চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় মদ ও গাজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া থানার এস আই মো: জয়নাল আবেদীনসহ পুলিশের একটি টিম আখাউড়া বাইপাস সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২০ বোতল হুইস্কি ও একটি সিএনজিসহ মো: রুহুল আমিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুহুল আমিন কুমিল্লা মুরাদনগর উপজেলার ছোট কেজুরী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
এদিকে আজ দুপুর দেড়টায় পুলিশ আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় দুই কেজি গাজাসহ জারু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জারু মিয়া পৌরসভার মসজিদ পাড়া গ্রামের লাল মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চলারপথে রিপোর্ট :
আখাউড়া উপজেলায় খেলাঘর আসরের নববন্ধন খেলাঘর আসরের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
শিক্ষক অলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েলুর রহমান।
সম্মেলনে শিশুদের পক্ষে বক্তব্য রাখেন, প্রান্তিকা সাহা, হুমায়রা লাবিবা খুশবু ও রুদ্রজিৎ পাল। তাদের বক্তব্যে অচিরেই আখাউড়াতে একটি আঞ্চলিক ক্যাম্প করার দাবি জানানো হয়। এ দাবির প্রতি সমর্থন জানান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। আলোচনা শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুকে সভাপতি, দৈনিক ভোরের কাগজের আখাউড়া প্রতিনিধি জুটন বনিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি কাজী স্বপ্না সিফাত, পরিমল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, আশীষ সাহা, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান খান, কোষাধ্যক্ষ সঞ্জয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মাসুকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা আক্তার।
কার্যকরি সদস্য হলেন, আশিষ বিশ্বাস, পলাশ সাহা, নাহিদা আহমেদ শিথিলা, বাসুদেব বিশ্বাস, শুক্লা রায়, মোঃ সাগর, প্রানেশ ঘোষ, সাজ্জাদ খান প্রান্ত, দুর্জয় বনিক, মনি দাস।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ভৈরবের শিবপুর গ্রামের বাবুল মিয়া, সিলেট সদর বালুরচর কদমতলীর একনারী ও মাধবপুরের বগলা বাজার ধল্যাখালের এক নারী। এর আগে সোমবার রাতে পৌর শহরের সড়ক বাজার ভূঁইয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলগুলোকে অসামাজিক কার্যকলাপ চলছে। প্রকাশ্যে দিনেদুপুরে নির্ভয়ে আবাসিক হোটেলে যৌনকর্মীরা যাচ্ছেন। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের রয়েছে। পুলিশ জানায়, পৌর শহরের সড়ক বাজার এলাকায় ভূঁইয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজ চলছে। এমন গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকায় ২ নারীসহ ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়া প্রতিনিধি :
আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ ১৫ ফেব্রুয়ারি বুধবার ও আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৮ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি বাণিজ্য। ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে এ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার এর সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের কাছে পাঠিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিধান সভার নির্বাচন কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এ সময় স্থলবন্দর দিয়ে স্বাভাবিক থাকবে দুই দেশের যাত্রী পারাপার কার্যক্রম। আর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম চলবে।
চলারপথে রিপোর্ট :
ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪) ও উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারকুট গ্রামের মোঃ নুরুল আলম (৬৪)। গ্রেফতারকৃতরা আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় বন্যাদুর্গত ৩শ জন মানুষকে বিনা মূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন রোগের ওষুধও বিতরণ করা হয়। বানভাসীদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জন চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসা প্রদান করা হয়।
আজ ৩১ আগস্ট শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এই আয়োজন করেন। ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পেইন-২০২৪ এর সার্বিক সহযোগিতায় ছিলেন আখাউড়া প্রেসক্লাব।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক বলেন, সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত আখাউড়ার প্রায় ৮/১০ টি বন্যা কবলিত গ্রামের মানুষদের ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়েছি। একই সঙ্গে তাদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন রোগের ওষুধও বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা বেশির ভাগই পানিবাহিক রোগে আক্রান্ত। দুপুরে আখাউড়া উপজেলা নিবার্হী অফিসার গাজালা পারভিন রুহী ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পেইন পরির্দশন করেন। এসময় তিনি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন ও ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষজন পানিবাহিত রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়ে তাদের চিকিৎসা সেবা প্রদান করা খুবই দরকার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল কাদির, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।