শাহী বেকারিকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 30 November 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা পাওয়ায় শাহী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৩০ নভেম্বর রবিবার দুপুরে জেলা শহরের টিএ রোডে মেসার্স শাহী বেকারিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ২৯ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি থেকে পেটিস ক্রয় করে মাদরাসা কর্তৃপক্ষ। পরে পেটিস মাদরাসায় নিলে তেলাপোকা দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। পরে এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, এ অভিযোগের ভিত্তিতে আজ রবিবার দুপুরে শাহী বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জরিমানার ৪০ হাজার টাকার ২৫% হিসেবে ১০ হাজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসাকে প্রদান করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

রিক্সা শ্রমিকদের ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 August 2023, 1638 Views,

চলারপথে রিপোর্ট :
অবৈধ রিক্সার লাইসেন্স বাতিল, প্রকৃত রিক্সার শ্রমিকদের লাইসেন্স দেওয়া, জলাবদ্ধতা নিরসনসহ আট দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাক্ষণবাড়িয়া জেলা কমিটি ও রিক্সা শ্রমিক ইউনিয়ন।

আজ ২৩ আগস্ট বুধবার দুপুরে এ ঘেরাও কর্মসূচি পালিত হয়।

কমিউনিস্ট পার্টি ব্রাক্ষণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, আসমা খানম, অসিত পালসহ অনেকে।

এসময় বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি এয়ারগান ও ১৫০ রাউন্ড গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 February 2026, 250 Views,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে দুটি এয়ারগান ও ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার রাতের দিকে পৌর শহরের নয়নপুর এলাকার একটি ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নপুর এলাকা থেকে এসব এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 April 2024, 1196 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার বলেছেন, স্মার্ট বাংলাদেশ স্মার্ট লিগ্যাল এইড গঠন করতে বড় কিছু করতে হয়না একটিই শুধু ই-সেবা। যেমন একটি স্মার্ট মোবাইল এবং ইন্টারনেট যাহা মাননীয় প্রধানমন্ত্রী গ্রামে গঞ্জে পৌছে দিয়েছেন এবং আজ আমরা তার সুফল ভোগ করছি ভবিষ্যতেও করবো। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির স্বপ্ন এবং এই স্বপ্নে স্বপ্নিত হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়।

আজ ২৮ এপ্রিল রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সরকারি খরচে অসহায় মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে স্কুল, এনজিও, ইমাম এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রচার করে লিগ্যাল এইডকে আমরা শক্তিশালী করতে পেরেছি।

তিনি বলেন, যার জন্ম না হলে আমরা আইনগত অধিকারের কথা বলতে পারতামনা তিনি হলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ বলেছেন, সংবিধান কর্তৃক স্বীকৃত আইনের চোখে সবাই সমান এবং সমান ভাবে আইনের আশ্রয় নেয়ার অধিকারী। আদালতে আসা দরিদ্র ও অস্বচছল অসহায় ও যাদের আর্থিক সংগত নেই সেই ধরনের লোকদের নির্দেশনা দেয়ার মতো কেউ থাকে না। কিন্তু বর্তমান সরকারের নির্দেশনায় লিগ্যাল এইডের মাধ্যমে দরিদ্র ও অস্বচছল অসহায়, গরীব মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকির যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্যে রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচার মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ,কে এম কামরুজ্জামান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ বিল্লাল হোসেন, জজ কোর্টের পিপি অ্যাডঃ মাহাবুবুল আলম খোকন, জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে সেবা গ্রহীতা আনোয়ার হোসেন এবং শারমিন বেগম।

এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আবদুল হান্নান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ আল আমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এবং জেলা জজশীপ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী সমিতি, এনজিও,স্কাউট, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নি।

র‌্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার ফিতা কেটে স্টল এবং ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

ভূমি অফিসে কোন ধরনের অনিয়ম হলে তাকে শাস্তির আওতায় আনা হবে

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 May 2023, 2012 Views,

ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম

চলারপথে রিপোর্ট :
স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আজ ২৩ মে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, গনপূর্ত বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী সাকিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা রেজিষ্ট্রার মোঃ লুৎফুর রহমান, জিপি অ্যাডভোকেট ওয়াছেক আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা গাজী রতন মিয়া, ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাবেল, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্য, তরীর সভাপতি শামীম আহমেদ প্রমুখ।

ভূমিসেবা উপলক্ষে স্লাইডের মাধ্যমে সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬টি ভূমি অফিস আছেন। সেখানে জনগন যাতে সহজেই ভূমি সেবা পায়, জনগনকে যাতে কোন ধরনের ভোগান্তি পড়তে না হয়, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত কাজ করা গেলেও জনগনকে ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র যত্ন করে রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ল্যান্ড সার্ভে কমিশন গঠন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়াতে যাতে ২০ দিনের মধ্যে ই-নামজারি করা যায় সেজন্য কাজ চলছে। তিনি বলেন, ভূমি অফিসে কোন ধরনের অনিয়ম হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন অফিসের শীর্ষ কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ভূমি অফিসের কর্মচারী, কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি সেবা বুথ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 16 September 2023, 1507 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রহুল আমিন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

টুর্ণামেন্টে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ ৯টি উপজেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা টাইব্রেকারে ১ গোলে নবীনগর উপজেলাকে হারিয়ে জয় লাভ করে।