গুলিসহ দুইটি বিদেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, সারাদেশ, 23 November 2025,

চলারপথে রিপোর্ট :
৪০৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। আজ ২৩ নভেম্বর রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এয়ারগান দুইটি বিদেশি ও সচল। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ট্রাকের ধাক্কায় ডিউটিরত পুলিশ সদস্য নিহত

সারাদেশ, 22 October 2025, 423 Views,

চলারপথে রিপোর্ট :
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় ডিউটিরত অবস্থায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ দুর্ঘটনা ঘটেছে ২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায়। নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরমান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন জরুরি ডিউটিতে ছিলেন। ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে তারা একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় ভৈরবগামী দ্রুত ও বেপরোয়া গতির অজ্ঞাতপরিচয় একটি ট্রাক এসে পুলিশের পিকআপ ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।

এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, জরুরি ডিউটি চলাকালীন ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

অ্যাডটাচ্ কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিনোদন, ব্রাহ্মণবাড়িয়া, 27 February 2024, 1652 Views,

চলারপথে রিপোর্ট :
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেছেন, দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে যুব সমাজের কোন বিকল্প নেই। আমরা মনে করি যুব সমাজ হলো দেশের আইকন। ভবিষ্যতে তাদের মাধ্যমে দেশ পরিচালনা হবে।

আজ ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া এক্স ক্রিকেটার এসোসিয়েশন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অ্যাডটাচ্ কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, খেলাধূলা সুস্বাস্থ্য একটি মুল উৎস। সুস্থ সমাজ গড়তে হলে খেলাধুলার ও সংস্কৃতির কোন বিকল্প নেই। খেলাধূলা সমাজ ও এবং রাষ্ট্র বিরোধী কার্যকলাপ থেকে দূরে রাখে।

এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মোঃ জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন আম্পায়ার মাইনুল হোসেন চপল।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু কাউছার খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হক সেলিম, আল মামুন, আলী মাসুম, বাবুসহ শত শত ক্রীড়ামোদি দর্শক।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদ, কাউতলী ৬ উইকেটে ভাদুঘর এলিভেনকে পরাজিত করে। ২য় খেলায় ফুলবাড়িয়া স্পোটির্ং ক্লাব ৬ উইকেটে উবায়দুল মোকতাদির ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আম্পায়ার মাইনুল হোসেন চপল ও মোঃ রুহুল কুদ্দুছ শামীম, স্কোরার মোঃ সুমন ও মেহেদী হাসান শ্রাবন। বুধবার ২টি খেলা অনুষ্ঠিত হবে।

ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

জাতীয়, সরাইল, 31 July 2023, 2867 Views,

চলারপথে রিপোর্ট :
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ভৈরবের শম্ভুপুর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সীমা বেগম (২০) ও তোফায়েল আহমেদ (২৫) নামে দুইজন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিক্সা ও ট্রাকটি আটক করে পুলিশ। তবে পালিয়ে গেছে অটোরিক্সা ও ট্রাকের উভয় চালক।

অটোরিক্সার যাত্রী আজিজুর রহমান ও সাবিকুন্নাহার জানান, ঢাকা যাবার উদ্দেশ্যে সকালে তারা রাজাপুর থেকে নৌকাযোগে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর আসেন। পরে সেখান থেকে ভৈরব বাসস্ট্যান্ড যাবার উদ্দেশ্যে অটোরিক্সাটি নিয়ে যাত্রা করেন। শম্ভুপুর এলাকায় অটোরিক্সাটি অপর একটি অটোরিক্সাকে অভারটেক করে মহাসড়কের মাঝখানে আসলে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটির সামনে বসা তাদের মামা আব্দুল জব্বার, আজিজুর রহমানের স্ত্রী সীমা বেগম ও অপর আত্মীয় তোফায়েল আহমেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন। আহত তোফায়েলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি এবং তাড়া করে বাজিতপুরের পিরিজপুর থেকে ট্রাকটিকে আটক করা হলেও উভয় পরিবহণের চালক পালিয়ে যায়। হতাহতের পরিবারের আবেদন সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

IAHS এর এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সারাদেশ, 19 June 2025, 760 Views,

সঞ্জীব ভট্টাচার্য্য :
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ Institute of Applied Health Science (IAHS) এর MBBS COURSE এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান গত ১৭ জুন ২০২৫ সকাল সাড়ে ৯টায় এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত হওয়ার মাধ্যমে সূচনা করা হয়।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্তির পরবর্তিতে পবিত্র গ্রন্থ আল কোরান পাঠের মাধ্যমে আইএএইচএস কর্তৃক আয়োজিত নবীন বরণ, শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫ খ্রিঃ এর শুরু হয় এবং আইএএইচএস এর রূপকার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের স্মৃতিতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আইএএইচএস এর গভর্ণিং বডির চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম এর স্থলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. রমা বড়ুয়া, বিভাগীয় প্রধান, এনাটমি, আইএএইচএস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়েট্রি বিভাগ, আইএএইচএস, অধ্যাপক ডা. বদিউল আলম, একাডেমিক কোঅরডিনেটর ও বিভাগীয় প্রধান, সার্জারি, আইএএইচএস, অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, আইএএইচএস এবং ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি বিভাগ, আইএএইচএস ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ , অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপকগণ নবীনদের উদ্দেশে মেডিক্যাল কারিকুলামের বিশাল পরিধিনিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

উপস্থিত অভিভাবকবৃন্দদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনের পাশাপাশি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও নবীন-প্রবীণ দেশী বিদেশী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দগণ উক্ত নবীন বরণ অনুষ্ঠানে তাঁদের অনুভুতির কথা বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্ত করেন। সবশেষ সভাপতি সবাইকে ধন্যবাদ ও আইএএইচ এ আবারও আমন্ত্রণ জানিয়ে মনোজ্ঞ নবীন বরণ অনষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সুপেয় পানির তীব্র সংকটে ব্রাহ্মণবাড়িয়া

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, 15 April 2025, 1498 Views,

চলারপথে রিপোর্ট :
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দিন দিন পালটে যাচ্ছে বায়ু পরিমণ্ডল। নিচে নেমে যাচ্ছে ভূগর্ভের পানির স্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিভিন্ন জেলার নলকূপেও উঠছে না পানি। এতে করে ব্রাহ্মণবাড়িয়াতেই অন্তত ৩৩ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোগান্তি পোহাচ্ছেন। ফলে সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচণ্ড গরমের পাশাপাশি বেশির ভাগ পুকুর ও জলাশয় ভরাট হওয়ায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িযা জেলার পৌরশহরসহ বিভিন্ন উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এসব এলাকার অধিকাংশ সাধারণ পাম্প ও নলকূপে পানি উঠছে না। ফলে সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচণ্ড গরমের পাশাপাশি বেশির ভাগ পুকুর ও জলাশয় ভরাট হওয়ায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা যায়, পানির স্তর ৪০ থেকে ৬০ ফুটের নিচে নেমে যাওয়ায় পৌর শহরের বাসা বাড়িতে নলকূপ ও মোটর দিয়ে পানি তোলা অসম্ভব হয়ে পড়েছে। সদরসহ অন্যান্য উপজেলায় পানির স্তর ৩০ থেকে ৬০ ফুটের নিচে নেমে গেছে। এতে জেলার অন্তত ৩৩ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোগান্তি পোহাচ্ছেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় সরকারি হিসেবে ৫৪ হাজার ৬৫১টি হস্তচালিত নলকূপ রয়েছে। এর মধ্যে গত দুই যুগে ১২ হাজার ২০৮টি নলকূপ বন্ধ হয়ে গেছে। অগভীর নলকূপ রয়েছে ১৯ হাজার ৬০০টি। এর মধ্যে বন্ধ রয়েছে ৯ হাজার ৯১০টি। অগভীর নলকূপের গভীরতা ৬০ থেকে ৭৫ মিটার।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এলাকাভেদে পানির স্থিতিতল সর্বনিম্ন ৩৫ দশমিক ৩৬ ফুট (১০ দশমিক ৭৮ মিটার) থেকে সর্বোচ্চ ৪৪ দশমিক ৯৮ ফুট (১৩ দশমিক ৭১ মিটার)। তবে সদর উপজেলায় সরকারিভাবে ১৫০ মিটার বা ৪৯২ ফুট গভীরতায় নিচে গভীর নলকূপ স্থাপন করা হয়। আর ব্যক্তি উদ্যোগে অগভীর নলকূপ স্থাপনে ১৮০ থেকে ২৫০ ফুট গভীরে যেতে হয়। ব্রাহ্মণবাড়িয়া সদরে সরকারি ২ হাজার ৪৭৩টি গভীর নলকূপ চালু রয়েছে। এ ছাড়া ১ হাজার ৪৮৬টি নলকূপ বন্ধ রয়েছে।