বিয়ে করেই মামলা ঠুকে দিতেন তিনি!

আন্তর্জাতিক, 23 December 2024,

অনলাইন ডেস্ক :
বিয়ের কয়েকদিন পরেই মামলা ঠুকে দেন ব্যবসায়ী স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। পরে আপস-মীমাংসায় পেয়ে যান ৭৫ লাখ রুপি। এরপর বিয়ে করেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। সেখানে ছাড়াছাড়ি করে হাতিয়ে নেন ১০ লাখ টাকা। এখানেই থেমে থাকেননি তিনি। কিছুদিন পর আরেক ব্যবসায়ীকে বিয়ে করে ৩৬ লাখ রুপি মূল্যের নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। সম্প্রতি সীমা ওরফে নিক্কি নামে ওই নারীকে গ্রেফতার করেছে ভারতের জয়পুর পুলিশ। তাকে বলা হচ্ছে ‘লুটকারী কনে’।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে, সম্প্রতি জয়পুরের এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে তার অভিনব প্রতারণা বিষয়টি।

পুলিশের তদন্ত বলছে, সীমা নামের ওই নারী বৈবাহিক ওয়েবসাইটগুলোতে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে কিংবা স্ত্রী মৃত্যুবরণ করেছে এমন ধনী পুরুষদের নিশানা করতেন। এরপর বিয়ে করে কিছুদিন পরই তিনি মামলা করে দিতেন।

আর শেষে বড় অঙ্কের অর্থ নিয়ে মীমাংসা করে নিতেন। এভাবে তিনি সোয়া কোটি রুপির বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে জানতে পেরেছে জয়পুর পুলিশ।

জানা গেছে, উত্তরাখণ্ডের বাসিন্দা সীমার এই প্রতারণার প্রথম শিকার হন আগ্রার এক ব্যবসায়ী। ২০১৩ সালে বিয়ের পর তার থেকে আত্মসাৎ করেন ৭৫ লাখ রুপি। ২০১৭ সালে গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করে হাতিয়ে নেন ১০ লাখ টাকা।

সর্বশেষ ২০২৩ সালে জয়পুরের এক ব্যবসায়ীকে বিয়ে করেন। সেখান থেকে তিনি ৩৬ লাখ রুপি মূল্যের স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। এরপরে সেই ব্যবসায়ী মামলা করলে পুলিশ সীমাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

রাতেই চন্দ্রগ্রহণ

আন্তর্জাতিক, জাতীয়, 5 May 2023, 2923 Views,
প্রতীকী ছবি

চলারপথে ডেস্ক :
রাতেই হবে চন্দ্রগ্রহণ। গ্রহণটি শুরু হবে রাত ৯টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে।

আর শেষ হবে রাত ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। এরমধ্যে মধ্যবর্তী গ্রহণ হবে রাতে ১১টা ২৩ মিনিটে।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের আকাশে গ্রহণটি দেখা যাবে না।

অস্ট্রেলিয়ার কিম্বলটন শহর হতে দক্ষিণ পশ্চিম দিকে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ হবে আজ ৫ মে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিট ৫৪ সেকেন্ডে। অস্ট্রেলিয়ার কোকাস আইল্যান্ড হতে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে রাত ১১টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে হবে মধ্যবর্তী গ্রহণ।

উপচ্ছায়া হতে চাঁদের নির্গমন হবে মরিশাসের মাথুরিন বন্দর হতে উত্তর-পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় রাত ১২টা ৪২ সেকেন্ড।

ইমরান খান গ্রেফতার হচ্ছেন, বাসভবনে পুলিশ

আন্তর্জাতিক, 5 March 2023, 1717 Views,

অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে তার বাসভবনে গেছে পুলিশ। এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

ডন জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের সেকশন কোর্ট। পরোয়ানা জারির কয়েকদিন পর তাকে গ্রেফতার করতে গেল পুলিশ।

খবরে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদ পুলিশ ৫ মার্চ রবিবার তাদের পাঞ্জাব পুলিশের সহযোগীদের নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পৌঁছেছে। তোশাখানা মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিতির জন্য সম্প্রতি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেফতার করতে গেছে পুলিশ।

ক্রিকেট থেকে রাজনীতে আসা ৭০ বছর বয়সি ইমরান খান গত বছরের নভেম্বরে লংমার্চ চলাকালে ওয়াজিরাবাদে দুর্বৃত্তের গুলিতে আহত হন। তার পর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। সে কারণেই আদালতে উপস্থিত না হতে বারবার আবেদন করেন সাবেক পাক প্রধানমন্ত্রী।

এদিকে ইমরান খানের বাসভবনে পুলিশ পৌঁছলে তার চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ পিটিআই প্রধানের গ্রেফতারের পরোয়ানা গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশকে জানান যে, সাবেক প্রধানমন্ত্রী তার জামান পার্কের বাসভবনে নেই। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অপরদিকে দলীয় চেয়ারম্যানের বাসভবনে পুলিশ পৌঁছানোর খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা হুশিয়ার করে বলেন, পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করা হলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাকে না নিয়ে তারা ফেরত যাবেন না।

গ্রেফতারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল করলো ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক, 28 January 2025, 666 Views,

অনলাইন ডেস্ক :
গাজায় যুদ্ধাপরাধের অপরাধে গ্রেফতারের আশঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি পরিকল্পিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

কান নিউজ এজেন্সির বরাত দিয়ে এতে উল্লেখ করেছে, প্যালেস্টাইনপন্থী ও ইসরায়েল-বিরোধী দলগুলি তার গ্রেপ্তারের জন্য পরোয়ানা চাইবে এমন আশঙ্কায় ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি।

প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমিচাই চিকলির সফর বাতিল করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছেন চিকলি দেশটিতে থাকাকালীন কূটনৈতিক নিরাপত্তা পাবেন না। কারণ তার এই সফর সরকারি সফর না। এরপরই চিকলির সফর বাতিল করা হয়।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি সেনা ও সরকারি কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গ্রেফতারের আতঙ্কে রয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রায় ৩০ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেশটি। শুধু তাই নয়, ব্রাজিল ও শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে পালিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল দুই ইসরায়েলি সেনাকে। সাইপ্রাস, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস ভ্রমণকালে আরো কিছু সেনাকে দেশে ফিরতে বলা হয়।

ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯জন নিহত

আন্তর্জাতিক, 19 June 2025, 419 Views,

অনলাইন ডেস্ক :
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনের সাথে মিলিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

এর আগে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভেও একই সংগঠন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলো।

ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসাবে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।

এদিকে, যুদ্ধ সপ্তম দিনে গড়ালেও পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি, বরং দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, 28 May 2025, 481 Views,

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা আবেদনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আরো বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন। এতে করে দূতাবাসগুলোকে নতুন করে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ পদক্ষেপে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি আবেদনকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন কূটনৈতিক মিশন ও পোস্টে পাঠানো মেমোতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত- এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। মেমোতে আরো উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী এবং বিদেশি এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আরো গভীরভাবে যাচাই করা হবে, যার ফলে দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রমে ‘গুরুতর প্রভাব’ পড়বে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ মেমোর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তাঁরা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

এমন এক সময়ে এই পদক্ষেপ এল যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষস্থানীয় ও অভিজাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাঁর মতে, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় বামপন্থী এবং ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে ও বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে।

সাধারণত, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে আমেরিকান দূতাবাসে ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অনেক বিশ্ববিদ্যালয়ই বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি-এর ওপর অনেকাংশে নির্ভরশীল। কারণ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত বেশি হারে টিউশন ফি দিয়ে থাকে।

শিক্ষার্থী ভিসা সংক্রান্ত প্রশ্নের জবাবে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কারা দেশে প্রবেশ করছে, সেই যাচাই প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং আমরা তা অব্যাহত রাখব।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলারের (যেমন হার্ভার্ডের জন্য আনুমানিক ১০০ মিলিয়ন ডলার) তহবিল স্থগিত করেছে। এ ছাড়া ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কারণে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে। যদিও এর অনেকগুলোই আদালতের নির্দেশে আটকে গেছে।