চলারপথে রিপোর্ট :
বিরাসার দক্ষিণপাড়া সাহেব বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে বিরাসার দক্ষিণপাড়া মসজিদ প্রাঙ্গণে আগামী ১০ জানুয়ারি শুক্রবার পবিত্র ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত ইসলামী মহাসম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া এর প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ দাঃ বাঃ এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উজানী পীর হযরত মাওলানা মুফতী এহতেরামুল হক (উজানী)। প্রধান বক্তা থাকবেন হযরত মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ঢাকা। বিশেষ অতিথি থাকবেন নাটাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতি বদরুল আলম, বিরাসার দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফায়জুর রহমান, বিরাসার ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো বহু উলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন। উক্ত মাহফিলে উপস্থিত হয়ে দ্বিন ও আখেরাতের অশেষ নেকী হাসিল ও দোয়ায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন বিরাসার দক্ষিণপাড়া সাহেব বাড়ি মাহফিল পরিচালনা কমিটি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশু পুত্রকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে চর ছয়ানী গ্রামের দক্ষিণপাড়ার নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, ছয়ানী গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। এ সময় তাদের ৭ মাস বয়সী বয়সী কন্যা সন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর পরই ত্রিপল খুলের রহস্য উদ্ধার করতে বাঞ্ছারামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডিসহ আইন-শৃংখলাবাহিনীর একাধিক টিম কাজ শুরু করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চর ছয়ানি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার দুই পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে বাড়ির একটি পাকা ভবনে বসবাস করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির গৃহপরিচারিকা জেসমিন আক্তার বাসায় কাজ করতে এসে বাড়ির গেইট বন্ধ দেখতে পায়।
পরে তিনি জেসি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে গেইট খুলে ভেতরে প্রবেশ করে দেখেন বিল্ডিংয়ের দরজা বন্ধ।
পরে জেসমিন আক্তার বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রুমের মেঝেতে মা জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের লাশ এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের লাশ দেখতে পায়। এ সময় প্রবাসী শাহআলমের ৭ মাস বয়সী কন্যা সন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আমরা জেসি আক্তার ও তার বড় ছেলে মাহিনের রক্তাক্ত লাশ মেঝে থেকে ও ছোট ছেলে মহিনের লাশ বাথরুম থেকে উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বাড়ি থেকে কোন মালামাল খোয়া যায়নি। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে আটক করেছি। নিহতদের লাশ ময়নাতদন্ত করার জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন ) মোঃ ইকবাল হোসাইন বলেন, আমরা বিভিন্ন বিষয় মাথায় রেখে ঘটনার তদন্তকাজ করছি। রহস্য উদঘাটনে বাঞ্ছারামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডিসহ আইন-শৃংখলাবাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে।
চলারপথে রিপোর্ট :
তারুণ্যের উৎসব উপলক্ষে চলমান লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ব্যবসায়ীরা। আসন্ন রমজানে বাণিজ্যিক ক্ষতির কারণ দেখিয়ে মেলা সংক্ষিপ্ত করার জন্য আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মূলত রমজান মাসকে কেন্দ্র করে গ্রামাঞ্চলের মানুষজন শহরে এসে বিভিন্ন পণ্য কেনাকাটা করেন। এ জন্য ব্যবসায়ীরা বাড়তি অর্থ লগ্নি করেন ব্যবসায়। এ অবস্থায় রমজানকে সামনে রেখে মেলা চলতে থাকলে ব্যবসায়ীরা আবারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই জেলা শহরের বিভিন্ন বিপণী বিতানের ব্যবসায়ীরা চলমান লোক ও কারুশিল্প মেলা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ব্যবসায়ীদের মেলা দীর্ঘায়িত না করার বিষয়ে আশ্বস্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শহরের নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আবু কালাম, সড়ক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশীষ পাল, এফ. এ. টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, পৌর আধুনিক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক অসীত কুমার রায়, আশিক প্লাজা ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আশিক প্লাজা ব্যবসায়ী কমিটির প্রচার সম্পাদক জুম্মান খান ও সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি সৈয়দ সালাউদ্দিন রকিব প্রমুখ ।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব উপলক্ষে গত ৬ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটারে শুরু হয়েছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। আগামী ২৮ ফেরুয়ারি পর্যন্ত মেলা চলার কথা রয়েছে। এতে বিভিন্ন পণ্যের প্রায় ৭০টি স্টল দেয়া হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫শত জন কৃষকদের মধ্যে প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মো. ইশতিয়াক ভূইয়া প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকী হাবিবা, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, সদর উপজেলায় প্রনোদনার কর্মসূচির আওতায় ২হাজার ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়। পাশাপাশি আউশ ধানের উফশী বীজ ব্রি ধান ৪৮, ব্রি ধান ৮২, ব্রি ধান ৮৫, ব্রি ধান ৯৮ জাতের উন্নতমানের বীজও কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
তিনি জানান, এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। যাতে কৃষকগণ সঠিক সময়ে বীজতলা করতে পারেন।
চলারপথে রিপোর্ট :
শতাধিক শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধু ফাউন্ডেশন ও পজিটিভ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উদ্যোগে আজ ২৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সন্দীপ দত্ত মানু এর আর্থিক সহযোগিতায় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপণ এর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক শাতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ন চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার তপজিৎ দত্ত বাপু।
বিশেষ অতিথি ছিলেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক বদর উদ্দিন বদু, সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়া, মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল মমিন, শিবলু আলম, সমাজসেবক আবু শাহ ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে শতাধিক শাতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তাগণ এ ধরনের মানবিক কাজের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।