চলারপথে রিপোর্ট :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সোনারামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে দলীয় নেতা–কর্মীরা অংশ নেন।।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। পরিচালনা করেন ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারামপুর ইউনিয়ন বিএনপি নেতা ছগির আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ওয়েশ কুরুনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল মিয়া, ইউনিয়ন যুবদল নেতা মো. আউলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব লিটন সরকার, পৌর ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব আতাউর রহমান, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন, সদ্য সাবেক সদস্যসচিব রুবেল আহমেদ, ছাত্রদল নেতা মো. আসিফুল হক, মো. সোহেল তাজ ও মো. মাছুম মিয়া প্রমুখ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা–কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চলারপথে রিপোর্ট :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাঙ্গালী জাতির সকল অধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে বলেই আজ বাংলাদেশ স্বাধীন।
গতকাল ২৪ জুন শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কারণেই জাতির জনকের নেতৃত্বে ভাষা আন্দোলন, ৭০-এর নির্বাচন এবং স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালী জাতি ঝাঁপিয়ে পড়ে সকল অধিকার ছিনিয়ে এনেছে।
তার সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। সকল কিছু সম্ভব হয়েছে একমাত্র দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে বলে।’
তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন সামনের নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। জনগণ দেশের দায়িত্ব আওয়ামী লীগের হাতেই নিরাপদ মনে করে।
ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষকলীগ সভাপতি মিন্টুর রঞ্জন সাহা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিকলীগ আহ্বায়ক আ. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫।
আজ ১৮ জানুয়ারি শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার কওমি মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।
তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়।
হাফেজ, মাওলানা, মুফতি, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব।
বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান।
পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
বৈদ্যনাথতলার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় স্বাধীনতা ছিনিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এম.পি।
আজ ১৭ এপ্রিল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ক্যাপ্টেন তাজ বলেন, ‘একদল স্বার্থান্বেষী একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ-বিদেশে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছে। ওই সব লোকজনের অপপ্রচারের বিষয়ে আপনাদের সব সময় সতর্ক থাকতে হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, পৌর মেয়র তফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহাদুরপুরে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ অক্টোবর শুক্রবার বাহাদুরপুর ঈদগাহ ময়দানে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর গ্রামের মোরসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল।
প্রধান অতিথি বলেন, আজকের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে অন্যায়-অবিচার ও অন্যায্য অর্থ উপার্জনের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য। বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন পাভেলের সঞ্চালনায় বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদসহ দড়িকান্দি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ডাকাতি, অস্ত্র ও মাদকের একাধিক মামলার আসামি মোঃ রুবেল মিয়া ওরফে কসাই রুবেল (৪২) ও তার সহযোগী সোহেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন থানায় ২৩টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত মামলা।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।