আখাউড়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩

আখাউড়া, 8 January 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় তিন হাজার আট’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা আক্তার (৩২) ও হাসিনা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে তাদের গ্রেফতার করা হয়। একই রাতে সুলতানপুর টু আগরতলা বাইপাস সড়কের কলেজপাড়া সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খলিল মিয়া (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী দুই নারীরা হলেন, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবনগর গ্রামের মোঃ তাজুল ইসলাম এর স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও একই গ্রামের মোঃ সাগর মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩২) এবং মাদক ব্যবসায়ী মো. খলিল মিয়া একই এলাকার আইড়ল (বাগান-বাড়ি) গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোগড়া উচ্চ বিদ্যালয় এলাকায় চলাচলরত গাড়ীতে তল্লাশীর সময় ফাতেমা ও হাসিনা নামের ওই দুই নারীকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আখাউড়ায় ৭’শ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আখাউড়া, 22 March 2023, 1835 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ ২২ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী ৭’শ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূঁইয়া, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাফিক, ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আখাউড়ায় পৌরসভায় ৫০ জন, উত্তর ইউনিয়নে ১০০ জন, দক্ষিণ ইউনিয়নে ১৯০ জন, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে ১৫০ জন এবং ধরখার ইউনিয়নে ৬০ জন কৃষককে বিনামূল্যের সার ও বীজ দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাহমুদা আখতার

আখাউড়া, 26 September 2024, 703 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় জেলা পর্যায়ে মাহমুদা আখতার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। মাহমুদা আখতার আখাউড়া পৌর শহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাছাড়া মো. মাহবুবুল আলম শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার উপজেলার ভান্ডুসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে বহুমুখী অবদান রাখায় জেলা বাছাই কমিটি ওই দুজনকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

মাহমুদা আখতার দুর্গাপুর এলাকার বাসিন্দা গোপিনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমানের স্ত্রী। এর আগে ২০২২ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হন।

শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদা আখতার বলেন, আসলে যে কোনো ভালো কৃতিত্ব বা অর্জন হলো আনন্দের। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় বিদ্যালয়ের ভালো করার চেষ্টা করেছি। আমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।

আখাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আখাউড়া, 14 February 2023, 1908 Views,

আখাউড়া প্রতিনিধি :
আধুনিক সাংবাদিকতায় যুগান্তরের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতায় অবদান রাখায় দৈনিক যুগান্তর আজ দেশের সেরা সংবাদপত্র। যা বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে স্বীকৃতপ্রাপ্ত। যুগান্তর ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলতে দ্বিধান্বিত করেনা। এদিকে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলা টিভির প্রতিনিধি এবং জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে যুগান্তর স্বজনদের কেক ও মিষ্টি মুখে তুলে দেয়া হয়েছে। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি যোবায়ের আহমেদের পক্ষে সংগঠনের সদস্য ইফতি।

যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম, রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই আবু সুফিয়ান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হেসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. নূরুল ইসলাম চৌধুরী, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, আওয়ামী লীগ নেতা বাবুল পারভেজ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্, ত্রিপুরার দৈনিক সংবাদ প্রতিনিধি দুলাল ঘোষ, যায়যায়দিন প্রতিনিধি হান্নান খাদেম, ইত্তেফাক প্রতিনিধি ফজলে রাব্বি, বিজয় টিভির আশরাফুল মামুন, দেশ রূপান্তর প্রতিনিধি জালাল হোসেন মামুন, আরটিভি সৌদি আরব জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল, আজকের পত্রিকার সাদ্দাম হোসেন, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রুবেল আহমেদ, এশিয়ান টিভির মোহাম্মদ আবির, প্রতিদিনের সংবাদের মোহাম্মদ শরীফ, আমাদের নতুন সময় প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক কুরুলিয়ায়’র আখাউড়া প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ সমাচারের অমিত হাসান অপু সাংবাদিক শেখ মনির হেসেন নিজাম ও রিফাত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যুগান্তরের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা পরিষদ এলাকায় সর্বস্তরের মানুষের উৎসবে পরিণত হয়।
অন্যদিকে যুগান্তর পত্রিকা সাহসী অভিযাত্রায় দুই যুগে পদার্পণে আখাউড়া উপজেলার অজস্র পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকারসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকাল থেকে পিকআপ যোগে উপজেলাজুড়ে মাইক ও ঢাকঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন স্বজন সমাবেশের সদস্য এবং স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন মিশু।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের অসামান্য অবদান নিয়ে আলোচনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

আখাউড়া, 2 April 2023, 1817 Views,

চলারপথে রিপোর্ট :
“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তভূক্তিমূলক বিশ্বগঠন” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় আখাউড়ায় মালদার পাড়ায় ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অ্যাটেস্টিক বিদ্যলয়ের আয়োজনে উক্ত স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা আবদুর রহমান বিল্লালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রভাষ কুমার সমাদ্দার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এর সহধর্মিণী শিনু মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক দুলাল ঘোষ, কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ এ এইচ মামুন ভূঁইয়া, সিনিয়র আইনজীবী সহকারী মো: হুমায়ুন কবির শিকদার, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত হাসান অপু।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মুন্নী আক্তার, রুমা ঘোষ, বিনা আক্তার, রুমা আক্তার, আঁখি আক্তার, রৌশনা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আখাউড়ায় ইয়াবাসহ তিন মামলার আসামী গ্রেফতার

আখাউড়া, 23 September 2024, 663 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল ভূইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল ভূইয়া উপজেলার মিনারকোট গ্রামের লিটন ভূঁইয়ার ছেলে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল নয়টার দিকে তুলাই শিমুল গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও তিনটি মাদকের মামলা রয়েছে।