ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয়

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 29 December 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির চলতি মাসের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন। প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা দরে ২ কেজি করে মশুর ডাল, ৩০ টাকা দরে ৫ কেজি চাউল দেয়া হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, সদর উপজেলার নিম্ন আয় ও সুুবিধাবঞ্চিত কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ৪৯৫২জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য পর্যায়ক্রমে বিক্রি করা হবে।

রবিবার পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, মেড্ডা কালভৈরবসহ ৩টি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, নিম্নআয়ের মানুষের মাঝে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব। মানুষ যেনো সঠিকভাবে এই পণ্য পায়, এজন্য জোরালো ভাবে তদারকি করা হচ্ছে। কোন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরোও বলেন, টিসিবি’র পণ্য সামগ্রী ডিলার ব্যতীত খোলা বাজারে ক্রয় বিক্রয় হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক অফিসার মোঃ ইসমাইল হোসেন, ডিলার মোঃ আলী মিয়া প্রমুখ।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

শেখ হাসিনা ক্ষমতায় এসে বুঝিয়ে দিলেন বাংলাদেশটা মুক্তিযোদ্ধাদের : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 December 2023, 1195 Views,

চলারপথে রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতাকে হত্যার পর আমরা মুক্তিযোদ্ধারা ভুলেই গিয়েছিলাম বাংলাদেশটা মুক্তিযোদ্ধাদের। প্রিয় নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বুঝিয়ে দিলেন বাংলাদেশটা মুক্তিযোদ্ধাদের।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও সম্মাণজনক সম্মাণী ভাতার ব্যবস্থা করে বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার সরকারের আমলেই মুক্তিযুদ্ধের রণধ্বণি জয়বাংলা আবারো প্রতিষ্ঠা পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও চেতনার মানুষদের ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে।

আজ ৮ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন পরিষদ আয়োজিত মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন পরিষদ সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটির নেতা সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গাজি রতন মিয়া, সাবেক সদর উপজেলা কমান্ডার আবু হোরায়রাহ।

আখাউড়ায় ট্রেনের তেল চোর গ্রেফতার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 12 April 2025, 1273 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মুরাদ মিয়া (২৮) নামে এক চোর গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার রাতে রেল পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া রেলওয়ে পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার রাতে চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দুইজন ট্রেন ড্রাইভার, ট্রেনের গার্ড ও গ্রেফতারকৃত মুরাদ মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী মুরাদ মিয়াকে পুলিশ গ্রেফতার করে। আজ ১২ এপ্রিল শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বাকী চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘরে স্ত্রী সন্তানকে আটকে রেখে বাহিরে কুপিয়ে যুবককে খুন

নাসিরনগর, সারাদেশ, 20 September 2025, 577 Views,

চলারপথে রিপোর্ট :
স্ত্রী ও সন্তানদের বসত ঘরের দরজায় শিকল দিয়ে সদস্যদের আটকে রেখে ঘরের পাশেই নৃশংশভাবে এক চা দোকানদার যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।

নির্মম ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি মহল্লায়। সেই মহল্লার নিহত যুবক শফিক মিয়ার ছেলে রহমান মিয়া (২৮)।

জানা যায়, রহমান মিয়া গ্রামের সামনে রাস্তার পাশের ঈদগাহ সংলগ্ন সড়ক বাজারে চা দোকানদারী করেন। রাত প্রায় ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রহমান মিয়া বাড়ি ফিরে গভীর রাত পযন্ত একটি পারিবারিক মিটিং শেষ করে কয়েকজন মিলে গোষ্টির লোকদের এগিয়ে দিয়ে এসে স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে বাইরে গেলে দুর্বৃত্তরা বাহির থেকে তার ঘরের শিকল আটকে দেয়। নিজ ঘরের পাশে রাস্তায় এলোপাতারি কুপিয়ে রহমানকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় পাষন্ডরা। স্ত্রীর ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত প্রায় ২টায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 17 November 2025, 164 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র। সংগঠক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ভাসানীর কর্মময় জীবনের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক।

সভার শুরুতে মজলুম জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের আপসহীন কণ্ঠস্বর। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সামন্তবাদের বিরুদ্ধে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য লড়াই সংগ্রাম করেছেন।

সভায় আইনজীবী ও জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ মো. জামাল, সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 26 November 2024, 667 Views,

চলারপথে রিপোর্ট :
জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটিয়ারা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৬ নভেম্বর মঙ্গলবার পৃথক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সমূহে তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।

প্রধান অতিথি উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠান সমূহে ঘাটিয়ারা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম, সহকারী শিক্ষক তাসলিমা বেগম, সহকারী শিক্ষাক সুলতানা পারভীন, সহকারী শিক্ষক সাদিয়া আফরিন, সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষক লক্ষী রানী মল্লিক, সহকারী শিক্ষক নাদিরা বেগম এবং চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম, সহকারি শিক্ষক খাদিজা বেগম, সহকারি শিক্ষক শারমিন বেগম, সহকারি শিক্ষক তোহেরা বেগম, সহকারি শিক্ষক রোকসানা বেগম, সহকারি শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, সমাজ সেবক আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজ সেবক জামাল উদ্দিন, সমাজ সেবক আব্দুর রহমান, সমাজ সেবক মুস্তাকিন ও সার্ন ফ্লাওয়ার কিন্ডারগার্ডেন প্রধান শিক্ষক হীরা মিয়া সহ প্রায় ছয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।