চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়ায় চাঞ্চল্যকরভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র্যাব। ৩০ নভেম্বর রবিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বাসাবো আবাসিক এলাকা থেকে র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্প ও র্যাব-৩-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই মামলায় আরও এক অভিযুক্ত বাবুল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কান্দিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই রাতে লায়ন শাকিলপক্ষের গুলিতে দিলীপের তিন সহযোগী আহত হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই দ্বিতীয় দফা গোলাগুলির ঘটনা ঘটে।
এই পরিস্থিতির মধ্যে রাত দেড়টার দিকে জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছে নিহতের পরিবার। অল্প সময় পর সাদ্দামের গুলিবিদ্ধ ও অচেতন দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ২৮ নভেম্বর নিহতের বাবা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ–সাতজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–৭৫, তাং–২৮/১১/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই দিলীপ পলাতক ছিলেন। তিনি ঢাকার দক্ষিণ বাসাবো এলাকার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার ছেলে দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) ও মো. বাবুল মিয়া (৩৩)।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আমরা ছায়া তদন্ত শুরু করি। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার বাসাবো এলাকা থেকে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমন, হত্যা ও সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের তৎপরতা অব্যাহত থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলার শাখার উদ্যোগে লাল পতাকা সহকারে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অসিত পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড এম এ রকিব, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট অসিমত কুমার বর্দ্ধন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান ও শ্রমিক নেতা কাজী ফেরদৌস রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্রই স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে। শুধু সাম্রাজ্যবাদি মার্কিন যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে যুদ্ধ বিরতির বিপক্ষে নির্লজ্জভাবে অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্রের মতামত, আন্তর্জাতিক রীতিনীতি চরমভাবে উপেক্ষা করে মার্কিনীদের এই ভেটো প্রয়োগ তাদের সাম্রাজ্যবাদি এবং জাগরণবাদী অবস্থান লগ্নভাবে বিশ্ববাসির সামনে আবারো প্রকাশিত হয়েছে। এই ভোটার মাধ্যমে মার্কিন প্রশাসন আবারও প্রমাণ করল তারা মধ্যপ্রাচ্যেসহ সারা পৃথিবীতে শান্তি চায়না, যুদ্ধ চায়।
নেতৃবৃন্দ বলেন, মার্কিনীদের এই ভেটো প্রয়োগ ইসরাইলীদের প্যালেস্টাইনে গণহত্যাকে সমর্থন করেছে। আমরা অনতিবিলম্বে প্যালস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং প্যালেস্টাইনে নিঃশর্তভাবে যুদ্ধ বিরতি ঘোষণা চায়।
সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে অনুষ্ঠিত বিশাল গণসংবর্ধনায় সংবর্ধিত জেলাপরিষদ চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, সাদেকপুর ইউনিয়নের আটটি গ্রামের সর্বস্তরের মানুষের এই ভালবাসার কাছে আমি চিরঋনী হয়ে গেলাম। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরতুলীর এই অবহেলিত ইউনিয়নের বিভিন্ন গ্রামের অবকাঠামো এবং যোগাযোগসহ শিক্ষার উন্নয়নে আমি আপনাদের সন্তানের মতো পাশে থেকে সহযোগীতা করে যাবো।
সমাজসেবায় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘‘জাতীয় মানব কল্যাণ পদক-২০২০’’ অর্জন উপলক্ষে সাদেকপুর ইউনিয়নবাসীর উদ্যোগে গতকাল দামচাইল বাজারে সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জনাব তাজ মোহাম্মদ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মোঃ শাহ আলম, কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, তাঁতিলীগ এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় আবুল কাশেম মাষ্টার, মতিউর রহমান, সিদ্দিকুর রহমান, শাহআলম, আবুল কালাম আজাদ, এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে শতশত নারী ও পুরুষ এলাকার কৃতি সন্তান হিসাবে জনাব আল-মামুন সরকারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশর্^বর্তী বড়াইল ও নাটাই দক্ষিণ ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাক্তন স্কাউটস সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যনির্বাহী কমিটির যৌথ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা আয়োজন করা হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শনিবার পৌর শহরস্থ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তন স্কাউটসদের এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই উপস্থিত সকল স্কাউট্স দের পরিচয় প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস ভারপ্রাপ্ত সভাপতি স্কাউটার ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রাক্তন স্কাউটস সদস্য আল আমীন শাহীনের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস এর সাধারণ সম্পাদক স্কাউটার মোঃ হাবিবুর রহমান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া বিশেষ সাধারন সভায় কার্যবিবরনী পাঠ করেন শাহ আলমগীর।
বিগত সাধারণ সভা আলোচ্য বিষয় উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আল আমিন শাহীন, প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করেন স্মৃতি সাবোন, মোর্শেদ আমিনী মিলি ও ঘোষ। এর পর গঠনতন্ত্রের বিষয়বস্তুর উপর সকল স্কাউটরা আলোচনা করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ইউনিভার্সিটির প্রাক্তন উপচার্য সাদমান সাদিক রকি।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস যুগ্ন সম্পাদক-১ খশরুজ্জামান খান বাপ্পী, স্কাউটস এর ব্রাহ্মণবাড়িয়ার কমিশনার মোঃ সাহিদুল ইসলাম, স্কাউটাস এস কে শাহীন মাহমুদ, স্কাউটাস রেজাউল কাইউম স্বপনসহ প্রাক্তন স্কাউটস সদস্যবৃন্দ।
উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন স্কাউটদের মাঝে সম্প্রীতির বন্ধন, নতুন প্রজন্মের স্কাউটদের উৎসাহ, স্কাউটিং আন্দোলন বিকশিত, প্রাক্তন স্কাউটসদের যুক্ত করা এবং সাংগঠনিক গঠনতন্ত্র ও কার্যবিবরণী নিয়ে ব্যাপক আলোচনা হয়। প্রাক্তন স্কাউটস সমাজিক কার্যক্রম বাড়ানোর উপর বক্তারা জোড় দেন। এসব কার্যক্রম বাস্তবায়নে যদি বাধা আছে তাহলে বাধাদানকারীদের বুঝিয়ে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রাক্তন স্কাউটসদের বিশেষ সাধারণ সভায় সংগঠনের সভাপতির পদত্যাগের বিষয়ে অবহিতকরন এবং ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান ও সংগঠনের নতুন নামকরণে সাধারন সম্পাদকের নাম প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
প্রাণবন্ত এক হঠাৎ আড্ডায় মেতে উঠেছিলো ব্রাহ্মণবাড়িয়া। দেশবরেণ্য এই জ্ঞানী গুণীদের আড্ডায় স্থান পেয়েছে সাহিত্যের সমকালীন অনেক বিষয়। সাহিত্যের গতিপ্রকৃতি। আগামীদিনের করণীয় ইত্যাদি ইত্যাদি। বলছিলাম ২২ নভেম্বর শুক্রবারের এক ভিন্নমাত্রার সন্ধ্যার কথা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার দারোগা বাড়ি। সেখানেই জন্ম গ্রহণ করেন এই জেলার কৃতি পুরুষ ডক্টর শাহ মোহাম্মদ সানাউল হক। যিনি একজন আপাদমস্তক বিনয়ী মানুষ। সাবেক এই আমলা ভদ্রলোকটিই আয়োজন করেন বিশাল এক সাহিত্যমেলার। আর সেটি তাঁর বাসার বিশাল ড্রয়িংরুমে। উৎসবমুখর এই মিলনমেলায় অংশ নেন, ডক্টর গোলাম কিবরিয়া পিনু, কথাসাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল, কবি ও সাংবাদিক ফারুক মাহমুদ। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশ নেন, কবি ও সংস্কৃতিজন আব্দুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি মো. আব্দুর রহিম, কবি-অধ্যাপক মোসলমে উদ্দিন সাগর, কবি এডভোকেট মানিক রতন শর্মা, কবি শাদমান শাহিদ, কবি এড. হুমায়ুন কবীর, কবি ও কথাশিল্পী আমির হোসেন, কবি ও সংগঠক হেলাল উদ্দিন হৃদয়, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, আধুনিক পুতুল নাচের নবসংস্করণের পুরোধা জিয়া আমিন, কণ্ঠশিল্পী আনিসুল হক রিপন, সংগঠক ফারুক আহমেদ ভুঁইয়া, কবি মাশরেকী শিপার, কবি ও সংগঠক শাহাজাদা জালাল, কবি ও চিত্রশিল্পি কাজী বর্ণাঢ্য, কবি মাসুদ হাসান শিহাব, কবি এসএম ইউনূস, কবি ও ছড়াশিল্পী মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাহিত্য চর্চার জন্য গভীর পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা দরকার। অবশ্যই নিজস্ব সৃজনশীলতা থাকতে হবে। উদার মানসিকতা না থাকলে উত্তম সাহিত্য বেরিয়ে আসবে না। পুরনো পদ্ধতি ফিরিয়ে এনে তাতে নিজেদের চিন্তার সংমিশ্রণ ঘটিয়ে কল্যাণমুখি সাহিত্যকর্ম বের করে আনতে হবে। তারা বলেন, সাহিত্যের জন্য এখন আর রাজধানী আর মফসল শব্দ গুলো অনিবার্য নয়। কারণ প্রযুক্তির কল্যাণে এখন ঢাকা যা মফসলও তা। তাছাড়া এদেশের অনেক বিখ্যাত লেখক বেরিয়ে এসেছেন মফসলে থেকেই। তারা নিজের কাজটি কাজের মতো করেছেন। মুল কথা সাহিত্যের জন্য পরিশ্রম করতে হবে। কাজ করতে হবে। কাজের মূল্যায়ন হবেই। সভায় বাংলা সাহিত্যের বেশ কয়েকজন প্রবাদ পুরুষকে নিয়ে গবেষণাধর্মী কাজের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রসঙ্গত: মনোজ্ঞ এই আড্ডার শুরু থেকে শেষ অবধি হরেক রকমের ভর্তাসমেত শীতের বাহারি পিঠা, কলা আর চা পরিবেশন অব্যাহত ছিলো।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ ১ এপ্রিল শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মৌড়াইলে বিএনপির এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের ১০ দফা দাবির অন্যতম দাবি দেশ নেত্রী খালেদার মুক্তি। আমাদের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা লাখো লাখো মামলা প্রত্যাহার করা। তিনি বলেন, পৃথিবীব্যাপী এখন সমর্থন আমাদের পক্ষে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না।
তিনি বলেন, গতকালও আওয়ামীলীগের এক নেতা বলেছেন শহীদ জিয়া মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ শহীদ জিয়াসহ আমরা আপামর জনতা করেছি। মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তুলবেন না, যাতে মুক্তিযুুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়।