ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 1 January 2025,

চলারপথে রিপোর্ট :
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ ১ জানুয়ারি বুধবার বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) মোড়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে লড়াই সংগ্রামে আন্দোলন করে গেছে। যত ফ্যাসিস্ট সরকার ছিলো সব সরকারকে বিতাড়িত করেছে। গত জুলাই অভ্যুত্থানেও জনতার সাথে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে বলেই শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা আহবান জানাই ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে।

এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই দ্রুত যেন নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় আমরা আবারো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো। র‌্যালিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

দিনদুপুরে তিন ফ্ল্যাটে চুরি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 13 January 2024, 1216 Views,

চলারপথে রিপোর্ট :
শহরের একটি বহুতল ভবনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারি শুক্রবার দুপুরে জেলা শহরের বনিকপাড়া স্টেশন রোড এলাকায়। নগদ সাত লাখ ২০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা।

ওই ভবনের চার নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোশাররফ হোসেন মঈন জানান, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালায়। পরিবার নিয়ে এখানে বসবাস করেন। গত এক সপ্তাহ তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। আজ বিকেলে ফোন পান তার ফ্ল্যাটের দরজা খোলা। এসে দেখেন সব এলোমেলো।

মোশাররফ হোসেন বলেন, ‘আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, টিভি, একটি ট্যাব, মোবাইলফোন, দুটি ইন্টারনেট রাউডার চুরি করে নিয়ে গেছে চোরেরা।’

দ্বিতীয়তলা ফ্ল্যাটের বাসিন্দা হুমায়ুন খালেদ বলেন, ‘আমি পেশায় ঠিকাদার। দুপুরে দাওয়াত খেতে রুমে তালা লাগিয়ে গিয়েছিলাম। এসে দেখি দরজা ভেঙে আলমারি থেকে নগদ তিন লাখ ২০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’

ষষ্ঠতলার এক প্রবাসীর ফ্ল্যাটের তালা ভেঙে নগদ দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকার প্রসাধনী নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ মনিটরিং করা হচ্ছে।

আওয়ামীলীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি : হেফাজত নেতা মাও. মামুনুল হক

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 14 August 2024, 1476 Views,

চলারপথে রিপোর্ট :
ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিক মামুনুল হক। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ ১৪ আগস্ট বুধবার বিকেলে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশ একথা বলেন।

তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহন করেছেন। তবে ১৫ আগস্টকে কেন্দ্র পরাজিত ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা উষ্কানী দিচ্ছে।

তিনি বলেন বিগত ১৫ বছরে হাতুড়ী লীগের পরিচিতি পাওয়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র-জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে প্রতিহত করা হবে।

এ জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অন্তর্বর্তীকালী দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের ১৫ আগস্টসহ গোটা আগস্ট মাসে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। ১৯৭৫ সালে সাড়ে ৩ বছরে ৩০ হাজার যুবককে হত্যা করা হয়েছে। এ দেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল।

অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন শেখ হাসিনা ঘোষনা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহন করবেন। বিগত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন। তিনি এখন খুনের নেশায় মাতাল। তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে আখড়া বেধেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান এবং সারাদেশে হেফাজত কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসেন রাজী প্রমুখ।

কাজীপাড়ায় সন্ত্রাসী হামলায় দোকানসহ সাংবাদিক কার্যালয় ভাংচুর, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 December 2022, 1981 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে অলি (২৫) নামের এক যুবক। শুক্রবার রাতে শহরের কাজী পাড়া ধোপাবাড়ি মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় একটি বেসরকারী টেলিভশনের স্থানীয় অফিসও ভাংচুরের শিকার হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতংকের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে শহরের কাজীপাড়া সৈয়দ বাড়ী সংলগ্ন এলাকার মৃত মানু মিয়ার ছেলে অলি অতর্কিতভাবে লোহার অস্ত্র নিয়ে কাজীপাড়া ধোপাবাড়ি মোড়ে অবস্থিত রনি ষ্টোর নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় অলি ওই দোকানের ফ্রিজ, ফার্নিচার, স্যুকেশের গ্লাস ভেঙ্গে ফেলে। এ ছাড়াও সে ওই দোকানের পাশে থাকা স্থানীয় একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক মীর মোঃ শাহীনের কার্যালয়েও হামলা করে ভাংচুর করে। এ সময় অফিসের সাইনবোর্ড ও কম্পিউটার ভাংচুর করা হয়। সেখানে ভাংচুর চালানোর পর সে সড়কে থাকা এক পথচারীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

এতেও সে ক্ষান্ত না হয়ে ঘটনাস্থলে থাকা ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। সড়কে চলাচলকারী আরো ১টি রিক্সা ভেঙ্গে ফেলে। এ সময় রিক্সা চালক জীবন আহমেদ সুজন আহত হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ীয়াস্থ এলাকার একটি গ্যারাজে থেকে রিক্সা চালায়। অলির ভীতি ছড়ানো সন্ত্রাসী হামলায় এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাতে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় শনিবার দুপুরে রনি ষ্টোরের ম্যানেজার কামাল মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি মারধরের শিকার হওয়ার পাশাপাশি তার দোকানের আড়াই লাখ টাকার আসবাবপত্রের ক্ষতি হওয়াসহ ক্যাশ বাক্স থেকে দু দিনের আমদানি ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অলিকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। তিনি জানান, আটককৃত অলির বিরুদ্ধে হেফাজত তান্ডবসহ একাধিক অভিযোগ রয়েছে।

মাঝ নদীতে ভেঙে গেলো নৌকা, সাঁতরে রক্ষা পেলেন ইউএনও-এসিল্যান্ড-ওসি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 21 September 2023, 1255 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে গিয়ে নৌকা ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিসহ স্টাফরা পানিতে পড়ে যান। পরে তারা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে রাতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের দলটি নৌকাযোগে তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যাচ্ছিল। নৌকাটি কিছু দূর যাওয়ার পর মাঝে ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে পড়ে যান। মধ্যরাতে অন্ধকারে নদীতে এ ঘটনা ঘটায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে ওঠেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, আমি ভেবেছিলাম কাছাকাছি কোনো জায়গায় যাবে। নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এ ঘটনায় কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, নৌকাটি অনেক নড়বড়ে ছিল। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 27 November 2024, 1240 Views,

চলারপথে রিপোর্ট :
চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। আজ ২৭ নভেম্বর বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ব্রাহ্মণবাড়িয়া – এর ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত, তাদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যারা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যারা এখনো কারাবন্দী আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবিলদার ইকবাল, হাবিলদার শামসুল আলম, হাবিলদার ফয়েজ, সৈনিক মোহাম্মদ আলী খান, প্রয়াত সৈনিক বদিউল আলম এর স্ত্রী রুবিনা আলম প্রমুখ।