রেইনবো প্রি-স্কুল এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 20 December 2024,

চলারপথে রিপোর্ট :
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে রেইনবো প্রি-স্কুল কাজ করছে। তিনি বলেন, আজকের এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে একটি বার্তা দিচ্ছে রেইনবো প্রি স্কুল এর পরিচালক শারমিন বেগম। এ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আরো আলোকিত হউক এ কামনা করি। বুধবার সন্ধ্যায় রেইনবো প্রি-স্কুল এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন রেইনবো প্রি-স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক শারমিন বেগম। এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, সূর্যমুখী কিন্ডার গার্টেন এন্ড গালর্স হাই স্কুলের অধ্যক্ষ সালমা বারী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সূর্যমুখী কিন্ডার গার্টেন এন্ড গালর্স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, মধ্য পাইকপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ কবির আখন্দ, ছাত্র-ছাত্রীর অভিভাবকদের পক্ষে বক্তব্যে রাখেন মোহাম্মদ আশরাফ ও আশা মনি। মোঃ শিপনের পরিচালনায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজসহ প্রায় ১০টি স্কুলের সহকারী শিক্ষকগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জাতীয় সংগীত, মা-বাবাকে সম্মাননা প্রদান, কবিতা আবৃত্তি, নিত্য, অতিথিদের সম্মাননা, সাবেক ছাত্রছাত্রীদের সম্মাননা, একক নাচ, হাতের লিখা, জাদু শিল্পী, সেরা ১০ জন ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা প্রদান, কেইক কাটা, কোমলমতি শিশুদের মাঝে সম্মানা প্রদান এবং রেফেল-ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 October 2023, 1354 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সবীর মিয়া (৪২) নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

পৌর এলাকার ভাদুঘর গ্রামের শান্তিনগর থেকে সোমবার দুপুরে তাকে আটক করা হয়। সবীর মিয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সবীর মিয়া বেশ কিছুদিন ধরে পৌর এলাকার ভাদুঘর ও সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে নিজেকে গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযান চালান। এ সময় গ্যাস সংযোগের কাগজপত্র দেখতে চাইতেন তিনি।

সুযোগ বুঝে গ্যাস সংযোগে অনিয়ম হয়েছে মর্মে ভয় দেখিয়ে লাইন কেটে দেওয়ার হুমকি দিতেন। এরপর অনেকে টাকা দিয়ে তার সঙ্গে রফাদফা করতেন। পাশাপাশি নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

পরে লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন সবীর মিয়া গ্যাস ফিল্ডের কর্মকর্তা নন, প্রতারক। সবীর মিয়া সোমবার সকালে আবারো শান্তিনগর এলাকায় গিয়ে কয়েকটি বাড়িতে গ্যাস সংযোগের কাগজ ও চুলা দেখতে চাইলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আসলাম হোসাইন বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 January 2024, 1199 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের আয়োজনে দুইশত অসহায় ও ছিন্নমূল শীতার্তের মধ্যে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ২২ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রুহুল আমীন।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এটা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের একটি ভালো উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা সাংবাদিকতার পাশাপাশি জনহিতকর কাজ করে থাকেন। তিনি বলেন, প্রেসক্লাবের প্রতিটি ভালো ও মহৎ কাজের সাথে জেলা প্রশাসন সহযোগীতা করবে।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ১০০টি ইউনিয়নে ইতিমধ্যেই কম্বল বিতরণ করা হয়েছে। আরো কম্বল বিতরণ করা হবে। তিনি প্রচন্ড এই শীতে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এসোসিয়েশন অব ব্যাংকার্স ব্রাহ্মণবাড়িয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 November 2023, 1305 Views,

চলারপথে রিপোর্ট :
ব্যাংকারদের মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, পেশাগত ও সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে এসোসিয়েশনভূক্ত ব্যাংকসমূহের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াস্থ ১০টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ১২৫ শাখায় কর্মরত প্রায় ছয় শতাধিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়া’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হলো। আজ ২৮ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় আমিন কমপ্লেক্সে (৮ম তলা) কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ মোবারক হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের অঞ্চল প্রধান মোঃ আবু হানিফা, কৃষি ব্যাংকের অঞ্চল প্রধান মোহাম্মদ ইউসুফ খান, কর্মসংস্থান ব্যাংকের অঞ্চল প্রধান তালিম হোসেন।

সভায় এসোসিয়েশনভূক্ত ব্যাংকসমূহের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্যুভেনির এর মোড়ক উন্মোচন করা হয়।

এ ছাড়াও ২০২২, ২০২৩ সনে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার দ্বিতীয় পর্বে উত্তীর্ণদের এবং ২০২৩ সনে অবসরে যাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়।

সভায় এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টাদের সংবর্ধনা দেয়া হয়।

সোনালী ব্যাংকের এজিএম মোঃ শরীফুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অগ্রনী ব্যাংকের এসপিও মোঃ ছাগীউর রহমান।

একে একে সকল ব্যাংকের নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের এসপিও মোঃ শহিবুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ডের উদ্যাগে প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 September 2025, 463 Views,

চলারপথে রিপোর্ট :
আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণআন্দোলনের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৫নং ওয়ার্ডের উদ্যাগে প্রস্তুতি সভা আজ ২৪ সেপ্টেম্বর বুধবার মৌলভীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাজিদুর রহমান, ডা, আবু হানিফ, জুবায়ের খান, উবায়দুর রহমান, রফিক উল্লাহ, আশরাফুল ইমন, আশরাফুল ইমন, মহিউদ্দীন, ইফতিয়ার আহমেদ, নাজমুল, মাসুদ পারভেজ, সিরাজুল ইসলাম, শান্ত, শাহজাহান, মাওঃ ফরিদ উদ্দিন, দুলাল মিয়া, আশরাফুল ইমন, মোবারক মিয়া, আল মামুন প্রমুখ।

দাবিগুলো হলো :
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

১০ মামলার আসামিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 11 March 2024, 1176 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মামলার আসামিসহ ৩ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

১০ মার্চ রবিবার ভোরে জেলা শহরের পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিয়াস (২৩) জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার পাণ্ডু মিয়ার ছেলে, কাজীপাড়া এলাকার আবেদ মিয়ার ছেলে মো. রাব্বি (২৪) ও দক্ষিন পৈরতলা এলাকার ছায়েদ মিয়ার ছেলে মো. আল আমিন (২৬)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুনিয়াউট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাসী করে রাম দা, ছুরি ও ব্যানার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও চোর। গ্রেফতার পিয়াসের বিরুদ্ধে ১০টি ও আল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।