চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোহাম্মদ দিলু মিয়া (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত দিলু মিয়া পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের গ্রাম পুলিশ তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে মোহাম্মদ বিল্লাল মিয়ার মুদি দোকানের সামনে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে মুদি দোকানদার বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে অটোচালক দিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বিল্লাল পাহাড়পুর ইউনিয়নের শান্তামোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর বিল্লাল পালিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
চলারপথে রিপোর্ট :
কিশোরগঞ্জের মিঠামইনে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩৮ জনের হাতে সেলাই মেশিন তুলে দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদেরকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, একটা সময় ছিল যখন পুরুষেরা কাজ করতো, আর নারীরা সংসারের কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও পড়াশোনা ও কর্মক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে। এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকাল বিভিন্ন পরীক্ষার ফলাফলেও মেয়েরা এগিয়ে যাচ্ছে। অতীতে নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বহীন করে রাখা হয়েছিল। কিন্তু আজ সময় বদলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের নারীরা সবদিক থেকেই এগিয়ে গেছেন। যদি ঘরে ফেলে না রেখে কাজ করেন, তবে এই সেলাই মেশিনটির মাধ্যমেও আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আর নিজে যখন স্বাবলম্বী হবেন, তখন আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। আপনারা সেই বিশ্বাস নিয়ে স্বাবলম্বী হয়ে পরিবারের মুখে হাসি ফোটান। তাহলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।
মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়াও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান রুবেল, গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বৈরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করায় ৫৪ জন কিশোরকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন পেয়েছেন বাই সাইকেল। বাকিদের দেওয়া হয়েছে স্কুল ব্যাগ। আকছিনা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার বিকালে আকছিনা পূর্বপাড়া ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই ৫৪ জনকে পুরস্কৃত করা হয়।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আলী আজগর ডিলার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মাণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
পুরস্কার দেওয়ার উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে আমিও সাওয়াবের অংশীদার হতে পারবো। সকলের উচিত ভালো কাজে এগিয়ে আসা। আলোচনা শেষে ১৭ জনকে বাই সাইকেল ও ৩৫ জনকে স্কুল ব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়।
চলারপথে রিপোর্ট :
বাগেরহাটে সুনামধন্য কিছু কোম্পানির নামের মোড়ক ব্যবহার করে খাবার স্যালাইন, শিশুদের খাবার, জুস, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৩ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলার চিতলী-বৈটপুর বাজারে ব্যবসায়ী আলামিন শেখ বাবুর গোডাউনে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে স্থানীয়দের সামনে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে দুই লাখ টাকা জরিমানা এবং তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়। ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে একই অপরাধে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল।
অভিযানে র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, দেশের নামিদামি কোম্পানির মোড়কে বিভিন্ন নকল পণ্য উৎপাদন ও বিক্রির সংবাদ পেয়ে আলামিন শেখ বাবুর দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান ও গোডাউন মালিক বাবু পালিয়ে যায়। পরে দোকানে থাকা দুই কর্মচারীর তথ্য অনুযায়ী গোডাউন থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল পণ্য পাওয়া যায়। এর মধ্যে ওরস্যালাইন, শিশুদের খাবার, জুস, মশলা, চানাচুর, বিড়ি, গুলসহ অন্তত ৫০ প্রকারের খাবার ছিল। আমরা খাবারগুলোকে ধ্বংস করেছি। পলাতক মালিক আলামিন শেখ বাবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, ভেজাল ও নকল খাদ্যের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
অনলাইন ডেস্ক :
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চলমান অভিযানে গ্রেফতার, অস্ত্র উদ্ধার। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাইমুল ইসলাম, মো. জাবেদুর রহমান, আবির হামিদ মাহি, মো. রাকিব, মো. সাজিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, অভিজিৎ রায় সরকার, মোঃ অপু, মো. আবুল খায়ের।
উদ্ধারকৃত অস্ত্রের তালিকা:
একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি শর্টগান, ৯টি শটগানের বুলেট, ৪টি পিস্তল ও রিভলবারের বুলেট, এবং বেশ কিছু দেশীয় অস্ত্র।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।