চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে জনসচেতনামুলক উপজেলা কমফ্লেক্সের সামনে ময়লা আবর্জনা পরিস্কার করার মাধ্যমে মাসব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। এসময় আরো উপস্থিত ছিলেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমাছ হোসেন, কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহরিয়ার আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার হোসেন প্রমুখ।
তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যাশল চন্দ্র বসাক বলেন, প্রথমদিন উপজেলা কমপ্লেক্সের সামনে ময়লা আর্বজনা পরিস্কার কার্যক্রম করার মাধ্যম তারুণ্যের উৎসব উদ্বোধন করা হল। পরবর্তীতে এ কার্যক্রম আশুগঞ্জ উপজেলা সবকটি ইউনিয়নসহ প্রতটি স্থান থেকে ময়লা আর্বজনা পরিস্কার করার কার্যক্রম করা হবে। আমরা নিজ উদ্যোগে ময়লা আবর্জনা পরিস্কার করব এবং নিজেদের আঙ্গিনা নিজেরাই পরিস্কার করবো।
চলারপথে রিপোর্ট :
গত ৫ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ফলাফল গেজেট স্থগিত করে নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের গঠন করা দুটি তদন্ত কমিটির উপর অনাস্থা দিয়েছেন নির্বাচনে কলার ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাড: জিয়াউল হক মৃধা।
গতকাল বুধবার তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে অভিযোগ দিয়ে তদন্ত কমিটির উপর অনাস্থা জ্ঞাপন করেন। অ্যাড: জিয়াউল হক মৃধা নির্বাচন নিয়ে অনিয়মের বিচার বিভাগীয় কিংবা নির্বাচন সংশ্লিষ্টদের বাদ দিয়ে তদন্ত করার দাবি জানান।
এদিকে কয়েকটি ভোট কেন্দ্রের বিষয়ে অনিয়ম নিয়ে উঠা অভিযোগের তদন্ত দ্বিতীয় দিনের মতো আজ ৯ নভেম্বর বৃহস্পতিবারও অব্যাহত ছিলো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। গত দুইদিনে তদন্ত কমিটি কমপক্ষে সংশ্লিষ্ট দুইশত জনের সাথে কথা বলেছেন।
জেলা প্রশাসনের তদন্তকারি কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন আর জেলা পুলিশের কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ জয়নাল আবেদীন। গতকাল বুধবার তদন্ত কমিটি আশুগঞ্জ উপজেলা পরিষদে সংশ্লিষ্টদেরকে ডেকে কথা বলেন।
আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি অভিযোগ উঠা কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। তদন্ত কমিটির লোকজন ওইসব জায়গায় যাওয়ার আগেই ওইসব কেন্দ্রের সামনে আওয়ামীলীগের স্থানীয় নেতারা উপস্থিত হন। এ সময় কাউকেই অনিয়মের কথা বলতে শুনা যায়নি।
এদিকে, আশুগঞ্জের একটি ভোট কেন্দ্রের অনিয়ম নিয়ে দুই মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় একাধিক সহকারি প্রিসাইডিং অফিসার (নারী) ব্যালট পেপারে স্বাক্ষর করে তুলে দিচ্ছেন তাদের সামনে জটলা বেঁধে থাকা যুবকদের হাতে। যুবকরাও ওই কর্মকর্তার সামনেই সিল মারছেন।
এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তদন্ত কার্যক্রম বিষয়ে বুধবার বিকেলে একজন সাংবাদিকের কাছে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পত্রিকায় প্রকাশিত ভেতরের ক্লোজ ছবিতে কারা রয়েছেন তা স্পষ্ট না হওয়ায় এবং অন্য তিনটি কেন্দ্রের অনিয়মের কোনো ছবি না থাকায় পত্রিকার বক্তব্য পড়ে নির্বাচনের অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে ধারণা করা যাচ্ছেনা। চিঠিতে তিনি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর হাফেজিয়া নূরানীয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের সম্পূর্ণ চিত্র ও অন্য তিনটি কেন্দ্রের কোনো ডকুমেন্টরি ভিডিওচিত্র অথবা স্থিরচিত্র থাকলে তা সঙ্গে নিয়ে বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থাকার অনুরোধ জানান। চিঠির প্রেক্ষিতে ওই গণমাধ্যমকর্মী মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ভিডিও ও স্থিরচিত্র সরবরাহ করেন।
গত ৫ নভেম্বর উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলম ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক এম.পি জিয়াউল হক মৃধা কলারছড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৫৫৭ ভোট। তবে আশুগঞ্জ উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে অভিযোগ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
তবে, কমিশনের তদন্তে নিজের আস্থা নেই বলে জানিয়েছেন জিয়াউল হক মৃধা।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া অভিযোগ ও সাংবাদিকদের কাছে তিনি উল্লেখ করেন, বেশ কিছু কেন্দ্রে ভোট ছাপা হয়েছে। আশুগঞ্জের শরীফপুর কেন্দ্রের ভোট ছাপার ভিডিও ভাইরাল হয়েছে। তাৎক্ষণিক ভাবে নানা অনিয়ম বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। তাই যারা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে দিয়ে তদন্ত করলে কোনো লাভ হবেনা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হলে প্রয়োজনে তিনি উচ্চ আদালতের শরনাপন্ন হবেন বলে সংবাদিকদেরকে জানিয়েছেন।
এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন মুখ খুলতে রাজি নন। তবে তিনি জানান, তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ি তদন্ত কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিবেন।
অনলাইন ডেস্ক :
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। বিক্ষোভ প্রদর্শনের পর টিকিটের টাকা ফেরত নিয়ে বাড়ি ফিরেছেন তারা। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েকশত যাত্রী।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শহীদুল আলম বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা বেশকিছু চেয়ার ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুব্ধ যাত্রীরা শান্ত হন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে বাড়ি ফেরেন তারা।
বোয়ালিয়া মডেল থানার ওসি, খবর পেয়ে দ্রুত স্টেশনে পুলিশ পাঠানো হয়। পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে তদন্ত করবে জিআরপি থানা পুলিশ।
উল্লেখ্য, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে বন্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল।
রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ আছে। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কমিটি যখন কর্মবিরতি প্রত্যাহার করবে, তখন ট্রেন চলবে।
দোয়া, সহযোগিতা ও বিপুল ভোটে নির্বাচিত করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঈন উদ্দিন মঈন।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর সরকারি মডেল এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট দলের টীম লিডার ইমন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আবু জাফর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও খোলা কাগজের প্রতিনিধি ফয়সল আহমেদ খান।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের যুব স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ মানবসেবা ও জাতি গঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যা দেশের উন্নয়নে অপরিসীম প্রভাব ফেলে।’
দিনটিতে স্বেচ্ছাসেবীরা সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন স্বেচ্ছাসেবীকে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড দেওয়া হয় উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে।
সাংবাদিক ক্যাটাগরীতে খোলা কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খানকে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়। এওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরীর অন্যরা হলেন ফায়ার সার্ভিসের (বাঞ্ছারামপুর স্টেশন) মোহাম্মদ উল্লাহ,সাজ্জাদ আহমেদ,মো. সোহেল মিয়া, আশিকুর রহমান বাবু, মো. সবুজ, সানোয়ার হোসাইন, মো. ফয়সাল এবং মো. রিয়াদ।
সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ আলী।
অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগনাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম (৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির সাংবাদিকদের জানান, বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।