ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

বাঞ্চারামপুর, 2 December 2025,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী( FWA) অধিকার আদায় ঐক্য পরিষদ কর্তৃক নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে আজ ২ ডিসেম্বর মঙ্গলবার কর্মবিরতি পালিত হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী ( FWA) গণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচির মধ্যে রয়েছে, মাসিক রিপোর্ট বন্ধ, আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ঘোষিত সেবা সপ্তাহ বর্জন এবং পূর্ণ দিবস কর্ম বিরতি পালন। কর্ম বিরতির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী গণ( FWA) স্ব স্ব উপজেলা অফিসে অবস্হান করেন।

অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সাকীরুন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. ইমরান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি নাজমা আক্তার, কেন্দ্রীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম প্রচার সম্পাদক রেখা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্য মো. হাসান, নেয়ামত সরকার, মোহাম্মদ সোহাগ সরকার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ- সভাপতি গোলাম মোস্তফা, কোষাদক্ষ মো. শাহাবুদ্দিন জালালী, মো. সাইফুল ইসলাম,আলী আকবর প্রমুখ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের মারামারির দুই মাস পর আহত হারুন মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে হারুন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। গত অক্টোবর মাসে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর ভাবে আহত হয়েছিলেন হারুন মিয়া। হারুন মিয়ার মৃত্যুর পর উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হারুন মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামে মৃত কিতাব আলীর ছেলে। হাসপাতাল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত লক্ষীমুড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হারুন মিয়ার পরিবার ও মৃত সোবহান মিয়ার ছেলে করিম মিয়ার পরিবারের জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে করিম মিয়ার পক্ষের লোকেরা হারুন মিয়াসহ তার পরিবারের ৪-৫ জনকে পিটিয়ে জখম করে। তারপর বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা করার পর করিম মিয়ার লোকজন হারুন মিয়াকে হত্যা করার হুমকি দেন? পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান দু’পক্ষের লোকদেরকে ডেকে তা আপস করার চেষ্টা করেন। পরে হারুন মিয়া তার ছেলে-ভাতিজাকে নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে শেখ হাসিনা সড়কের উত্তর পাশে করিম মিয়ার লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন। তাতে হারুন মিয়ার একটি হাত ও একটি পা ভেঙ্গে যায়। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হারুন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে এক মাস হাসপাতালে ভর্তি রাখা হয়। পরবর্তীতে বাড়িতে তার চিকিৎসা চলে।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়- এই হামলার ইন্দনদাতা পত্তন ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়া।
নিহত হারুন মিয়ার ভাতিজা সোহেল বলেন, দুধ মিয়া সরাসরি করিম মিয়ার পক্ষে নিয়েছে। যার কারণে আমার চাচা হারুন মিয়ার উপর হামলা হয়েছে। আমার চাচার হত্যা সাথে দুধ মিয়া জড়িত। দুধ মিয়াসহ যারা আমার চাচাকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য উন্মোচন হবে।

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাঞ্চারামপুর, 9 October 2025, 536 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে মোঃ ইব্রাহিম ভূইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পৌর এলাকার আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে গ্রামের বন্ধু মো. নাঈম ও আরেক বন্ধুর সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে যায় ইব্রাহিম। সাঁতার না জানায় এবং নদীতে স্রোতে তলিয়ে যায় ইব্রাহীম। বন্ধুরা তাকে উদ্ধারে ব্যর্থ হলে শিশুর পরিবারের লোকজন, স্থানীয়রা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হলে বুধবার বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুরের ডুুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে শিশু ইব্রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মেঘনা নদীতে ভেসে উঠে শিশু ইব্রাহিমের লাশ। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ খান বলেন, শিশুর লাশ ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুইদিন পানিতে থাকার শিশুর লাশ পচে ফুলে গেছে। নিহতের বাবা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।

বসুন্ধরা ফাউন্ডেশনের ৭৩তম সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্চারামপুর, 24 September 2024, 935 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন ৭৩তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। সর্ব সাধারনের জীবন-যাত্রার মান স্বাভাবিক রাখতে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করে যাচ্ছে।

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই এফসিএস।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মাইটিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিকার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি এম এ আওয়াল, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার শাহজাহান, মোহাম্মদ বাছির প্রমুখ।

অনুষ্ঠানে ঋণ বিতরণের পূর্বে এম নাসিমুল হাই এফসিএস বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব অসহায় অস্বচ্ছল মানুষদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই প্রকল্প হাতে নিয়েছিলেন ২০০৫ সালে। প্রকল্প শুরুর হওয়ার পর থেকেই বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে মানুষের কল্যাণে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করছে।

নদী এলাকা বাঞ্ছারামপুরের মানুষ গুলো ঋণ গ্রহণ করে, যেভাবে বিনিয়োগ করছে তারা বেশিদিন আর অস্বচ্ছল থাকবে না। তাদের স্বচ্ছল করে তোলাই গ্রুপের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠানে ঋণ বিতরণের পূর্বে ময়নাল হোসেন চৌধুরীর বলেন, বসুন্ধরা গ্রুপ সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণসহ গরীব অসহায় লোকদের মাঝে ওষুধসহ স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করে থাকে। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করছে। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায় এবং উচ্চ শিক্ষা অর্জন করতে পারে। গরীব মেয়েদের মাঝে প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ করে।

বসুন্ধরা গ্রুপ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যাতে করে তৃণমূল মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারে। বসুন্ধরা গ্রুপ চাচ্ছে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষ গুলোর অর্থনীতির চিত্র পাল্টে দিতে।

তিনি বলেন, বসুন্ধরা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ঋণের টাকা কোনো প্রকার অবৈধ কাজে বিনিয়োগ করা যাবে না। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ক্লান্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ।

দেশে মহামারি, বন্যাসহ অস্থিতিশীল পরিবেশে বসুন্ধরা সরাসরি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সারা বাংলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে।

আজ ৪৮১ জন উপকারভোগীর মাঝে ৭৮ লাখ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে প্রথমবারে ৫৬ জনকে ১৫ হাজার টাক করে ৮ লাখ ৪০ হাজার টাকা, দ্বিতীয়বারে ৩০৭জনকে ১৫ হাজার টাকা করে ৪৬ লাখ ৫ হাজার এবং তৃতীয়বারে ১১৮ জনকে ২০ হাজার টাকা করে ২৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এই ঋণ শুধুমাত্র নারীদের মাঝে বিতরণ করা হয় যা দিয়ে হাঁস-মুরগী, গরু-ছাগল এবং শাক-সবজি চাষসহ ৩২ প্রকার কাজে মহিলারা এই ঋণের অর্থ বিনিয়োগ করে খুবই উপকার পাচ্ছে। ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর সরাসরি তত্ত্বাধানে নিয়মিত ঋণ দিয়ে যাচ্ছে। এই ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুর উপজেলা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা পাশ্ববর্তী উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে।

মিরপুর গ্রামের রোহেলা বেগম (৩০) বলেন, ‘আমার স্বামী নাই। বসুন্ধরার টেহা নিয়া হাঁস-মুরগি পাইলা অনেক লাভবান হইছি। এখন খাওয়া দাওয়ার কোন সমস্যা নাই। আল্লাহ কাছে দোয়া করি বসুন্ধরারা যেন ভালো থাকে।’

সোবহান আনভীরের জন্মদিনে বাঞ্ছারামপুরের ৯৮ মাদরাসায় প্রীতিভোজ

বাঞ্চারামপুর, 31 January 2024, 1305 Views,

চলারপথে রিপোর্ট :
দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯৮টি মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

আজ ৩১ জানুয়ারি বুধবার দুপুরে এসব প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষক ও শিক্ষার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

জন্মদিনে সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের উন্নতির দোয়া করেছে এতিম শিশুরা।

বাঞ্ছারামপুর উপজেলা সদরের সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা এবং কালিকাপুর গ্রামের কালিকাপুর-রাধানগর কবরস্থান নুরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিল ও প্রীতিভোজে বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাইমুন কবির, ইনচার্জ মোশাররফ হোসেন, মো. শাহীন মিয়া ও মো. বাছির মিয়াসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির বলেন, এমডির জন্মদিন আমরা ইসলামি রীতিতে পালন করেছি। উপজেলার ৯৮টি মাদরাসার প্রায় চার হাজার শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এসব মাদরাসার প্রতিটিতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এমডি ও তার পরিবারের সবার জন্য দোয়া করা হয়েছে।

আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে বলেই বাংলাদেশ আজ স্বাধীন : ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি

বাঞ্চারামপুর, 24 June 2023, 1753 Views,

চলারপথে রিপোর্ট :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাঙ্গালী জাতির সকল অধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে বলেই আজ বাংলাদেশ স্বাধীন।

গতকাল ২৪ জুন শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবি তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কারণেই জাতির জনকের নেতৃত্বে ভাষা আন্দোলন, ৭০-এর নির্বাচন এবং স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালী জাতি ঝাঁপিয়ে পড়ে সকল অধিকার ছিনিয়ে এনেছে।

তার সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। সকল কিছু সম্ভব হয়েছে একমাত্র দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে বলে।’

তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন সামনের নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। জনগণ দেশের দায়িত্ব আওয়ামী লীগের হাতেই নিরাপদ মনে করে।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষকলীগ সভাপতি মিন্টুর রঞ্জন সাহা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিকলীগ আহ্বায়ক আ. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।