ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 17 November 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র। সংগঠক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ভাসানীর কর্মময় জীবনের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক।

সভার শুরুতে মজলুম জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের আপসহীন কণ্ঠস্বর। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সামন্তবাদের বিরুদ্ধে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য লড়াই সংগ্রাম করেছেন।

সভায় আইনজীবী ও জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ মো. জামাল, সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 August 2025, 609 Views,

চলারপথে রিপোর্ট :
১৪ দিন আগের মেয়াদ উর্ত্তীণ পাউরুটি দিয়ে বার্গার, স্যান্ডউইচ, হটডগ তৈরি করে বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৪ আগস্ট রবিবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়াস্থ সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত ক্যাফে আল নূর রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল আলম রিজভী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মৌলভীপাড়াস্থ সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত ক্যাফে আল নূর রেস্টুরেন্টে (১০/০৮/২০২৫) ১৪ দিন পূর্বে মেয়াদ উত্তীর্ণ হওয়া পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বার্গার হটডগ প্রস্তুতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও প্রতিষ্ঠাটিতে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল না। এজন্য স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান ও প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।

মায়ের পাশেই শায়িত হলেন প্রবাসী শাহ আলম

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 February 2024, 1258 Views,

চলারপথে রিপোর্ট :
মায়ের অসুস্থতার খবরে দেশে আসতে ইতালি থেকে বিমানে উঠেন শাহ আলম। বিমান ছাড়ার আগে ছোট ভাই নুরুজ্জামানের সঙ্গে কথা হলে জানিয়ে দেন, তিনি দেশে ফিরতে ফিরতে যদি মা মারা যান তাহলে যেন লাশ দাফনে অপেক্ষা না করা হয়। তাঁর মাকে যেন কষ্ট না দেওয়া হয়। বিমান থেকে নেমে শাহ আলম খবর পান মা মারা গেছেন।

শাহ আলমের জন্যই মায়ের দাফন দেরি করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। শাহ আলম বাড়ি ফেরার আগেই তাঁর মাকে দাফন করা হয়। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ভগ্নিপতিসহ মারা যান শাহ আলম। একদিন পর মায়ের কবরের পাশেই শাহ আলমকে চির নিদ্রায় শায়িত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম (৫৫)। মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরে গ্রামের বাড়িতে আসার পথে বৃহস্পতিবার সকালে নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনায় তাঁর বোন জামাই মো. সেলিমও মারা গেছেন।

এর আগে শাহ আলমের মা ফিরোজা বেগম (৯০) অসুস্থতাজনিত কারণে বুধবার মারা যান। ফিরোজা বেগমের পাশেই আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার তাঁর ছেলে শাহ আলমের লাশের দাফন সম্পন্ন হয়। সেলিমের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে।

এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দু’টি পরিবারের মানুষও শোকে স্তব্ধ।

তাদেরকে সান্তনা দিতে এলাকার অনেকেই ছুটে আসছেন। দেশ ও প্রবাসের অনেক স্বজন তাদের খোঁজ নিচ্ছেন। সব মিলিয়ে এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

একদিনের ব্যবধানে মা, স্বামী ও ভাইকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মুসলিমা বেগম। নিজের মনকে কিভাবে বুঝাবেন এ বলে তিনি বিলাপ করে বলছিলেন, ‘এ কি হলো আমাদের। কেন এমন হলো। পৃথিবী এতো নিষ্ঠুর হয় কিভাবে।’

নিহত শাহ আলমের ভাই মো. নুরুজ্জামান জানান, তাঁর ভাইকে আনতে বোন জামাই সেলিম ও ভাগিনা সাব্বির বিমানবন্দরে যান। পথিমধ্যে নরসিংদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের বহনকারি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ চারজনই আহত হন। এর মধ্যে দু’জন মারা যান।

আহত সাব্বিরের বরাত দিয়ে তিনি জানান, মাইক্রোবাস চালক বেপরোয়া চালাচ্ছিলেন। এছাড়া বারবার তিনি ফোনে কথা বলছিলেন। বারবার বারণ করা হলেও তিনি শুনেননি। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটান চালক।

পরিবারের লোকজন জানান, ফিরোজা বেগম অনেক দিন ধরেই অসুস্থ। তাকে দেখতে ইতালি প্রবাসী ছেলে শাহ আলম দেশে আসার জন্য রওয়ানা হন। এরই মধ্যে বুধবার ফিরোজা বেগম মারা যান। শাহ আলমের জন্য মায়ের লাশ রেখে দেওয়া হয়। যদিও শাহ আলম বলেছিলেন তার জন্য যেন অপেক্ষা না করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে শাহ আলম দুর্ঘটনায় পড়েন। বিকেলে ফিরোজা বেগমের লাশের দাফন সম্পন্ন হয়। রাতে শাহ আলম ও তার বোন জামাই সেলিমের লাশ গ্রামে আনা হয়। শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়। শাহ আলম ১৫ বছর ধরে ইতালি থাকেন। ইতালি থাকা তাঁর স্ত্রী সন্তানরা কয়েকদিনের মধ্যে দেশে আসবেন বলে পরিবারের সদস্যরা জানান।

কার্ডিওলজিক্যাল কনফারেন্সে যোগ দিতে ভারত গেছেন ডা. আব্দুল মতিন

আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া সদর, 6 December 2023, 2586 Views,

চলারপথে রিপোর্ট :
কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (সিএসআই) আয়োজিত ‘৭৫তম প্লাটিনাম জুবিলী বার্ষিক কার্ডিওলজিক্যাল কনফারেন্স-২০২৩’-এ যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক কনসালটেন্ট ডা. মুহাম্মদ আব্দুল মতিন (সেলিম) ভারত গেছেন।

ইউরোপীয়ান সোসাইটি অব কার্ডিওলজিক্যাল এর মেম্বার ডা. মতিনকে বার্ষিক এই কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (সিএসআই)।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ভারতের কলকাতার আইটিসি রয়্যালে শুরু হওয়া এ বার্ষিক কনফারেন্স শেষ হবে ১০ ডিসেম্বর। কনফারেন্সে যোগ দিতে আজ ৬ ডিসেম্বর বুধবার কলকাতার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ২০২২ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত বার্ষিক কার্ডিওলজিক্যাল কনফারেন্সেও অংশগ্রহণ করেছিলেন ডা. মতিন।

এবারের কনফারেন্সে ইউরোপীয়ান কার্ডিওলজিক্যাল সোসাইটি, আমেরিকান হার্ট এসোসিয়েশন, ইন্ডিয়ান কার্ডিওলজিক্যাল সোসাইটির সদস্যসহ বাংলাদেশসহ বিশ্বের সাড়ে ৫ হাজার কার্ডিলওজিস্ট অংশগ্রহণ করবেন। এছাড়া ইন্ডিয়ান কার্ডিওলজিক্যাল সোসাইটির আমন্ত্রণে বাংলাদেশের খ্যাতনামা কার্ডিওলজিস্টগণও কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

বার্ষিক কনফারেন্সে হৃদরোগ চিকিৎসায় আধুনিকবিজ্ঞানের নবতম সংযোজন, সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ্যার ব্যবহার, হৃদরোগের জটিল বিষয় নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করাসহ হৃদরোগের সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানের নানা দিক নিয়ে পর্যালোচনা করেন বিশ্বের খ্যাতনামা কার্ডিওলজিস্টগণ। কনফারেন্সে অংশগ্রহণ করা চিকিৎসকগণ লব্ধ জ্ঞানের মাধ্যমে হৃদরোগীদেরকে বিশ্বমানের সেবাদানে সক্ষমতা অর্জন করেন এবং এতে রোগীরাও আগের তুলনায় আরও বেশি উপকৃত হন। কনফারেন্স উপলক্ষে চিকিৎসকদের আগমণ ও অবস্থান প্রতিবছর কার্ডিওলজিস্টদের মিলনমেলায় পরিণত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামের কৃতি সন্তান ডা. মোহাম্মদ আব্দুল মতিন (সেলিম)। আশুগঞ্জ পূর্ব বাজার দারুল উলুম হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক হাফেজ মো. আব্দুর রহিমের ৫ সন্তানের সর্বকনিষ্ঠ মোহাম্মদ আবদুল মতিন (সেলিম) নিজের দক্ষতায় রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০১৮ এর ডোপিং কন্ট্রোল টিমে একমাত্র বাংলাদেশি ‘ডোপিং কন্ট্রোল চ্যাপেরন’ হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে ২০০৪ সালে অনেক কাঠখড় পুড়িয়ে একজন সৌভাগ্যবান হিসেবে বাংলাদেশ থেকে রাশিয়ায় গিয়েছিলেন ডাক্তারি পড়তে। তিনি রাশিয়ার রুস্তভ স্টেইট ইউনিভার্সিটি থেকে এমডি ও ক্লিনিক্যাল অরডিনাটুরা কোর্স সম্পন্ন করেন সেইন্ট পিটার্সবার্গ শহরেরই ঐতিহ্যবাহী নর্থ ওয়েস্টার্ন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি’তে। একই শহরের পাত্রোভ্সকায়া এলাকার সিটি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের হার্ট স্পেশালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রায় দুই বছর। এরপর একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে পৌঁছে গেছেন নিজের কাঙ্ক্ষিত সীমানায়। সেই সঙ্গে রাশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে দেশের পতাকাকে তুলে ধরেছেন নানাভাবে। রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর ফিফা ও অর্গানাইজেশন কমিটির বিভিন্ন অডিশনে অংশ নেন এবং রাশিয়া ফুটবল বিশ্বকাপে ‘ডোপিং কন্ট্রোল’ টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ডা. মোহাম্মদ আব্দুল মতিন (সেলিম) বলেন, ২০২২ সনে চেন্নাইয়ে অনুষ্ঠিত বার্ষিক কনফারেন্সে বিশ্বের নামি-দামি কার্ডিওলজিস্টদের সঙ্গে আমিও অংশগ্রহণ করেছিলাম। এবারও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি, কনফারেন্স থেকে লব্ধ জ্ঞানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের হৃদরোগীদেরকে আরও সহজভাবে মানসম্মত চিকিৎসা দিতে সক্ষম হব।

সাহিত্য মেলায় তিতাস-ই জীবন নাটক মঞ্চস্থ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 27 January 2023, 2180 Views,

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ২১ থেকে ২৫ জানুয়ারি সাহিত্য মেলা ও কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ফারুকী পার্কে। মেলায় ২৪ জানুয়ারি মঞ্চস্থ হয়েছে আল আমীন শাহীনের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক তিতাস-ই জীবন। এতে অভিনয় করেছেন আশরাফ পিকো, আল আমীন শাহীন, ফারুক আহমেদ পারুল, নুসরাত জাহান জেরিন, নাজিম ফারুক চৌধুরী, ফরিদ আহমেদ সাগর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হুরায়রাহ, শ্যামল আহমেদ। সংগীত নির্দেশনায় আলী মোসাদ্দেক মাসুদ। ইব্রাহিম খান সাদাতের গান ও নুসরাত জাহান জেরিনের কবিতা নাটকে যুক্ত করা হয়। চিত্র ধারনে : শ্যামল আহমেদ। উপস্থাপনা পিযুষ কান্তি আচার্য। পরিবেশনায় নতুন মাত্রা।

সুলতানপুরে ভাইয়ের হাতে ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 15 June 2025, 735 Views,

দুলাল মিয়া:

উড়শিউড়ায় মাটির চুলায় রান্না করার সময় ধোঁয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। আজ ১৫ জুন রবিবার রাতে শহরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মনির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকার মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন তিনি। তার সাত ও দেড় বছরের দুই ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা জানান, আজ দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী দু’বেলা বেগম মাটির চুলায় রান্না করছিল। এ সময় মাটির চুলার ধোঁয়া মনিরের ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে ভাবির সঙ্গে মনিরের কথা কাটাকাটি হয়। এর জেরে মনিরের বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মনিরকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে লাঠি ও ইট দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি না হলে বিকেলে পার্শ্ববর্তী সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা গাঢাকা দেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।