খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল

বাঞ্চারামপুর, 27 November 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরো সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি, মহান আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বাঞ্ছারামপুরে মেঝেতে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ, খাটে কাঁদছিল ৭ মাসের ওজিহা

বাঞ্চারামপুর, 17 October 2023, 1400 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাসহ দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে সন্তানদের নিয়ে থাকতেন স্ত্রী জেসি।

সকাল ৯টার দিকে গৃহপরিচারিকা এসে বাড়ির গেট লাগানো দেখেন। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। সাড়া-শব্দ না পেয়ে কিছুদূরে জেসির শাশুড়ির বাড়ি থেকে চাবি এনে দরজা খোলেন স্থানীয়রা। এ সময় ঘরের মেঝেতে দুই সন্তানসহ জেসির রক্তাক্ত মরদেহ দেখতে পান তাঁরা।

ওই ঘরে সাত মাসের শিশু ওজিহা খাটের ওপর কান্না করছিল। শিশু ওজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্বপরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।

স্টাফ রিপোর্টার:
১১ ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস। নানা আয়োজন ও আননন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হল দিবসটি। এই উপলক্ষে গতকাল রবিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলার গোলচত্বরে সম্মুখ সমরের ¯ভৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সম্মুখ সমর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সম্মুখ সমরে গিয়ে শেষ হয়। পরে সম্মুখ সমরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমান্ড কাউন্সিলের প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, বাংলাদেশ আইনসমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান আনসারি, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, বীরমুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন আহমেদ, হেবজুল বারী, মোজাম্মেল হক গোলাপসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনেই পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে আশুগঞ্জকে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা।

অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে : এবি তাজুল ইসলাম

বাঞ্চারামপুর, রাজনীতি, 19 March 2023, 2749 Views,

চলাপথে রিপোর্ট :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে। নিজেদের অধিকার আদায়ে অটল থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে বইটি অসামান্য ভূমিকা পালন করবে।’

বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু দেশের তরে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন বলেই দেশ স্বাধীনতা লাভ করছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন দেশের সরকার প্রধান শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির মডেলকে ফলো করছে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেফতার

বাঞ্চারামপুর, 13 November 2023, 1455 Views,

চলারপথে রিপোর্ট :

বাঞ্ছারামপুরে প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্রী (৭) নিজ বিদ্যালয়ের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ ১৩ নভেম্বর সোমবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্কুলের দপ্তরি কাম নৈশ প্রহরী মোঃ দিদার মিয়া (৩০) কে রেফতার করেছে।

রেফতারকৃত দিদার মিয়া নিজকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোমবার সকালে সোয়া ৯টার দিকে স্কুলে যায়। পরে বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি দিদার মিয়া তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুরাতন ওয়াশব্লকের বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় দেখায়। মেয়েটি অসুস্থ হয়ে পরলে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাস করলে মাকে সে বিষয়টি বলে।

পরে তাকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করে।

ভিকটিমের মা সাংবাদিকদের জানান, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মেয়ের মতো যেনো অন্য কোন শিশু এই ধরনের ঘটনার শিকার না হয়।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা আঞ্জুম সাথী বলেন, এই ধরনের ঘটনায় গাইনি ডাক্তার দ্বারা পরীক্ষা করতে হয়। তাই আমরা তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়েছি। ব্লিডিং হয়েছে বলে মনে হয়েছে। হাসপাতালে আনার আগে তাকে গোসল করানো হয়েছে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দিদার নামে একজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়েছি।

ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ

বাঞ্চারামপুর, 20 July 2025, 576 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে শাহীনূর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ধারণা, গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ঘটনাস্থল পরিদর্শন করে শনিবার দুপুরে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলা সদরের থানা রোডে অবস্থিত ‘মোল্লা বাড়ি’ নামের একটি ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ওই গৃহবধূ শাহীনূর আক্তার। ৬ বছর বয়সী এক সন্তানের মা শাহীনূর আক্তারের স্বামী সৌদি প্রবাসী।

স্থানীয়রা জানান, ভবনের নিচতলায় বসবাস করা ওই গৃহবধূর ফ্ল্যাট শুক্রবার দিনভর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে রাতে ঘর থেকে কিছুটা দুর্গন্ধ বের হলে, ভবনের অন্যান্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ রাতেই গিয়ে বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছুরিকাঘাতের চিহ্নসহ ওই গৃহবধূর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে জেলা শহর থেকে পুলিশের সিআইডির একটি দল ঘটনাস্থলে আসে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার বিকেলেও ওই গৃহবধূকে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কিনতে দেখা গেছে। তাদের ধারণা, গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

হত্যাকাণ্ডের সময় গৃহবধূর একমাত্র সন্তান পার্শ্ববর্তী ছলিমাবাদ গ্রামে তার নানা বাড়িতে ছিল।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, মরদেহ উদ্ধার করে শনিবার বিকেলে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। পেটে মারাত্মক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ।