চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে নবীনগর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাছির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর রবিবার সকালে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। মো. নাছির মাহমুূদ নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের সন্তান। তিনি নবীনগর সদরের একজন ব্যবসায়ী।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, অভিযানে গ্রেফতার মো. নাছির মাহমুদকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আব্দুল মজিদ (৭০) নামে এক হাজতি মারা গেছেন। আজ ১ অক্টোবর রবিবার বিকেলে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুর ইউনিয়নের জুলাইপাড়ার মৃত হরন আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসাইল বলেন, চলতি বছরের ২৩ জুন হওয়া একটি হত্যা মামলায় আব্দুল মজিদ কারাগারে হাজতি হিসেবে ছিলেন। রবিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে সড়কের যানজট নিরসনের জন্য রোদ- বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে সংবাদকর্মীরাও মাঠে নেমেছেন।
আজ ৯ আগস্ট শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার মাঝিকাড়া ব্রীজের সামনে নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের নেতৃত্বে শরিফ উদ্দিন, ইকরাম হোসেন, সঞ্জয় শীলসহ আরও কয়েকজন সংবাদকর্মীকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দায়িত্ব পালনকারীরা যানবাহনগুলো নদীর পাড়ের রাস্তা দিয়ে শহরে প্রবেশ করতে দিচ্ছে এবং মুল সড়ক দিয়ে সকল গাড়ি বের হচ্ছে। চালকরাও নিয়ম মেনে চলার কারণে গোটা নবীনগর শহর রয়েছে যানজট মুক্ত। এতে করে গাড়ির চালক ও যাত্রীরা অনেক খুশি, যানজট মুক্ত সড়কে যাতায়াত করতে পেরে।
এ বিষয়ে জালাল উদ্দিন মনির বলেন, এই দেশ আমাদের সকলের, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে নতুন করে মেরামত করতে হবে।
সরকারের পক্ষে একটি রাষ্ট্রএকা মেরামত করা সহজ হবে না, সে কারণে আমাদের সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ মেরামত কাজে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
মো. কামরুল ইসলাম, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেসক্লাবের আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি নির্বাচনের ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের স্বাক্ষরযুক্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
চূড়ান্ত প্রার্থী তালিকায় ১১টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ তাজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মোঃ সেলিম রেজা, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক পদে শফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস. এ. রুবেল। বিজয়ী প্রার্থীরা সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান, বাকী ৬টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০ জন ভোটারের সরাসরি ভোটে প্রার্থীত পদে নির্বাচিত হবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর প্রেসক্লাব থেকে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগরে আমার কর্মকালীন সময়ে আপনাদের যে সহযোগিতা পেয়েছি, তা ভুলব না, আমার প্রথম সাংবাদিকতার কর্মজীবনে জাতীয় প্রেসক্লাবে সদস্য হওয়ার ইচ্ছে ছিল, সেটা সেখানে পূরণ না হলেও আপনারা এই নবীনগর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করার যে ঘোষণা দিলেন তাতে আমার সেই আশা পূরণ হয়েছে।
তিনি আরো বলেন, আমি চেষ্ঠা করেছি নবীনগরে শিল্প সাহিত্যের উন্নয়নে কাজ করার, আপনাদের দাবির প্রেক্ষিতে নবীনগর গণগন্থাগারে লাইব্রেরিয়ানকে পৌরসভায় মাষ্টাররোলে চাকুরির সিদান্ত গ্রহন করা হয়েছে এবং সার্বজনীন সার্বজনীন ট্যারিটেবল ট্রাস্ট থেকে মাসিক একটা সম্মানি দেওয়া কথা ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি আমাকে জানান। তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি,থাকব, বিভিন্ন সময়ে আপনাদের প্রয়োজনে ও দাওয়াতে আসার চেষ্টা করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে ক্লাবের সিদ্ধান্তের আলোকে সাংবাদিকবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমকে নবীনগর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করে বলেন, প্রেসক্লাব একটি সার্বজনীন প্রতিষ্ঠান, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষসহ সকল শ্রেণীর পেশার মানুষের প্রবেশের অধিকার রয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী দেব, উপজেলা বিএনিপ’র সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, জামায়েত ইসলামের পৌর শাখার সেক্রেটারী শাইফুল ইসলাম বাশার, সমাজসেবক মাওলানা সানাউল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামছুন্নাহার বেগম, শ্রমিকদল নেতা ইলিয়াস আলী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাপ্তাহিক গ্লোবালনেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিয়াল চৌধুরী মিঠু,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আই কে ইব্রাহিম, প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিঠু সুত্রধর পলাশ, প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল হাদী, সাংবাদিক জামাল হোসেন পান্না, প্রেসক্লাবের সদস্য শাহনূর খান আলমগীর, সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক মাহাবুব মোর্শেদ, সাংবাদিক সোহেল, সাংবাদিক আলম, সাংবাদিক খন্দকার আলমগীর, প্রেসক্লাব কার্যকরি পরিষদের সদস্য পিয়াল হাসান রিয়াজ, প্রেসক্লাব কার্যকরি পরিষদের সদস্য মো: মনির হোসেন প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা সানাউল্লাহ্ প্রেসক্লাব উন্নয়নের এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।
আজ ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে সলিমগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এই সিদ্ধান্ত নেন।
নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সাঈদ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এবার নৌকার বিজয় নিশ্চিত করা ও নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি।