৭ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 24 November 2025,

দুলাল মিয়া :
ট্র্যাফিক বিভাগের অনিয়ম বন্ধসহ ৭ দফা দাবি পূরণ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। আজ ২৪ নভেম্বর সোমবার দুপুরে জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের দাবি বাস্তবায়নে মানববন্ধন করার সময় এই হুমকি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

শহরের কাউতলীতে কুমিল্লা–সিলেট মহাসড়কে উক্ত মানববন্ধন হয়।

পরিবহন নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ট্র্যাফিক বিভাগের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির কারণে পরিবহন খাতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। ট্র্যাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারকে অপসারণ ও ট্র্যাফিক বিভাগের দুর্নীতি বন্ধ, আটক গাড়ি মালিকদের জিম্মায় দ্রুত ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। শহরে মালবাহী যানবাহন চলাচলের সময়সূচি পুনর্নির্ধারণ এবং বাঁশবাজার এলাকায় ট্রাক লোড–আনলোডের স্থায়ী ব্যবস্থা করতে হবে। মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করতে হবে। রিকুইজিশনকৃত গাড়ির মালিক–চালকদের সরকারি ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।

জেলার অভ্যন্তরে চলাচলরত বাস, ট্রাক, ট্যাংকলরি, মাইক্রোবাস এবং সি.এন.জি. অটোরিকশাসহ সব যান্ত্রিক যানবাহনের ১১ সংগঠন নিয়ে গঠিত জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়।

বর্তমানে জ্বালানি, টায়ার, টিউব ও অন্যান্য যন্ত্রাংশ ৫ গুণ হারে বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যবসা একটি অলাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। বিগত সময়ের করোনাসহ ৫ আগস্টের পর পরিবহন ব্যবসা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। এছাড়াও, জেলার আশুগঞ্জ থেকে কুটি পর্যন্ত রাস্তার ফোর লাইনের কাজের ধীরগতি এবং রাস্তার বেহাল দশার জন্য প্রায় ২ বছর ধরে গড়ে মাসে ১০ দিনও গাড়ি চালানো যাচ্ছে না। এরই মাঝে জেলার ট্র্যাফিক বিভাগ, বিশেষ করে ট্র্যাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার, তিনি বিভিন্ন কায়দায় ও অপকৌশল করে বেআইনিভাবে মালিক শ্রমিকদেরকে নাজেহাল এবং সব প্রকার যান্ত্রিক গাড়িগুলোকে ক্ষতিসাধন করছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় মালিক শ্রমিকদেরকে ব্যঙ্গাত্মকভাবে অপমান করছেন।

এমনকি তিনি বেআইনি কার্যক্রমের মাধ্যমে জেলার শত শত সি.এন.জি.এবং চারটি বাস আটক করে রেখেছেন। অনেকবার তার দারস্ত হওয়ার পরও তিনি কোনো সাড়া প্রদান করেননি এবং সন্তোষজনক জবাব প্রদান করছেন না। এরই প্রেক্ষিতে তার স্বেচ্ছাচারী কার্যকলাপের এবং যানবাহনের ওপর অযাচিত, বেআইনি ও দুর্নীতি কার্যক্রমের ফলে আজ পঞ্চাশ-ষাট হাজার মালিক শ্রমিক ক্ষোভে ফোঁসে উঠেছেন। এমতাবস্থায় অতিদ্রুত তাকে অপসারণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান, সদস্য সচিব মো. মেরাজ ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা। পরে সাত দফা দাবির স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 April 2023, 2121 Views,

চলারপথে রিপোর্ট :
জেলাপরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ১৯৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মম হত্যাকান্ড পরবর্তী খুনী মুস্তাক, জিয়া-এরশাদের শাসনামলে মুক্তিযোদ্ধা সংসদের সুবিধাবাদি নেতারা আর কোন দিন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি করতে পারবেনা। আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে জেলা ও সকল উপজেলা কমান্ডের নির্বাচনে ‘৭১ এর সকল জীবিত মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ প্যানেলে নির্বাচন অংশগ্রহণ করবে।

তিনি আজ ৫ এপ্রিল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই অভিমত ব্যাক্ত করেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী সমাজ ও জাতি গঠনে মরহুম লিয়াকত আলীর অনূন্য ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জল ভূমিকার স্মৃতি সংরক্ষণে সকল বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর স্মরণে স্থানীয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন পরিষদ ও সম্মিলীত মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াছেল সিদ্দিকী সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্ সঞ্চালনায় জেলাপরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, এডভোকেট আখতার হোসেন সাঈদ, রহুল আমীন ভূঁইয়া বকুল, রুস্তম আলী ভূঁইয়া, তাজুল ইসলাম, মদন মিয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ বীর মুক্তিযোদ্ধা বক্তৃতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা জয় বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 6 June 2024, 1045 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি করে আশরাফুল ইসলাম ইজাজ ওরফে আয়াশ আহমেদ ইজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে খুনের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়কে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার পর গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবী ওরফে জয়কে (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম ইজাজ কলেজপাড়ার আমিনুল ইসলামের ছেলে। ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার কলেজপাড়া খান টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

এদিকে আজ ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইজাজের লাশ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছেনি।

পুলিশ জানায়, দুপুরে ইজাজের লাশ নিয়ে তার স্বজনরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওয়ানা হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে ইজাজের হত্যা ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অভিযুক্ত হাসান আল ফারাবী ওরফে জয়কে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার করা হয়নি হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও।

ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় ঘটনার পর ছাত্রলীগ নেতা ফারাবী তার হাতে থাকা পিস্তল কোমড়ে নিয়ে সরে যাচ্ছেন। ইজাজকে খুব কাছ থেকে গুলি করা হয় বলে ওই ভিডিওতে ধারণা পাওয়া যায়।

স্থানীয় সূত্র ও জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়ের সাথে দীর্ঘদিন ধরেই ইজাজের বিরোধ চলে আসছিলো।

গত বুধবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালে ভোট কেন্দ্রে জয় ও ইজাজের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে পৌছলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয় মিছিলে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। এতে আশরাফুল ইসলাম ইজাজ মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে মিছিলে থাকা তার সহপাঠীরা দ্রুত ইজাজকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকগণও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে সে পথিমধ্যেই মারা যায়।

নিহতের মামাতো ভাই জুনায়েদ চৌধুরী জানান, কলেজপাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল হোসেন খোকার অনুসারী ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়। সন্ধ্যায় আনন্দ মিছিল চলাকালে খোকার নেতৃত্বে বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে এসে হাসান আল ফারাবী ওরফে জয় প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।

নিহতের চাচা আনিসুর রহমান বলেন, হাসান আল ফারাবী ওরফে জয় প্রকাশ্যে পিস্তল দিয়ে ইজাজের মাথায় বামদিক দিয়ে গুলি করে। তখন ইজাজ মাটিতে লুটিয়ে পড়ে। জালাল হোসেন খোকার নির্দেশে জয় ইজাজকে গুলি করেছে।

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আরিফুজ্জামান বলেন, ইজাজের মাথার বাম পাশের কানের উপরে মারাত্মক একটি ক্ষত রয়েছে। তার সাথে আসা বন্ধুরা জানিয়েছেন ইজাজের গুলি লেগেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, নিহত ইজাজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলো। সে আমার নির্বাচন করেছে। পূর্ব বিরোধের জের ধরে আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, ইজাজ হত্যা ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি। তার লাশ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে। ঘাতক জয়কে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন তল্লাশী চৌকি বসিয়েছে। এখনো তাকে গ্রেফতার করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার কাঁপাচ্ছে ‘লালু মাস্তান’

ব্রাহ্মণবাড়িয়া সদর, 15 June 2024, 1203 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনালের গরুর বাজারে বিশেষভাবে দৃষ্টি কাড়ছে নেত্রকোণা থেকে আসা ১২০০ কেজি ওজনের ‘লালু মস্তান’ নামের একটি গরু। একদিকে ওজনের দিক দিয়ে যেমন বেশি তেমনি আকৃতির দিক দিয়ে বেশ বড় এই গরুটি। আর একারণেই বাজারে আসা মানুষের মাঝে আগ্রহ বেড়েছে গরুটিকে ঘিরে।

আজ ১৫ জুন শনিবার সকাল থেকে ষাঁড়টিকে দেখতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোকন মিয়া নামে এক ব্যক্তি এই ষাঁড়টিকে বিক্রির জন্য এনেছেন। তিনি গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

তবে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে ষাঁড়টির দাম সাড়ে ৯ লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন তিনি। তার আশা ব্রাহ্মণবাড়িয়া বাজারে তিনি ভালো দাম পাবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 29 April 2024, 1174 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

আজ ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর ফাঁটা পুকুর পাড় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন (১৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ভাদুঘর থেকে তিন বন্ধু মোটর সাইকেল যোগে জেলা শহরের দিকে আসার পথে পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক শাহাদাত ছিটকে ট্রাকের নিছে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, শাহাদাত ব্রাহ্মণবাড়িয়ার একটি বে-সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্যাংকার্স ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 9 June 2023, 1696 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়াস্থ সকল বে-সরকারি ব্যাংক ব্যবস্থাপকদের সমন্বয়ে গঠিত ব্যাংকার্স ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আগামী দুই বছর মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গত বুধবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান চৌধুরী চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান চৌধুরী চন্দনকে সভাপতি ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক কাজী আবদুল কাইয়ুম খাদেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী অন্যান্যরা হলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আবদুর রফিক মিয়া- সিনিয়র সহ-সভাপতি, ডাচবাংলা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুল হক- সহ-সভাপতি, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম-সহ-সাধারণ সম্পাদক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক ও পদ্মা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ হায়দার আলী- কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

কমিটিতে কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন এনসিসি ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক এম.ইউ শামসুদ্দিন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল মোকলেছ ভুঁইয়া ও উত্তরা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান।