হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘সহকারী ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: হবিগঞ্জ
বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৮-৩২ বছর
আরও পড়ুন
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: যুগান্তর, ০৩ জানুয়ারি ২০২৪
অনলাইন ডেস্ক :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হজ অফিস, ঢাকার রাজস্বখাতভুক্ত ০৫টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জানুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রতিষ্ঠানের নাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বিভাগের নাম: হজ অফিস, ঢাকা
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://hajoffice.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩-৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সূত্র: যুগান্তর, ০৬ জানুয়ারি ২০২৫
অনলাইন ডেস্ক :
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে স্নাতক পরীক্ষা পিছিয়ে গেছে। শিক্ষার্থীরা পড়েছেন সেশনজটে। দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় ৪৭তম বিসিএসে আবেদন করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আন্দোলনে নামতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অনেকে আবার অল্প সময়ের জন্য করতে পারছেন না আবেদন।
আরও পড়ুন
৫২৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ, ৩১ জানুয়ারির মধ্য আবেদন
সার্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ৪৭তম বিসিএসে আবেদনের সময়সীমা প্রায় একমাস বাড়ানো হয়েছে। একইসাথে সেই সময়ের মধ্যে কারও স্নাতক পরীক্ষা শেষ হলেই তিনি ‘অবতীর্ণ প্রার্থী’ (অ্যাপিয়ার্ড) হিসেবে আবেদন করতে পারবেন। এজন্য আগের প্রকাশিত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা)-এর উপ-অনুচ্ছেদ ১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) কিছুটা সংশোধন আনা হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।
সংশোধিত বিজ্ঞপ্তিতে অবতীর্ণ প্রার্থীর শর্ত
যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন, যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।
আরও পড়ুন
অফিসার পদে ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ, ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সময় বাড়লো এক মাস
স্নাতক পরীক্ষা চলমান থাকা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আবেদনের সময়সীমা এক মাস বাড়িয়েছে পিএসসি। কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী- প্রার্থীরা ৪৭তম বিসিএসের আবেদন করতে পারবেন আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইন ডেস্ক :
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে ‘হেড অব জিএসডি (ভিপি/এসভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন
১২৬২ অফিসার নিয়োগ নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব জিএসডি (ভিপি/এসভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ১৬ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আরও পড়ুন
নিটল-নিলয় গ্রুপ নিয়োগ
আবেদনের নিয়ম: আগ্রহীরা career@standardbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
অনলাইন ডেস্ক :
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড
বিভাগের নাম: সেলস
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ০৭ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ০৫-০৭ বছর
বেতন: ৩৫,০০০-৫০,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৮-৩৫ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ, ঢাকা (আশুলিয়া, মহাখালী)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Rupayan Housing Estate Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
অনলাইন ডেস্ক :
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) অসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী, পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, কম্পিউটার, মেটালার্জি, কেমিক্যাল বা ড্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা :
৮ জানুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম :
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় প্রার্থীর স্বাক্ষর ও রঙিন ছবি আপলোড করতে হবে।
আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা।
আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা।
পরীক্ষার ফি :
আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ২২৩ টাকা (ফি ২২০ টাকা ও সার্ভিস চার্জ ৩ টাকা) জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র :
মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এ ছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি জমা দিতে হবে।
নিয়োগ–সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিওএফের ওয়েবসাইট থেকে জানা যাবে।