চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে নির্যাতিত হয়েছি, কিন্তু ধানের শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও সবসময় বিএনপির সঙ্গে থেকেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১৯ জানুয়ারি রবিবার র্যালি ও মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, তেজখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রনেতা সোহাগ আহমেদ, সিফাত, নাকিব, সাগর, শুভ ও প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) টহলদল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১১,১৪০ কেজি কমলা জব্দ করা হয়েছে। এসময় কমলা বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত কমলার বাজার মূল্য ৯৮ লক্ষ ৯৯ হাজার টাকা। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে জব্দকৃত কমলা আখাউড়া কাস্টমস কর্মকর্তা কর্তৃক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে ১ সন্তানের জননী, আছমা বেগম (২৭) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আছমা বেগম রাধানগর গ্রামের প্রবাসী ইয়াছিন মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এটি হত্যাকান্ড বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। ওই মহিলার ৪ বছর বয়সী একটা কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। তিনি বলেন, স্থানীয়দের কাছে শুনেছেন আছমা বেগম সকাল ১০টার দিকে তার শ্বশুরকে পানি দিয়ে নিজ ঘরে চলে আসেন। সকাল ১১টার দিকে তার ৪ বছরের মেয়ে মাদরাসা থেকে ঘরে এসে দেখে তার মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চলারপথে রিপোর্ট :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটি ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে নেই। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছি। আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রফিক সিকদার বলেন, ড. ইউনূস সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে-আমরা তাতে বিশ্বাসী। কেউ কেউ চট্টগ্রাম, মিরপুর ও এয়ারপোর্টে আগুন লাগিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ জেগে উঠেছে-বিগত ১৫ বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার আর তা হবে না। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জনগণের ভোটে সরকার গঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা।
এর আগে এদিন বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ থেকে শুরু করে হোসেনপুর, ছলিমাবাদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতিউর রহমান জালু, প্রফেসর মুজিবুর রহমান, জামাল মেম্বার বিএনপি নেতা মনির হোসেন, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শাকিল প্রমুখ।