আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

নবীনগর, সারাদেশ, 19 November 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন নবীনগর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও দলিল লেখক আলমনগর গ্রামের বাসিন্দা নুর আলম ও আরেকজন উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া।

আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরের পর নবীনগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের পরে নবীনগর থানায় করা নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় দুজনকে গ্রেফতার করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

নবীনগরে টমেটোর বাম্পার ফলনে কৃষকের হাসি

নবীনগর, 27 February 2023, 2164 Views,

নবীনগর প্রতিনিধি :
নবীনগরে টমেটোর বাম্পার ফল হয়েছে। বীরগাঁও ইউনিয়নের শোভারামপুর ও নজরদৌলত গ্রামের ইনজামামুল হক ও রফিকুল ইসলাম- আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে মাত্র ৩০ হাজার ৫ শত টাকা খরচ করে ৩৩ শতাংশ জমিতে গত বছর প্রায় ১ লক্ষ টাকা আয় করেন। এবারও চলতি মৌসুমে ইনজামামুল ঐ জমিসহ ২০০ শতক জমিতে রাজা জাতের টমেটোর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। ইনজামামুল ও রফিকের টমেটো চাষের সাফল্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এলাকার লোকজন প্রতিদিন তাদের জমি দেখার জন্য ভিড় করছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন তাদের টমেটো চাষের সাফল্যের কারণ সঠিক ভাবে জমি প্রস্তুুত, উন্নত বীজ, পর্যাপ্ত সার ও সেচ এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার। এতে তাঁদের ব্যাপক সফলতা লাভ করেন। তাঁর এই সাফল্যে এলাকার যুব সম্প্রদায় ও চাষীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, ইনজামামুলের মতে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে ২০০ শতক জমিতে প্রায় ৬ লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারব। সারা বিশ্বে আলুর পরই টমেটো উৎপন্ন হয়, অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কাঁচা-পাকা এবং রান্না করে খাওয়া হয়। প্রতি মৌসুমে বিপুল পরিমাণ টমেটো সস, কেচাপ, চাটনি, জুস ইত্যাদি তৈরিতে ব্যহৃত হয়,এর রং, রূপ ও স্বাদ অনন্য। টমেটোর পুষ্টির পাশাপাশি ভেষজ মূল্যও আছে,এর শাঁস ও জুস হজম কারক এবং ক্ষুধা বর্ধক, রক্ত শোধক হিসেবে ও কাজ করে।

টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি প্রতি ১০০ গ্রামে যে পুষ্টি উপাদান রয়েছে তা হল – পানি ৯৩.১ গ্রাম, প্রোটিন ১.৯ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, খনিজ ০.৬ গ্রাম, আঁশ ০.৭ গ্রাম, সোডিয়াম ৪৫.৮ মি.গ্রাম, পটাশিয়াম ১.১৪ মি.গ্রাম, কপার ০.১৯ মি.গ্রাম, সালফার ২৪ মি.গ্রাম, ক্লোরিন ০.৩৮ গ্রাম, ভিটামিন-এ ৩২০ মি.গ্রাম, থায়ামিন ০.০৭ মি.গ্রাম, রিবোফ্লাবিন ০.০১ মি.গ্রাম, নিকোটিনিক এসিড ০.৪ মি.গ্রাম, ভিটামিন-সি ৩১ মি.গ্রাম, ম্যাগনেশিয়াম ১৫ মি.গ্রাম, ফসফরাস ৩৬ মি.গ্রাম এবং লৌহ আছে ১.৮ মি.গ্রাম।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উল্লেখযোগ্য জাত গুলো হল বারি টমেটো- ৩, বারি টমেটো- ৪, বারি টমেটো- ৫, বারি টমেটো-৬, বারি টমেটো- ৭, বারি টমেটো- ৯,মানিক, রতন, ইত্যাদি। এ বছর নবীনগর উপজেলায় ৮০ হেক্টর জমিতে টমেটোর চাষ করা হয়। চাষকৃত উল্লেখযোগ্য ইউনিয়ন গুলো হল- বীরগাঁও, বড়াইল, কৃষ্ণনগর, শ্যামগ্রাম, বড়িকান্দি ও সলিমগঞ্জ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

বাঞ্চারামপুর, সারাদেশ, 5 December 2025, 666 Views,

চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর সরকারি মডেল এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট দলের টীম লিডার ইমন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আবু জাফর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও খোলা কাগজের প্রতিনিধি ফয়সল আহমেদ খান।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের যুব স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ মানবসেবা ও জাতি গঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যা দেশের উন্নয়নে অপরিসীম প্রভাব ফেলে।’

দিনটিতে স্বেচ্ছাসেবীরা সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন স্বেচ্ছাসেবীকে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড দেওয়া হয় উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে।

সাংবাদিক ক্যাটাগরীতে খোলা কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খানকে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়। এওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরীর অন্যরা হলেন ফায়ার সার্ভিসের (বাঞ্ছারামপুর স্টেশন) মোহাম্মদ উল্লাহ,সাজ্জাদ আহমেদ,মো. সোহেল মিয়া, আশিকুর রহমান বাবু, মো. সবুজ, সানোয়ার হোসাইন, মো. ফয়সাল এবং মো. রিয়াদ।

সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ আলী।

অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

আশুগঞ্জে তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

আশুগঞ্জ, সারাদেশ, 4 July 2025, 1061 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন: চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ওই কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছিল। কারখানাটি থেকে দেশের বিভিন্ন স্থানে সীসা সরবরাহ করা হতো।

অভিযানে কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত তিন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নবীনগরে এসডিজি বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগর, 3 May 2023, 2191 Views,

বিশেষ প্রতিনিধি :
নবীনগরে আজ ৩ মে বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পি।

প্রধান আলোচক ছিলেন মো. আখতার হোসেন মুখ্য সমন্বয়ক (এসডিজি) প্রধানমন্ত্রী কার্যালয়।

বিশেষ অতিথি ছিলেন জুয়েনা আজিজ সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) প্রধানমন্ত্রীর কার্যালয়, ড. মো. কাউসার আহাম্মদ সদস্য সচিব পরিকল্পনা কমিশন, সাধারণ অর্থনীতি বিভাগ, মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব (এসডিজি) প্রধানমন্ত্রী কার্যালয, মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, মোহাম্মদ সিরাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন, শিউলি রহমান মহিলা ভাইস চেয়ারম্যান নবীনগর, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই প্রথম স্বাধীনতার পর সরকারি ভাবে নবীনগর উপজেলায় চারজন সচিব পদমর্যাদার ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে অভীষ্ট লক্ষ্য তা মানুষের কাছে উপস্থাপন করার জন্য একসাথে উপস্থিত হয়েছেন। অতিথিগণ সকলেই এসডিজির ১৮ টি লক্ষ্যমাত্রা তা সুন্দর ও সাবলীল ভাবে সকলের নিকট উপস্থাপন করেন। এসডিজির বাস্তবাবনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। আমরা সকলেই সমন্বিত ভাবে কাজ করলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজটি ত্বরান্বিত করতে সহজ হবে।

উল্লেখ্য, ২০২২ সালে এসডিজির ১৮টি গোল্ড বাস্তবায়নে বাংলাদেশ প্রথম হওয়ায় জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

নবীনগর ম্যারাথন-২০২৫ সম্পন্ন

খেলাধুলা, নবীনগর, 2 January 2026, 546 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে প্রথমবারের মতো আয়োজিত “নবীনগর ম্যারাথন ২০২৫” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রানার্স ক্লাব নবীনগরের উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ২ জানুয়ারি শুক্রবার ম্যারাথনটি সকাল ৭ টা ৩০ মিনিটে আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে ০৫ কিলোমিটার পথ অতিক্রম করে জুলাইপাড়া পর্যন্ত গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে এসে শেষ হয়। ভোরের পথচারী, প্রাতঃভ্রমণকারি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত আপামর মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে করতালি ও শুভেচ্ছা জানান।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন রনি আহমেদ (২০), তিনি ১০ কিলোমিটার দৌড় শেষ করেন ৩০ মিনিটে। দ্বিতীয় স্থান অর্জন করেন আশিক আহমেদ (২২), তার সময় লেগেছে ৩৫ মিনিট। তৃতীয় স্থান অর্জনকারী মিজান মিয়া (১৯), তিনি দৌড় শেষ করেন ৩৭ মিনিটে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সামরিক সদস্য আতিক কমান্ডার। আয়োজক কমিটিতে ছিলেন সাংবাদিক সুমন উদ্দিন, মামুনসহ অন্য সদস্যরা।

ম্যারাথনের প্রধান আয়োজক সাংবাদিক ও সমাজকর্মী আশরাফুল হক (অব.) বলেন, নবীনগরে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে। নিয়মিত হাঁটা ও ব্যায়ামকে উৎসাহিত করাই এ ম্যারাথনের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নবীনগরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।