ইতালি যাওয়ার পথে শিবচরের তিন যুবক নিখোঁজ

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, সারাদেশ, 28 November 2025,

অনলাইন ডেস্ক :
লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচার চক্রের হাতে মাদারীপুরের শিবচর উপজেলার তিন যুবক আটকা পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতনের দৃশ্য দেখা গেছে। ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে পাচারকারীরা মুক্তিপণ দাবি করেছে।

নিখোঁজ তিন যুবক হলেন, আলাউদ্দিন খানের আলমাস খান (২৫), চুন্নু তফাদারের ছেলে সবুজ তফাদার (২৫), নুর ইসলাম ফরাজীর ছেলে সজীব ফরাজী (৩৩)।

তারা শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের নাওয়ারা চর শেখপুর এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, স্বপ্নের জীবনের আশায় তারা দালালদের মাধ্যমে ছেলেদের ইতালিতে পাঠাতে চেয়েছিলেন। দালালরা নিরাপদে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর যুবকদের ওপর নির্যাতন শুরু করেছে।

আলমাস খানের বাবা আলাউদ্দিন খান বলেন, ছেলেকে বাঁচাতে আমরা সরকারের কাছে আবেদন করছি। ওরা ভিডিও পাঠিয়ে ভয় দেখাচ্ছে। আমাদের আর কোনো সামর্থ্য নেই।

সবুজ তফাদারের বাবা চুন্নু দফাদার বলেন, ধার-দেনা করে ছেলেকে পাঠিয়েছিলাম। এখন মুক্তিপণ দেওয়ার মতো আর ক্ষমতা নেই। পাচারকারীরা হুমকি দিচ্ছে, টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে।

সজীব ফরাজীর মা বলেন, পরিবারের সদস্যদের আতঙ্কে দিন কাটছে, ছেলেদের জীবন নিয়ে আমরা গভীর উদ্বেগে আছি।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে এলাকায় দালালচক্র সক্রিয়। তারা যুবকদের পরিবারকে প্রলোভনে ফেলে বিদেশ পাঠানোর আশ্বাস দিচ্ছিল।

শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

কাপাসিয়ায় আগুনে পুড়ল পাঁচ দোকান

জাতীয়, সারাদেশ, 1 October 2025, 847 Views,

চলারপথে রিপোর্ট :
গাজীপুরের কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৫টি দোকানের মালামাল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজারের পাশে হার্ডওয়্যার স্টোরে হঠাৎ করে আগুন দেখতে পাওয়া যায়। দোকানে প্রচুর পরিমাণ রং ও কেমিক্যাল থাকায় মুহুর্তের মাঝেই তা পার্শ্ববর্তী লিটন বণিকের জেএনজি ইলেক্ট্রনিক্স, শীতল মন্ডলের পাখির দোকান, রিপা বর্মণের দা বটির দোকান ও লিটন ঘোষের দা বটির দোকানেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকান সহ ৫টি দোকান।

পাখি ব্যবসায়ী শীতল মন্ডল জানান, তার দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় শতাধিক পাখি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়াও তার দোকানে থাকা পাখির খাদ্যও নষ্ট হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিভাতে পারায় আশপাশের শতাধিক দোকান আগুনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে মনে করেন তিনি।

হিজাব ছাড়া নারীদের খুঁজতে ক্যামেরা বসাল ইরান

আন্তর্জাতিক, 8 April 2023, 1898 Views,

অনলাইন ডেস্ক :
হিজাব ছাড়া নারীদের খুঁজতে জনসমাগম হয় এমন স্থানে ক্যামেরা বসানো শুরু করেছে ইরান সরকার। শনিবার দেশটির পুলিশ বাহিনী এ কথা জানায়।

পুলিশের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, হিজাব না পরা কোনো নারীকে শনাক্তের পর প্রথমে তাকে সতর্ক করতে একটি ম্যাসেজ পাঠানো হবে। এরপরও হিজাব না পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে হিজাব আইন ভাঙার অভিযোগে মাসা আমিনি (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করে ইরানের নীতি পুলিশ। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রতিবাদ জানাতে অনেক নারী হিজাব ছাড়া রাস্তায় নামেন। ওই বিক্ষোভ দমনে সহিংস পদক্ষেপ নিয়েছিল ইরান সরকার।

ইরানের আইন অনুযায়ী, হিজাব পরা বাধ্যতামূলক। তা সত্ত্বেও দেশটির অনেক নারী এখনো হিজাব ছাড়াই বাইরে বের হচ্ছেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর শরিয়াহ আইন জারি করা হয়। এ আইন অনুযায়ী নারীদের মাথার চুল ঢেকে রাখতে এবং লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হয়। আইনটি লঙ্ঘনের দায়ে ইরানের অনেক নারীকেই তিরস্কার, জরিমানা ও গ্রেফতারের শিকার হতে হয়েছে। সূত্র : বিবিসি

মার্কিন ভিসা নিয়ে যে হুঁশিয়ারি দিল দূতাবাস!

আন্তর্জাতিক, 15 July 2025, 507 Views,

অনলাইন ডেস্ক :
ভিসাধারী এবং আবেদনকারীদের প্রতি এক কঠোর বার্তায়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে, মার্কিন ভিসা পাওয়াই শেষ কথা নয়। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) -এ একটি সাম্প্রতিক পোস্টে দূতাবাস জানিয়েছে যে, ভিসা মঞ্জুর হওয়ার পরেও মার্কিন কর্তৃপক্ষ ভিসাধারীদের উপর নজরদারি অব্যাহত রেখেছে।

পোস্টে তারা স্পষ্টভাবে জানায়, ভিসা ইস্যুর পরেও আমাদের যাচাই প্রক্রিয়া থেমে থাকে না। আমরা নিয়মিত খতিয়ে দেখি, আবেদনকারী যুক্তরাষ্ট্রের আইন ও অভিবাসন নিয়ম মেনে চলছেন কি না। কেউ নিয়ম লঙ্ঘন করলে, তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে।

বার্তাটি মূলত ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা ইতিমধ্যে গিয়েছেন।

বিবৃতিটি ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ছাত্র এবং কর্মীদের যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাদের জন্য একটি স্মরণ করিয়ে দেয় যে ভিসা অনুমোদন স্থায়ী প্রবেশ বা থাকার নিশ্চয়তা নয়। এটি অভিবাসন, শিক্ষাগত এবং কর্মসংস্থান বিধি সহ মার্কিন আইন মেনে চলার গুরুত্বকে তুলে ধরে।

দূতাবাসের পোস্টটি এমন এক সময়ে এসেছে যখন ভিসা জালিয়াতি, অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং ছাত্র ও কর্ম ভিসার অপব্যবহারের উদ্বেগের মধ্যে মার্কিন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।

যদিও দূতাবাস নির্দিষ্ট কোনও লঙ্ঘনের কথা উল্লেখ করেনি, কর্মকর্তারা অতীতে জোর দিয়ে বলেছিলেন যে, আবেদনে মিথ্যা দাবি থেকে শুরু করে অননুমোদিত কর্মসংস্থান পর্যন্ত যেকোনো লঙ্ঘনের ফলে ভিসা বাতিল, আটক বা নির্বাসন হতে পারে।

সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 29 April 2025, 1262 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটার ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া বন্ধু সভার সভাপতি অভিজিৎ রায় ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ঢেউ এর সদস্য শাহাদাত হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের কোনো পরিচয় নেই। তারা সন্ত্রাসী। সুষ্ঠু বিচারের জন্যই আজ আমরা দাঁড়িয়েছি। সাংবাদিকরা কেন এখনও নিরাপদ না। সাংবাদিকদের ভয়ভীতি দেখানো যাবে না এটা সবার বুঝতে হবে। ভয় দেখিয়ে সত্য প্রকাশ থেকে সাংবাদিকদের নিভৃত করা যাবে না। বক্তারা অবলিম্বে মাইনুদ্দিন রুবেলের উপর হামলায় জড়িত প্রধান আসামী মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী ও কাইয়ুমসহ সকলকে গ্রেপ্তার করতে হবে। আন্দোলন করেই যদি সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হয়, সাংবাদিকরা তাই করবে। হামলার প্রতিবাদ জানিয়েই যাবে। তারা জড়িতদের সকলকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানান।

মাইনুদ্দিন রুবেল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘ ২০ বছর ধরে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে মাইনুদ্দিনের ওপর হামলা করা হয়। উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সির নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়াসহ তার সহযোগীরা এই হামলা চালায়। এ ঘটনায় পরদিন রাতে আহত সাংবাদিক মাইনুদ্দিন রুবেল বাদী হয়ে লিটন মুন্সী, কাইয়ুমসহ ১৩জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন কিন্তু পুলিশ এখনো মামলার কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনে কাউকে গ্রেফতার করতে পারিনি। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কসবায় স্ত্রী-শ্যালিকা খুন : অভিযুক্ত স্বামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

কসবা, সারাদেশ, 4 March 2025, 1327 Views,

স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৪ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।