চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ইউএনও মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছানের সভাপতিত্বে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা ও বর্ণাঢ্য ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, বি.আর.ডি.বি কর্মকর্তা মো. মাসুদ রানা, নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক ফায়জুল কবির ও মো. রিমন খান। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, ঋণ গ্রহীতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। সভায় একজন প্রতিবন্ধীর হাতে সমাজসেবা অধিদপ্তরের সহায়তার ২০ হাজার টাকার চেক দেয়া হয়। এ ছাড়া এই সরাইলে ৭০ জনকে ৩৫ লাখ ৯২ হাজার টাকা সুদ বিহীন প্রদানের বিষয়টি জানানো হয়।
বক্তব্য রাখেন- মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক মো. শফিকুর রহমান ও উচালিয়াপাড়া মাদ্রাসার এতিমখানার প্রতিনিধি মো. শাহিদুর রহমান। বক্তারা সমাজসেবা কার্যালয়ের সুদ বিহীন ঋণ, প্রতিবন্ধী ভাতা ও ৬ ধরণের জটিল রোগীদের আর্থিক সহায়তাসহ ৭টি সামাজিক নিরাপত্তা বেষ্টনির প্রশংসা করে বলেন, দেশের অস্বচ্ছল দরিদ্র অসহায় মানুষদের ভরসার একমাত্র জায়গাই হচ্ছে সমাজসেবা অফিস। প্রধান অতিথি বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সেবা দেয়ার সংস্থাটি সমাজসেবা। সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ যেকোন ধরণের সুবিধা ভোগ করতে কোন ধরণের সমস্যা বা প্রতিবন্ধকতার মধ্যে পড়লে কোন দালাল নয়, সরাসরি সমাজসেবা কর্মকর্তাকে জানাবেন। সমাধান না পেলে আমাকে জানাবেন। আমি অবশ্যই সমাধানের ব্যবস্থা নিব। ভাতা পাওয়ার যোগ্য অথচ পাচ্ছেন না। আবার যোগ্য নয় অথচ ভাতা পাচ্ছেন। এমন তথ্য আমাকে জানাবেন।
চলারপথে রিপোর্ট :
সরাইলে ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যার পর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই আজির উদ্দিন আহমেদ পান্নার সঙ্গে তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়ের বিতণ্ডা হয়। এ সময় সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে। এ নিয়ে দুলাল ও নুর আলমের মধ্যে বিতণ্ডা হয়।
এরই জের ধরে দুই নেতার সমর্থকরা উপজেলা সদরের সড়কের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এতে সরাইল-অরুয়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
চলারপথে রিপোর্ট :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। ২২ অক্টোবর বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকিয়ে সংঘর্ষ চালায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল।
স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ–বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। ২২ অক্টোবর বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চলারপথে রিপোর্ট :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, আমার যুবদল ও ছাত্রদলের ভাইদের স্মরণ করিয়ে দিতে চাই, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আমরা মোল্লা ও মিস্টারের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মীসভায় তিনি এ কথা বলেন। আমেরিকায় আওয়ামী লীগ নেতাদের জীবনযাত্রার প্রসঙ্গ টেনে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, সেখানে গিয়েই দেখেছি, আওয়ামী লীগের নেতারা রাজকীয় জীবনযাপন করছে। গত ১৭ বছরের লুটপাটের টাকায় তারা বিদেশে বাড়িগাড়ির মালিক হয়েছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এখনও ভাড়া বাড়িতে বসবাস করছেন।
আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণিত অর্থনৈতিক দুর্নীতির তথ্য উপস্থাপন করা যায়নি।
আলেম সমাজের ওপর নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা গত ১৭ বছর আলেমদের ওপর ভয়াবহ নিপীড়ন চাপিয়েছে। মুফতি আমিনী রহকে প্রায় দুই বছর গৃহবন্দি রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।”
সরাইল আশুগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “মুফতি আমিনীর অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করাই হবে আমার অঙ্গীকার আমি অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না, তবে এ আশ্বাস দিচ্ছি নির্বাচিত হলে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের প্রতিটি টাকা সঠিকভাবে ব্যয় হবে। এক টাকা দুর্নীতি আমি নিজে করব না, অন্য কাউকেও করতে দেব না।”
অনলাইন ডেস্ক :
ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনয়নের পূর্ব মহেশপুর (ব্রহ্মচারী) নামক এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেশপুর গ্রাম থেকে ৬০জন যাত্রী নিয়ে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীর পূর্ব মহেশপুর (ব্রহ্মচারী) এলাকায় পৌঁছালে সেখানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে একই দিক থেকে যাওয়া একটি মাইক্রো এবং একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনের চাকার হুইলসেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পার্শ্বে ফসলি জমিতে উল্টে পড়ে যায়। এসময় যাত্রীবাহী পিকনিকের বাসে থাকা ১৬ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে বারিকুল ইসলাম ( ২৮) এবং আকরাম হোসেন (৩৯) নামে দুইজন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় কিছু লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও তার সহযোগি পালিয়ে গেছে।
চলারপথে রিপোর্ট :
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ কর্মসুচি তিনটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: আব্দুল লতিফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচিতে শতাধিক যুবক ও শিশু-কিশোর অংশগ্রহন করেন।