চলারপথে রিপোর্ট :
‘ডেভিল হান্ট’ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত শানু আখাউড়া স্থলবন্দর এলাকার মৃত আবু তাহের সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে শাহনেওয়াজ শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং উপজেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।
ওসি মোহাম্মদ ছমিউদ্দিন আরো বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এখানে সরকারের কোন হাত নাই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। ড. ইউনুস তার বিরুদ্ধে মামলার ব্যাপারে জাতীসংঘে উদ্বেগের বিষয়ে আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০ টায় আখাউড়া জংশন স্টেশনে এসে পৌছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্ত হয়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তা কতটুকু কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছেন। বাংলাদেশে গনতন্ত্র আছে, তারা আন্দোলন করতে চেষ্টা করুক।
পরে তিনি সড়ক পথে নির্বাচনী এলাকা কসবা উপজেলায় যান।
এসময় স্টেশনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
‘দাঙ্গা হাঙ্গামা করবো না, অপরাধী হবো না’, ‘আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, দাঙ্গা থেকে বিরত থাকুন’, ‘দাঙ্গা করবো না, জেল খাটবো না’, জনসচেতনা সৃষ্টিতে এমন সুন্দর নীতিবাক্য সম্বলিত ফেস্টুন হাতে সড়কে দাঁড়ালো একদল শিক্ষার্থী।
বাংলাদেশ স্কাউট আখাউড়ার শাখার আয়োজনে আজ ১৭ জুলাই সোমবার সকালে পৌরশহরের সড়ক বাজারে ব্যতিক্রমী এ ক্যাম্পেইনে অংশ নেয় পৌরশহরের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার কাব ও স্কাউটরা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউট কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকা। ছোটদের এ বড় আহবানের ব্যতিক্রমী আয়োজন পথচলতি সাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা আখাউড়া উপজেলার অনেক সুনাম রয়েছে। জেলার অন্যান্য উপজেলা থেকে আখাউড়ারবাসী অত্যন্ত শান্তিপ্রিয়।
এ সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে। কিশোর গ্যাং এবং মাদকে সম্পৃক্ত না হওয়ার জন্য কিশোরদের প্রতি অনুরোধ জানান তিনি। এসবে সম্পৃক্ত হয়ে তারা যেন দাঙ্গায় জড়িত না হয়।
কারণ দাঙ্গা-হাঙ্গামা কখনও শান্তি বয়ে আনে না। আর আমাদের সমৃদ্ধির জন্য সবার আগে সামাজিক ও মানসিক স্থিতিশীলতা দরকার। আজকের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে দাঙ্গা বিরোধী সচেতনতা গড়ে তোলা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট, আখাউড়া উপজেলা শাখার সম্পাদক, মোঃ ইলিয়াছ খান, কমিশনার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার কাজী সাফিয়া খাতুন, প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ রাশেদুজ্জামান প্রমুখ। আয়োজকরা সপ্তাহজুড়ে এ ক্যাম্পেইন চলবে।
চলারপথে রিপোর্ট :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর এলাকার আশপাশের সীমান্তবর্তী কয়েক গ্রাম প্লাবিত হয়েছে। আজ ১ জুন রবিবার সকালে দেখা যায়, স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে চলা কলন্দি খাল, কালিকাপুর হয়ে আব্দুল্লাপুর দিয়ে জাজি গাং, বাউতলা দিয়ে মরা গাং ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যাচ্ছে ওইসব গ্রামের রাস্তা-ঘাট। এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দিবাগতরাত থেকে এসব নদী, খাল দিয়ে পানি ঢুকছে। এতে করে এসব গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে।
আখাউড়া স্থলবন্দরের মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, গতরাত থেকে পানি ঢুকছে। বন্দরের আশপাশে পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত রফতানিতে কোনো প্রভাব পড়েনি। তবে পানি যেভাবে বাড়ছে এতে করে আখাউড়া-আগরতলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুইদেশের বাণিজ্য বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, হাওড়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩০/৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে বিপদসীমা পার করেনি। বিপদসীমা থেকে ২ মিটার নিচে আছে।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় সংক্ষিপ্ত পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির ঘোষিত শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। দুপুরে জেলা শহর থেকে ফিরে আখাউড়া ষ্টেশন থেকে পদযাত্রা করে বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মোঃ মুসলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. রউফ চৌধুরী, মোঃ শাহজাহান চৌধুরী, যুবদল নেতা জাহের চৌধুরী প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের রাধানগর এলাকার আবু তাহেরের ছেলে মামুন মিয়া বর্তমান দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন ইয়াকুব মিয়ার ভাড়াটিয়া ও উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের জামাল মিয়ার ছেলে তুহিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেলে আখাউড়া-সিঙ্গারবিল সড়কের পৌর শহরের টানপাড়া এলকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজন রাস্তার পাশে যাত্রীবেশে পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকে। তাদের হাতে থাকা ৯টি প্লাস্টিকের মোড়া সুতলি দিয়ে বাঁধা এর ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেখেতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায় মোড়াগুলোর স্কচপেট খোলে ভেতরে গাঁজা দেখতে পেয়ে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে।
আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তারা যাত্রী বেশে অন্যত্র নিয়ে বিক্রি করতে কৌশলে প্লাস্টিকের মোড়ার ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্কচপেট খোলে ভেতরে গাঁজা দেখতে পেয়ে তাদেরকেগ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।