চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং জেলা ড্যাবের (ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় মোগড়া ইউনিয়নের ক্যামব্রিয়ান কলেজ মাঠে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগীদের প্রাথমিক ওষুধ দেওয়া হয়।
সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী আলহাজ¦ মুশফিকুর রহমান। তিনি মেডিকেল ক্যাম্পের আয়োজক বিএনপির নেতাকর্মী এবং চিকিৎসকদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যদি সামান্য হলেও উপকৃত হয় তাহলে উদ্যোগ স্বার্থক হবে।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা ড্যাবের সভাপতি ডাঃ মকবুল হোসেন, সহ- সভাপতি ডাঃ সহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হিমেল খান প্রমুখ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান বলেন, মেডিসিনি, গাইনী, শিশু রোগ, চর্ম, ডায়াবেটিসহ রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে আজকে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।
স্থানীয়রা এমন মানবিক আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চলারপথে রিপোর্ট :
সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজীপুর এলাকার যুবকদের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর সোমবার বিকালে মলাইশ বান্নিঘাটে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
বুড্ডা নদীরঘাট থেকে মলাইশ নদীর ঘাটে প্রায় ২ কিলোমিটার এলাকায় ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। নদীতে ভাড়া করা অসংখ্য নৌকা নিয়ে দর্শকদের ঢল নামে। নারীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে ২ টি, এক্তারপুর থেকে ১টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকে ১টি নৌকা বাইচে অংশ নেন। মনোমুগ্ধকর প্রতিযোগিতামূলক বাইচে বিজয়ী হয় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা (শাপলা বয়েজ ক্লাব)।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়ার নৌকা।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে টিভি ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে রাইস কুকার তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
দুলাল মিয়া :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “আমরা ভোটে জালিয়াতি চাই না। আমাদের দলের কেউ ভোট ছাপানোর মতো অপরাধ করলে আমরা তাদের দল থেকে বহিষ্কার করবো এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।”
তিনি আজ ৩০ জানুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ ও মৈন্দপূর্বসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় এই মন্তব্য করেন।
মাহবুব শ্যামল আরো বলেন, “আপনারা ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট দিন। একটি দল ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালাচ্ছে, যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।”
তিনি বলেন, নির্বাচিত হলে মজলিশপুর ইউনিয়নের রাস্তা-কালভার্টসহ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের সুশাসনের ফিরিস্তিও তুলে ধরেন।
শ্যামল আরও প্রতিশ্রুতি দেন, “বিএনপি সরকারে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রতিমাসে ২,৫০০ টাকার মূল্যের জিনিসপত্র পাবেন।”
গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মইনুল হোসেন চপল, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১২০০ শিক্ষার্থীর মাঝে ‘মোনালিসা ন্যাপকিন’ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ ২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পারশা নামে একটি এনজিও’র আয়োজনে বয়সন্ধিকালীন নারীর স্বাস্থ্যরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব ন্যাপকিন তুলে দেওয়া হয়। এটি বসুন্ধরা গ্রুপের মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এর একটি সমাজসেবামূলক উদ্যোগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারশা এর সভাপতি মাহবুবা আলম।
সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের মার্কেটিং ম্যানেজার (হাইজিন ও কয়েল) মোহাম্মদ কারিমুল আরাফাত, আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ডা. অভিজিৎ চক্রবর্তী, ডা. কামরান উদ্দিন আহমেদ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন নানা সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে নিজেদের পাশাপাশি পারিবারিকভাবেও সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।
চলারপথে রিপোর্ট :
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আখাউড়া প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ভূইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার, উপজেলা যুবলীগের য্গ্মু আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন প্রমুখ।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে ২৫ মার্চের গণহত্যার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এসময় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য তুলে ধরেন বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী সেই রাত্রে ঘুমন্ত নিরস্ত্র বাঙালী জাতির উপর নির্মম ধ্বংষযজ্ঞ চালায়। পৈশাচিক নির্যাতন করে হাজার হাজার মানুষকে হত্যা করে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।
চলারপথে রিপোর্ট :
ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিত ও বিজিপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের সড়ক বাজার মুক্তমঞ্চে হেফাজতে ইসলামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হযরত মাওলানা আসাদ আল হাবিব, মাওলানা আসাদুজ্জামান, আলহাজ মুসলেহ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল বাছির আল মাহদী, মাওলানা হাবিবুল্লাহ বাহার, মাওলানা মুফতি সুহাইল আহমদ ধরমন্ডলী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আলহাজ বিল্লাল হোসেন, মাওলানা জিয়াউর রহমান, মুফতি ইব্রাহিম বিন আব্দুল মান্নান, মাওলানা জাকির আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান আমরা কিছুতেই মেনে নেব না। অতি দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।