নতুন সিরিয়ায় নারীরা মুখ্য ভূমিকায় থাকবেন : নারী মন্ত্রী আয়শা

আন্তর্জাতিক, 23 December 2024,

অনলাইন ডেস্ক :
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন হলেন আয়শা আল-ডিবস। নারীবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

আয়শা আল-ডিবস জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ জর্জরিত দেশটি পুনর্গঠনে তাঁর প্রশাসন নারীদের অবদান রাখতে দিতে সক্ষম হবে।

২২ ডিসেম্বর রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আয়শা আল-ডিবস একথাগুলো বলেন।

সাক্ষাৎকারে আয়শা আল-ডিবস জানান, সিরীয় নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় সম্পৃক্ত করতে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যোগ্যতাসম্পন্ন নারীদের নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সিরিয়ার সব প্রদেশ ও সম্প্রদায়ের নারীদের আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেন দেশটির অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রী। সম্মেলনে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা।

আসাদ সরকারের কারাগার থেকে নারী বন্দীদের মুক্তি ও তাঁদের কল্যাণের বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানান আয়শা আল-ডিবস। সেই সাথে তিনি জানান, কারাগারগুলোয় বন্দী নির্যাতনের জড়িত কারা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, সাবেক বন্দী নারীদের পুনর্বাসনের জন্য তাঁদের মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন। তাঁদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আইনি সুরক্ষার প্রয়োজন, যাতে তাঁরা কারা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে পারেন।

বিদ্রোহী যোদ্ধাদের দামেস্ক দখলের মধ্য দিয়ে ৮ ডিসেম্বর পতন হয় স্বৈরাচার বাশার আল-আসাদ সরকারের। শুধু তা-ই নয়, বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সিরিয়ায় পাঁচ দশকেরও বেশি সময়ের পারিবারিক শাসনের অবসান হয়। সূত্র : আল-জাজিরা

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

বিএসএফ’র গুলিতে আখাউড়ার যুবক আহত

আখাউড়া, আন্তর্জাতিক, 25 April 2025, 719 Views,

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ ২৫ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া পরে ঢাকায় নেওয়া হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম ইটনা সীমান্ত দিয়ে পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষীরা ভারতের অভ্যন্তরে প্রায় ১২০ গজ ভিতরে থেকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বাম চোখের পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জিয়াউর রহমান জানান, ঘটনাটি ভারতীয় সীমান্তের ১২০গজ ভেতরে একটি ছোট নদীর ধারে ঘটেছে। আহত যুবক নদী পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। গুলিটি তার চোখের কাছে লাগে এবং প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনার বিস্তারিত জানতে আহত ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে এবং বিএসএফের সাথেও যোগাযোগ চলছে।

ইপিএসের আওতায় দ. কোরিয়া যাচ্ছে আরও ২৬৩ জন

আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2022, 2540 Views,

স্টাফ রিপোর্টার:
এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় আরও ২৬৩ জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। এসব কর্মীরা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিউলের উদ্দেশে ঢাকা ছাড়বে। ঢাকার কোরিয়ান দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। দূতাবাসের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার ইপিএস সিস্টেমের মাধ্যমে আরও ২৬৩ জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যাবেন।
এদিকে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কর্মীদের বিমানবন্দরে বিদায় জানাবেন।
ঢাকার কোরিয়া দূতাবাসের তথ্য বলছে, ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো সংক্রান্ত চুক্তি হলো ইপিএস। এখন পর্যন্ত ২৭ হাজার ৫৬১ জন কর্মী এই পদ্ধতিতে কোরিয়া গেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) তথ্য বলছে, ২০১০ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ২ হাজার ৬৯১ জন ইপিএসের আওতায় কর্মী নিয়েছিল কোরিয়া। ইপিএসের প্রোগ্রামের আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে অদক্ষ বিদেশী কর্মী নিয়োগ দিয়ে থাকে কোরিয়া। করোনা মহামারির কারণে দক্ষিণ কোরিয়া সরকার ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিদেশি ইপিএস কর্মী নেওয়া স্থগিত রেখেছিল। করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ডিসেম্বর থেকে কোরিয়া সরকার আবার বিদেশি কর্মী নেওয়া শুরু করে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, গ্রেফতার ৪ বাংলাদেশি

আন্তর্জাতিক, 23 January 2025, 628 Views,

হাকিকুল ইসলাম খোকন:
নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৪ বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান স্কুল-গির্জা-হাসপাতালেও চালানো হবে। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে এক দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এতে এ সকল স্থানে ধরপাকড়ে আর কোনো বাধা নেই। অভিবাসীরা এ সিদ্ধান্তে আতঙ্কিত।

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর মধ্যে চার বাংলাদেশি রয়েছে।

নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট-আইস। জানা গেছে, পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানানোয় তাদের গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। এ ঘটনার পর বাঙালি–অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীরা।

এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ অভিবাসীদের গ্রেফতার করতে পারবে। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন সংস্থাগুলোর ওপর গেলো এক দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিলো।

হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করাসহ জারি করা হয় নতুন নির্দেশনা। এতে উল্লেখ করা হয় সংবেদনশীল স্থানগুলোতে যাতে কেউ লুকিয়ে না থাকতে পারে এ জন্য নিষেধাজ্ঞা বাতিল করা হয়। অপর নির্দেশনায় উল্লেখ করা হয় হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেফতার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে দু’বছরের বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে কর্তৃপক্ষ তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে।

এদিকে, সংবেদনশীল স্থানগুলোতে গ্রেফতারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে।

কাবায় নজিরবিহীন ভিড় : নামাজের কাতার কাবা থেকে ছাড়াল সাড়ে তিন কিলোমিটার

আন্তর্জাতিক, 23 March 2024, 972 Views,

অনলাইন ডেস্ক :
মক্কার ইতিহাসে এই প্রথমবারের মতো পবিত্র রমজান মাসে রমজানের দ্বিতীয় জুমার তারাবির নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বাড়ার কারণে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল সাড়ে তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় মাআলা এলাকায় মুসল্লিদের ভিড়ের দৃশ্য। সাথে সাথে ড্রোন থেকে তোলা ওই ভিডিওটি ভাইরাল হয় নেট দুনিয়ায়।

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি পবিত্র নগরী মক্কায় ভিড় করেন।

এছাড়া রমজান মাস ওমরা পালনের জন্য আদর্শ মৌসুম এবং এ মাসেই রয়েছে ইতিকাফ করার সুযোগ। এজন্য রমজান মাস জুড়ে মক্কা মদিনায় ভিড় লেগেই থাকে। সূত্র: গালফ নিউজ

যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হলো থ্যাংকস গিভিং ডে

আন্তর্জাতিক, 7 December 2024, 631 Views,

অনলাইন ডেস্ক :
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হলো থ্যাংকস গিভিং ডে। প্রতিবছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ নভেম্বর এই উৎসব উদযাপন করা হয়। এ দিনে দেশ ও জাতির প্রতিটি সাফল্যের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান সর্বস্তরের নাগরিক। কয়েক শতাব্দী ধরেই মূলত মার্কিনদের উৎসব হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে উত্তর আমেরিকাজুড়ে উদ্‌যাপন হয়ে আসছে থ্যাংস গিভিং ডে।
সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় এ দিন। প্রতি বছরের মতো এ বছরও নিউইয়র্ক এর ম্যাসির উদ্যোগে ম্যানহাটনে এদিন অনুষ্ঠিত হয় এক বর্ণিল শোভাযাত্রা। বিশাল বর্ণাঢ্য প্যারেডে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ।

আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নানান অনুষ্ঠানের মাধ্যমে থ্যাংকস গিভিং ডে উদযাপন করে।

ইতিহাসবিদরা জানান, ১৬২১ সালের ২৬ নভেম্বর ছিল প্রথম থ্যাংকস গিভিং ডে। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একটি জাতীয় ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিবস উদ্‌যাপন করার আহ্বান জানান। তিনি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার ‘থ্যাংস গিভিং ডে’ হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। এরপর থেকে বন্ধুত্ব ও কৃতজ্ঞতা প্রকাশে নভেম্বরের শেষ বৃহস্পতিবারেই উৎসবটি পালনের প্রথা শুরু হয়। ধীরে ধীরে তা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা উত্তর আমেরিকাতেই ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টার্কি ফেডারেশনের ভাষ্যমতে, ৯০ শতাংশ আমেরিকান এই দিনে টার্কি দিয়েই সারা দিনের ভোজনপর্ব সম্পন্ন করে। তবে রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে প্রাপ্ত একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা করেন প্রেসিডেন্ট। এটি ‘হোয়াইট হাউজ টার্কি পার্ডন’ নামে পরিচিত। ১৯৪৭ সাল থেকে হোয়াইট হাউজে এ রীতি প্রচলিত রয়েছে।

থ্যাংকস গিভিং ডে’র পরের দিন শুক্রবার। ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে পরিচিত এই শুক্রবার ক্রেতা-বিক্রেতাদের জন্য কোনো কালো দিন নয়। বরং বছরের সেরা মূল্য হ্রাসের দিনটি ক্রেতাদের কাছে যেমন রঙিন তেমনি পণ্য বিক্রি করে লাভবান ব্যবসায়ীদের কাছেও আনন্দঘন। কম দামে ভালো একটা কিছু কেনার জন্য দিনটির জন্য অপেক্ষায় থাকেন ক্রেতারা। সে হিসাবে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বিপনী বিতানগুলোতে।

ইউএসএ ৯৭-৯৯ : গত ১ ডিসেম্বর রোববার হয়ে গেল জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ফেসবুকভিত্তিক সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর থাংকস গিভিং পার্টি। গ্রুপটির অন্যতম অ্যাডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এরপর মঞ্চে আসেন অ্যাডমিন তানভীর আতাহারী। তিনি তার স্বাগত বক্তব্যে গ্রুপটি কীভাবে প্রতিষ্ঠা করেছিলেন সেটা নতুন মেম্বারদের কাছে তুলে ধরেন।

এরপরে মঞ্চে আসেন আরেক অ্যাডমিন সাম শাহরিয়ার, তিনি তার বক্তব্যে গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে নতুন বন্ধুদের চাকরি পেতে সহযোগিতা, বিভিন্ন ধরনের গ্রুপভিত্তিক অনুষ্ঠান, বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা অসুস্থ হয়ে পড়েন তাদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অনুষ্ঠানে এক শতাধিক লোকের সমাগম হয় এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন। গ্রুপটির অ্যাডমিন জামিল সরোয়ার বলেন, তারা গ্রুপের শুরু থেকেই যেভাবে নতুন বন্ধুদের চাকরিসহ যাবতীয় সুযোগ-সুবিধা থেকে সাহায্য করে আসছেন, এভাবেই তারা তা অব্যাহত রাখবেন আগামী দিনগুলোতে এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা করেন। বর্তমানে চার শতাধিক সদস্য রয়েছে এই সংগঠনে। অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হলেও সময় গড়িয়ে রাত একটা পর্যন্ত অনুষ্ঠানটি হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসানসহ প্রবাসের জনপ্রিয় সঙ্গীত কণ্ঠশিল্পী আফতাব জনি, খন্দকার সোহাগ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল রাফেল ড্র।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব : নিউইয়র্কে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে থ্যাংকসগিভিং ডে উদযাপন করেছে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ আয়োজনে অতিথি ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার।

তিনি বলেন, এখন সময় হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের পথ সুগম করার। সামনের বছর নিউইয়র্ক সিটির কম্পট্রোলার হিসেবে আমি ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌঁড়ে রয়েছি। আশা করছি অতীতের মত সামনের নির্বাচনেও বাংলাদেশিদের সমর্থন পাবো।

প্রধান অতিথি শাহনেওয়াজ বলেন, সংবাদকর্মীরা বিশাল এই কমিউনিটির পথপ্রদর্শক। তারা বিগত দিনের মত অনাগত দিনেও সার্বিক কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবেন বলে আশা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল বেহেদু, নুরুল আজিম ও আহসান হাবিব।

স্বাগত বক্তব্য দেন এবিপিসিরি সাবেক সভাপতি লাবলু আনসার। সংগঠনের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান ও রেজওয়ানা এলভিস।

অতিথির মধ্যে আরও ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারপারসন শাহজাহান শেখ এবং শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। উপস্থিত ছিলেন, এবিপিসির ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ জামান তপন, নির্বাহী সদস্য কানু দত্ত, নুরুন্নাহার খান নিশা ও অনিক রাজ।

কুইন্স প্যালেসে ফ্যামিলি নাইট পার্টি : প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশে সোসাইটির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট পার্টির আয়োজন করেছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ আয়োজনের মূল উদ্যোক্তা ইশতিয়াক রুমি, এজাজুল ইসলাম নাঈম ও ন্যান্সি।

২৭ নভেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সবাইকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি মোহাম্মদ কামরুল, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, স্কুল সম্পাদক হাসান জিলানীসহ সবাইকে বরণ করে নেয়া হয়।সঞ্চালনায় শো টাইমে মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, সিইও এবং সেলিম আলী পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটর আহ্বায়ক শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, নুরুল আজিম, রায়হান জামান, কাজী আজম, আহসান হাবীব, মহিউদ্দিন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, অনিক রাজ, সেজাদ রহমান, বদরুদ্দোজা সাগর, মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শাহনেওয়াজ সবাইকে থ্যাংস গিভিংস-এর শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত কমিটির সবাইকে একইসাথে মঞ্চে আহ্বান জানান এবং কমিউনিটি বিনির্মাণে সোসাইটির সবার সহযোগিতা কামনা করেন। নতুন সভাপতি আতাউর রহমান সেলিম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। এজন্য সব বাংলাদেশিকে পাশে থাকার আহ্বান জানান। নতুন সাধারণ সম্পাদক মো. আলী সোসাইটির কল্যাণে কাজ করার জন্য সবাইকে এগিযে আসার আহবান জানান। অনুষ্ঠানে একে একে উপস্থিত বিশিষ্টজনরা এক মিনিট করে বক্তব্য দেন এবং শুভেচ্ছা জানান।

সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, বিন্দু কণা ও অংকন।

যুক্তরাষ্ট্র বিএনপি : যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো প্রথমবারের মত থ্যাংক গিভিংস ডে উপলক্ষে এক ব্যতিক্রমী গেট টুগেদারের আয়োজন করে। এ গেট টুগেদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয়ক ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শহিদুল ইসলাম শিকদার।

পরিচালনায় ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সমন্বয়ক মোতাহার হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুর, বিএনপি নেতা ডা. শাহজাহান মিয়া, যুক্তরাষ্ট্রের যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাহিত্যিক ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মুরাদ হাছান রেজা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা পারভেজ সাজ্জাদ ,জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাছিম আহম্মেদ, প্রধান উপদেষ্টা বিএনপি নেতা বাচ্চু মিয়া, হাবিবুর রহমান হাবিব, সৌদি বিএনপির সাবেক সভাপতি আবদুল বাতেন, বিএনপি নেতা জাফর ছাদিক, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মনজুর মোর্শেদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপি নেত্রী নীরা রাব্বানী, বরিশাল ফোরাম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হোসেন মোল্লা, মনি আক্তার, জাহিদ ইসলাম, আসাদুজ্জামান মিয়া ,তারেক ইব্রাহিম, সাইদ ইসলাম জয়,তামিম আহসান, জিসান হোসেন, নাজিম উদ্দিন, রায়হান রকিব, সাইদুর রহমান, বেলালুর রহমান. ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক ফৈজি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্য দোয়া করা হয়। আরও দোয়া করা হয় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মজিবুর রহমানের মজুমদারের সুস্থতার জন্য।

এদিকে ‘৯৪ ইউএসএ’ গ্রুফ কুইন্সের জ্যাকসন হাইটসে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে গত ৩০ নভেম্বর শনিবার আয়োজন করে ‘ফ্রেন্ডস গিভিং ডিনার’ অনুষ্ঠানের। এতে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অন‍্যদিকে সোস্যাল মিডিয়া পার্সনাল মাকসুদা আহমদও এদিবসটি পালন করেছেন ।