তরুণীর গায়ে মদ ঢেলে তারকার টক্সিক জন্মদিন!

বিনোদন, 8 January 2025,

বিনোদন ডেস্ক :
জন্মদিনে ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাঁড়িতে ক্যাসিনো দেখা গেল ‘কেজিএফ’ তারকা যশকে। এরপরের দৃশ্যের জন্য প্রস্তত ছিলেন না নেটিজেনরা। সুন্দরীকে কোলে বসিয়ে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ। বিশেষ দিনে এভাবেই ধরা দিলেন যশ। তবে এটি তার বাস্তবজীবনের অংশ না। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর টিজার। এক মিনিটের সেই ভিডিওতে এমন অবতার যশের।

ছরের শুরুতে ধুন্ধুমার অ্যাকশন সম্বলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানীর কথা শোনা যাচ্ছে। তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট নিয়ে সমস্যার কারণে বেবো ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

গত বছর যশের এই ছবির শুটিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমন অভিযোগে সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না ছবির প্রযোজকদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে এফআইআরও নাকি করা হয়েছিলো। তবে এ বিষয়ে শেষমেশ আর কিছু শোনা যায়নি।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অ্যাঞ্জেলিনা জোলি খুলে দিয়েছেন বাড়ি

আন্তর্জাতিক, বিনোদন, 13 January 2025, 1053 Views,

অনলাইন ডেস্ক :
লস অ্যাঞ্জেলেসে চলমান বিধ্বংসি দাবানলের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ৪৯ বছর বয়সী জোলি সম্প্রতি জানান, তিনি এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেস এলাকা থেকে সরে যাওয়া বন্ধুদের জন্য তার বাড়িটিকে উন্মুক্ত করে রেখেছেন। সেইসাথে তিনি সবাইকে এই বিপর্যয়ে মানবিক হওয়ার আহ্বান জানান।

একটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানায়, অ্যাঞ্জেলিনা খুবই দুঃখিত হয়েছেন বাড়ি হারিয়েছেন যারা তাদের জন্য। অনেকে আছেন যারা নিঃস্ব হয়েছেন। দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন সবার পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

৭ জানুয়ারি প্যাসিফিক পালিসেডস থেকে শুরু হওয়া দাবানল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী ১০ হাজারেরও বেশি স্থাপনা, যার মধ্যে বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত- ধ্বংস হয়ে গেছে। এই দাবানল ৮০ হাজারেরও বেশি বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। তাদের মধ্যে আছেন লেইটন মিস্টার, প্যারিস হিলটন, জেমস উডস, অ্যাডাম ব্রডি, ম্যান্ডি মুর, আন্না ফ্যারিস, রিকি লেকের মতো সেলিব্রিটি।

১০ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষ দাবি করেছে, দাবানলের কারণে মৃত্যু হয়েছে ১১ জনের। এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন সময়ে অ্যাঞ্জেলিনা জোলির এই মহানুভবতা মুগ্ধ করেছে সবাইকে। এছাড়াও জানা গেছে, অনেক সেলিব্রিটিই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। সে তালিকায় আছেন হ্যালি বেরি, শ্যারন স্টোনরা। তারা আর্থিক সহায়তা নিয়ে সক্রিয় হয়েছেন। জেমি লি কার্টিস এবং তার পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ডলার দান করতে দিয়েছেন প্রতিশ্রুতি।

ব্রাহ্মণবাড়িয়ায় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিনোদন, 14 October 2023, 1065 Views,

চলারপথে রিপোর্ট :
শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারে না। তারাও দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল ৪ বিভাগীয় টি-১০ হুইল চেয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ অক্টোবর শনিবার সকালে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দু’দিনব্যাপী টুর্ণামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন প্রমুখ।

টুর্ণামেন্টে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগ থেকে বিভিন্ন জেলার ৫০ জন প্রতিবন্ধী খেলোয়াড় ৪টি টিমে অংশ নেয়। সকালে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১০ ওভারে ১০৪ রান করে। জবাবে রাজশাহী ৮ উইকেট হাতে রেখেই জয় লাভ করে। ২য় রাউন্ডে চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে ৯৬ রান করে। জবাবে সিলেট মাত্র ৮৪ রানে অলআউট হয়ে পরাজয় বরণ করে। খেলায় হুইল চেয়ারে বসেই তারা অত্যন্ত নিপুনতার সাথে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের দৃশ্য নজর কাড়ে উপস্থিত দর্শকদের।

এদিকে এ ধরণের মহৎ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছসিত প্রতিবন্ধকতাকে জয় করা খেলোয়াড়রা। তারা বলেন, প্রতিবন্ধকতাকে জয় করেই তাদের এগিয়ে চলা। সুযোগ সুবিধা পেলে তারাও ছুঁটতে পারবে দুর্বার গতিতে। সে সাথে দেশের পতাকাকে সুমজ্জল করবে বিশ্বের মানচিত্রে।

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিনোদন, 10 March 2024, 922 Views,

অনলাইন ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টারইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম তিনটি শট ঠেকিয়েছেন।

প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে সমতা আনেন। কোনো দল আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ। ফাইনালের ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে।

শুরু থেকেই চাপ প্রয়োগ করে খেলতে থাকে ভারতের মেয়েরা। বাংলাদেশ ছিল এলোমেলো। ভুল পাস ও সমন্বয়হীনতায় শুরুর দিকে ছন্নছাড়া ছিল সাইফুল বারী টিটুর দল। সে সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভারত।

মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ঠিকঠাকমতো ডিফেন্স করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। বল বের করে নিয়ে বক্সে ঢুকে পড়েন আনুসকা কুমারী। তিনি বাম দিকে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন দ্বিতীয় পোস্ট দিয়ে।

বিরতির বাঁশির দুই মিনিট আগে বাংলাদেশ সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল। সাথীর কর্নার রুখে দেন ভারতের গোলরক্ষক মুন্নী । তবে ৭০ মিনিটে বদলি অনন্য মুরমু বিথীর কর্নার থেকে গোল করেন বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না।

ইয়ারজান বেগম, অর্পিতা বিশ্বাস, শিউলি রায়, আরিফা আক্তার, সাথী মুনদো, আলপি আক্তার, ক্রানুচিং মারমা (অনন্যা মুরমু বিথি), ফাতেমা আক্তার (মমিতা) ও সুরভী আকন্দ প্রীতি।

মার্কিন পপ তারকা লেডি গাগাকে টার্গেট করে শিশু-কিশোর অপরাধচক্রের বোমা হামলার পরিকল্পনা

বিনোদন, 5 May 2025, 393 Views,

অনলাইন ডেস্ক :
ব্রাজিলের কোপাকাবানায় মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল একটি শিশু-কিশোর অপরাধচক্র। পুলিশ সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। ইতোমধ্যে হামলার মূল হোতা এবং এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের পুলিশ। গতকাল রবিবার কনসার্টের পরদিন এ তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ। এমনকি লেডি গাগা ও তাঁর টিমও প্রথমে সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানতে পারেন।

লেডি গাগার একজন মুখপাত্র দ্য হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা আজ সকালে গণমাধ্যমে খবর দেখে এই কথিত হুমকির কথা জানতে পেরেছি। কনসার্টের আগে কিংবা চলাকালীন কোনো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের তথ্য আমাদের জানানো হয়নি।’

ব্রাজিলের পুলিশ ও বিচার বিভাগের বরাতে বিবিসি জানায়, পরিকল্পনাকারীরা হাতে বানানো বিস্ফোরক দিয়ে হামলা করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল লেডি গাগার কনসার্টে হামলা চালিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া। পুলিশ আরও জানায়, এই গ্যাং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের বিরোধী মনোভাব পোষণ করত এবং বেশিরভাগ সদস্যই শিশু ও কিশোর।

মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে। অপর কিশোরটির বিরুদ্ধে হামলার ছকে যুক্ত থাকা এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এই চক্রটি শিশু-কিশোরদের চরমপন্থায় উৎসাহিত করত— সহিংসতা, এমনকি আত্মঘাতী প্রবণতার দিকেও।

ব্রাজিলের বিচার বিভাগ জানায়, এ গ্যাং নিজেদের ‘লিটল মনস্টার’ পরিচয়ে পরিচিত করত, যা লেডি গাগার ভক্তদের ব্যবহৃত শব্দ। তবে তাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল। মূলত তারা অনলাইন গ্রুপে সাংকেতিক ভাষায় চরমপন্থা ছড়াত। এর ভিত্তিতে পুলিশের ‘অপারেশন ফেক মনস্টার’ অভিযানে রিও ডি জেনিরো, মাতো গ্রোসো, রিও গ্র্যান্ডে ডো সুল এবং সাও পাওলোতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য সরঞ্জাম।

গত শনিবার নিজের অষ্টম অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারের অংশ হিসেবে কোপাকাবানায় কনসার্ট করেন লেডি গাগা। এ সময় সৈকতে উপস্থিত ছিল প্রায় ২১ লাখ শ্রোতা। এর আগে তিনি ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন।
সূত্র: বিবিসি, দ্য হলিউড রিপোর্টার

তৃতীয় দিন শেষে বাংলাদেশের ৩০ রানের লিড

জাতীয়, বিনোদন, 8 December 2023, 1948 Views,

অনলাইন ডেস্ক :
সকাল থেকে ছিল বৃষ্টি। মাঝে রোদ উঁকি দিয়ে গেলেও মেঘ কাটলো না প্রায় কখনোই।

শেষ বিকেলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলো ঘণ্টাখানেক আগে। এর মধ্যেই নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে অবশ্য নিজেরাও হারিয়েছে দুই উইকেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। পরে কিউইরা করে ১৮০ রান। এরপর তৃতীয় দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে স্বাগতিকরা।

পুরো একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মাঠ না শুকানোয় তৃতীয় দিনেও এক সেশন খেলা হয়নি। এরপর দুই স্পিনারকে দিয়ে শুরু করে বাংলাদেশ। গ্লেন ফিলিপস আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তাকে দারুণ সঙ্গ দেন ড্যারিল মিচেল।

জুটি ভাঙতে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নাঈম হাসানকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সফলও হন তিনি। অবশ্য তাতে বড় ভূমিকা আছে মেহেদী হাসান মিরাজের। মিড অফ থেকে দৌড়ে এসে লং অনে ক্যাচ নেন তিনি। ৩৯ বলে ১৮ রান করে ফিরতে হয় মিচেলকে।

এই জুটি ভাঙার পরও আক্রমণাত্মক ব্যাটিং থামাননি ফিলিপস। তবে পরের ওভারে এসে আরও এক উইকেট এনে দেন নাঈম। ৭ বলে ১ রান করে মিচেল স্যান্টনার এবার ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়ানো শান্তর হাতে।

এক প্রান্তে উইকেট গেলেও থামানো যাচ্ছিল না ফিলিপসকে। এবার শান্ত বোলিংয়ে আনেন একাদশে থাকা একমাত্র পেসার শরিফুল ইসলাম। তার বলে প্রথম স্লিপে ক্যাচ দেন ২৮ বলে ২০ রান করা কাইল জেমিসন। ফিলিপসকেও পরে ফেরান শরিফুল। জেমিসনের মতো বলই তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। ৯টি চার ও ৪টি ছক্কার ইনিংসে ৭২ বলে ৮৭ রান করেন তিনি।

পরের ওভারের প্রথম বলে সাউদিকে আউট করে নিউজিল্যান্ডকে অলআউট করেন তাইজুল। সবমিলিয়ে ১৬ ওভার এক বল হাত ঘুরিয়ে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তিন উইকেট পান মিরাজও, নাঈম হাসান ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২ বলে ২ রান করে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। এজাজ প্যাটেলের বলে স্লিপে ক্যাচ নেন মিচেল।

ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে পেসার আনে স্পিনার দিয়ে শুরু করা নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটটা নেন সাউদি নিজেই। ২৪ বলে ১৫ রান করে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান। তিনি আউট হওয়ার পর আর একটি বলই হয়। এরপর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ৪টা ৯ মিনিটে দিনের খেলা শেষ হয়ে যায়। ওপেনার জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে অপরাজিত আছেন।