদ তোমাদেরকে। সরাইল থানার প্রতিটা পুলিশ সারা জীবন মনে রাখবে তোমাদেরকে। আমরা চির কৃতজ্ঞ তোমাদের কাছে। ভালোবাসা অবিরাম সরাইলের প্রতিটা মানুষের প্রতি।

স্থানীয় এলাকাবাসীরা জানান, সরাইল থানা আমাদের, পুলিশ এখানকার অতিথি, থানায় যাতে হামলা না হয় সে বিষয়ে আমরা ব্যাপক তৎপর ছিলাম। সরাইল থানায় কোনো হামলা হয়নি।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামে ছাত্র-জনতাসহ দেশের সর্বস্তরের মানুষ। ওই আন্দোলনে গুলিতে নিহত হন কয়েকশ মানুষ। পরে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে রাজধানীসহ দেশের প্রায় সব থানায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ।

শহীদ বুদ্ধিজীবী বকুল মিয়ার স্মরণে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ 

সরাইল, 14 December 2022, 1807 Views,
সৈয়দ কামরুজ্জামান:
ব্রাহ্মনবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সকালে সরাইল উপজেলা সদরের আলীনগর গ্রামের কৃতি সন্তান ৭১ সালের ৬ ডিসেম্বর  পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার স্মরণে এক দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সদস্য মুরাদ মিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সাংবাদিক সিরাজ সহ মরহুমের পরিবারের স্বজন ও এলাকা বাসী উপস্থিত ছিলেন।

সরাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু

সরাইল, 30 October 2023, 1192 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নদীতে ডুবে শিমুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ৩০ অক্টোবর সোমবার দুপুর ১টার দিকে বেমালিয়া নদীতে এ ঘটনা ঘটে।

শিমুল ইসলাম উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুল সোমবার দুপুর পৌনে ১টার দিকে তাদের বাড়ির উত্তর পাশের বেমালিয়া নদীতে গোসল করতে যায়। গোসল শেষে কাপড় পাল্টানোর সময় হঠাৎ মাথা ঘুরিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ ও ময়নাতদন্তের জন্য মরদেহটি জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

সরাইল, 6 April 2024, 907 Views,

চলারপথে রিপোর্ট:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবের পক্ষে থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৬ এপ্রিল শনিবার দুপুরে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস রুমে ঈদ সামগ্রী হিসেবে চাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি বিতরণ করা হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা ঠিকাদার সমিতি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খন্দকার (সেলু), উপজেলা জাতীয় জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাত প্রতিনিধি আবেদুর আর শাহীন, আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি আল মামুন খান, কালেবেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ রিমন খান, ভোরের দর্পন প্রতিনিধি মাহবুব খন্দকার, অগ্রসর প্রতিনিধি ফাইজুল কবির, যায়যায় কাল প্রতিনিধি পারভেজ, দেশের কন্ঠ প্রতিনিধি শরীফ বক্সসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নেতৃবৃন্দ।

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

সরাইল, 15 December 2025, 162 Views,

চলারপথে রিপোর্ট :
সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে সরাইল। ফলের দোকানে অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার সরাইল উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। থানা থেকে ২-৩ শত গজ দুরে ৪ ঘন্টা স্থায়ী এই সংঘর্ষটি সেনা সদস্যদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে নারী পুরুষ ও শিশুসহ উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ছিল সরাইল সদরের সাপ্তাহিক পশুর হাট। সকাল সাড়ে ১১টার দিকে গরু নিয়ে পশুর হাটে রওনা দেন সৈয়দটুলা গ্রামের মালু মিয়া (৫৭)। অন্নদা স্কুল মোড়ে যাওয়ার পর গাড়ির শব্দে গরুটি চানমনি পাড়ার বাসিন্দা ইউসুফের (২৮) ফলের দোকানে উঠে পড়ে। এতে ক্ষিপ্ত হন ইউসুফ। বাকবিতন্ডার এক পর্যায়ে ইউসুফরা মালু মিয়াকে কিল ঘুষি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আরো কিছু লোক উভয় পক্ষে অংশ গ্রহণ করায় সংঘর্ষের রূপ ধারণ করে। উপস্থিত কয়েকজন উভয় পক্ষকে শান্ত করে দেন। বেলা বারটার দিকে উভয় গ্রামের মাঝখানের ব্রীজের দুইপাশে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় গড়ানোর সাথে উভয় গ্রামের সাথে আশপাশের কিছু লোকও অংশ গ্রহণ করে। এক সময় কয়েকশত লোকের অংশ গ্রহণে সংঘর্ষটি রণক্ষেত্রের রূপ ধারণ করে। বিকাল ৪ টার দিকে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১২টা থেকে শুরু হওয়া ৪ ঘন্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ভয়াবহ এই সংঘর্ষটি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ভালো ভূমিকা রেখেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।