ব্রাহ্মণবাড়িয়ার কসবার প্রথম নারী ওসি নাজনীন সুলতানা

কসবা, 2 December 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় প্রথমবারের মতো নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নাজনীন সুলতানা। কসবার দীর্ঘ প্রশাসনিক ইতিহাসে এটি নতুন এক অধ্যায় রচনা করল।

কসবার সংক্ষিপ্ত ইতিহাস :
ঐতিহাসিক প্রাক-সমর কৌশলগত অঞ্চল হিসেবে পরিচিত কসবা উপজেলার শিকড় বহু প্রাচীন। মোগল যুগে কসবা ছিল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে সড়কপথে ঢাকা–চট্টগ্রাম বাণিজ্য রুটের জন্য। পরবর্তীতে ব্রিটিশ আমলে প্রশাসনিক প্রয়োজনেই কসবা থানা প্রতিষ্ঠা পায়।

১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে আলাদা হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত হলে কসবা নতুন জেলার একটি গুরুত্বপূর্ণ থানায় পরিণত হয়। বর্তমানে জেলার ৯টি থানার মধ্যে কসবা অন্যতম জনবহুল ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ থানা। স্বাধীনতার পর বহু ওসি দায়িত্ব পালন করলেও নারী হিসেবে নাজনীন সুলতানাই প্রথমবারের মতো এই দায়িত্ব পেলেন।

নারী ওসি হিসেবে নতুন সূচনা : এর আগে নাজনীন সুলতানা কুমিল্লার লাকসাম থানায় দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রাখেন। লাকসামের বাসিন্দারা তাঁর দৃঢ়তা, মানবিকতা ও কর্মদক্ষতার জন্য তাঁকে বিশেষভাবে স্মরণ করছেন। তাঁর সফলতায় অনুপ্রাণিত হয়ে কুমিল্লা রেঞ্জের বিভিন্ন থানায় আরও নারী ইন্সপেক্টর পদায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৮ অক্টোবর তিনি লাকসাম থানার ইতিহাসে প্রথম নারী ওসি হিসেবে যোগদান করেন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

নাজনীন সুলতানার জীবন ও কর্মজীবন: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের ফজলুল হক ভূঁইয়ার কন্যা নাজনীন চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। চট্টগ্রাম সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন।

২০০৭ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ফেনী সদর, চট্টগ্রামের কোতোয়ালি, ডবলমুরিং, খুলসী, এসবি, ও চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অপারেশনের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনেন।

লাকসাম থানা (প্রতিষ্ঠা ১৯৮২) এর ৪০তম ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর এবার তিনি কসবা থানায় নতুন দায়িত্ব নিলেন—এবারও প্রথম নারী হিসেবে।

কসবার জন্য নতুন প্রত্যাশা : নাজনীন সুলতানার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কসবাবাসীর মধ্যে ইতোমধ্যেই নতুন আশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নারী-শিশুর নিরাপত্তা এবং সেবামুখী পুলিশিং–এ তাঁর নেতৃত্ব নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কসবা, 10 August 2024, 910 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
কসবায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ আগস্ট শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)।

দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে নানা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলো দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলো মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশ্ববর্তী পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। এক পর্যায়ে পানির নিচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাঈদির জন্য দোয়া করায় মামলায় পড়েছিলেন পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল

কসবা, জাতীয়, 8 August 2024, 1806 Views,

অনলাইন ডেস্ক :
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদির মৃত্যুর পর তার জন্য দোয়া করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পুলিশ কনস্টেবল জুয়েল মিয়াকে বিভাগীয় মামলায় জড়ানো হয়। ৩ বছরের জন্য তার বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের ১১ দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল শেষে জুয়েল মিয়া বিষয়টি গণমাধ্যমকে জানান।

জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের দরুইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

২০১৮ সালে তিনি পুলিশের চাকরিতে যোগ দেন। শুরু থেকেই তিনি বান্দরবান পুলিশে কর্মরত ছিলেন। গত ২৭ জুলাই তাকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়।

জুয়েল মিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘সাঈদি সাহেব একজন আলেম ছিলেন। তার মৃত্যুর পর দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এতে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন আমার বিরুদ্ধে বিভাগী মামলা করিয়েছেন। ৩ বছরের জন্য আমার বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছেন। তখন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী তদন্ত করেছিলেন।

একজন আলেম মারা গেছেন, আমি দোয়া চেয়ে কি এমন দোষ করেছি? আমার কি দোষ ছিল? আমি গরিব পরিবারের সন্তান। অনেক কষ্ট করে চাকরিটি পেয়েছি। কিন্তু আমাকে নিপীড়নের শিকার হতে হয়েছে। আমি এর বিচার চাই।’

এদিকে ১১ দাবিতে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়ে তারা ‘আমার ভাই কবরে, আইজি কেন বাইরে, আমার ভাই কবরে কমিশনার কেন বাইরে, আমার ভাই কবরে বিসিএস কেন বাইরে, বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সারা দেশে পুলিশ হতাহতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী। ‘দায়িত্বহীন’ পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ১১ দাবি দিয়ে কর্মবিরতি শুরু করেছে তা বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনী রাখে নাই। পুলিশ বাহিনীর পোশাক শেখ হাসিনার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের আওয়ামী লীগের গোলাম বানিয়েছে। পুলিশ, পুলিশ ছিল না। পুলিশকে, পুলিশ লীগে পরিণত করা হয়েছে।

এ সময় তারা দাবি জানিয়ে বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়ার্টারের অধীনে নিয়োগ দিতে হবে। পুলিশের কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারণসহ স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুরের ৬টি থানাসহ কোনো কর্মস্থলে পুলিশ সদস্যদের দেখা যায়নি। এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

১২০ কেজি গাঁজা উদ্ধার

কসবা, 16 October 2023, 1393 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ অক্টোবর সোমবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের রাস্তার পাশ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার সুবিধাপুর এলাকায় অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে তাদের ফেলে যাওয়া ৫টি বস্তা তল্লাশী করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, পালিয়ে যাওয়া পাচারকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কসবায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার : পলাতক ৪

কসবা, 24 March 2025, 596 Views,

চলারপথে রিপোর্ট :
৯৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ মার্চ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া বাদরখাল ব্রীজের পাশে ঝোপ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া বাদরখাল ব্রীজের পূর্বপাশে ঝোপের মধ্যে থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ জসিম উদ্দিন, রমজান প্রকাশ মেছতা রমজান, মোঃ রমজান ও সজল নামে চার মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

কসবায় ইউপি প‌্যানেল চেয়ারম্যান গ্রেফতার

কসবা, 17 February 2025, 666 Views,

চলারপথে রিপোর্ট :
কুটি ইউনিয়নের প‌্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৬ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৯ টার দিকে জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি বিস্ফোরক উপাদানাবলি আইন এর ৩/৬ ধারার পলাতক আসামি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।