অনলাইন ডেস্ক :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কর্মী-সমর্থকেরা।
বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যা ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে রাজ্যের আগরতলায় এ বিক্ষোভ মিছিল করেন। রাজ্যটির বিভিন্ন গণমাধ্যমে ২৪ ডিসেম্বর বুধবার প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ মিছিল করা হয়। বুধবার বেলা ১১টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আখাউড়া চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে মিছিলটি আখাউড়া-আগরতলা সড়কের রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয়। ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাক্বিতণ্ডা দেখা দেয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। মিছিল থেকে বাংলাদেশের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়।
বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে এ ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুমকি দেয়া হয়।
একই দিনে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্বঘোষিত কর্মসূচিতে সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখান। পেট্রাপোলে বিজেপি সমর্থক নিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দু। তবে বিএসএফ তাদের সীমান্তের কিছুটা দূরেই আটকে দেয়। একই দিনে কলকাতা লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেন বিজেপির কর্মীরা। কলকাতার হাওড়া ব্রিজ আগেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন। সূত্র : যুগান্তর অনলাইন
চলারপথে রিপোর্ট :
১৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সেদিন তিনি একাই যুদ্ধ করে রক্ষা করেন তাঁর সহযোদ্ধাদের প্রাণ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৮ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আখাউড়া রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক অমিত হাসান অপু, মোহনা টিভির প্রতিনিধি মোশারফ হোসেন কবির ও বার্তা বাজারের প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ। এছাড়াও অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল জামে মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব কারী মোক্তার হোসাইন ফরিদী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের খড়মপুস্থ প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশের বিশেষ দোয়া দিবস আজ (সোমবার)।
আজ দিবাগত রাত ১২টায় মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন মাজার শরীফ জামে মসজিদের খতীব হাফেফ মাওঃ মোঃ লুৎফুর রহমান খাদেম। এর আগে ১০ আগষ্ট থেকে ৭ দিন ব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত-আশেকান ও সাধারণ মানুষের সমাঘম ঘটেছে মাজার এলাকায়। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলে ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়া ধর্মপ্রাণ মানুষ ইবাদত বন্দেগী করে সময় কাটায়।
এদিকে মাজার শরীফের বিশেষ মোনাজাতে শরীক হতে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। এ উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মাজার শরীফের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে সিসি ক্যামেরা। নৌপথের নিরাপত্তায় নৌকা যোগে পুলিশ টহল দিচ্ছে। মাজার সংলগ্ন রেল লাইনে অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধে রেলপথসহ রেল সেতুতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য। এছাড়া প্রায় ২’শ খাদেম স্বেচ্ছা সেবকরা ভক্ত-আশেকানদের খেদমতে নিয়োজিত থাকবে। একটি মেডিকেল টিম জরুরী স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে। তাছাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে।
এদিকে মোনাজত উপলক্ষে জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা এবং আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল উপস্থিত থাকার কথা রয়েছে।
ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় মাস ব্যাপী মেলা বসেছে। মেলায় কাঠ, বাঁশ, বেতের আসবাবপত্র, কসমেটিক্স, প্লাস্টিক পণ্য, খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে বিক্রেতারা।
এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ওরশ উদযাপনে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অফিসারসহ ৬ শতাধিক পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। আশা করি বিগত বছরের ন্যায় শান্তিপূর্ণ ভাবে উরশ সম্পন্ন হবে।
উল্লেখ্য, ওরশের প্রথম দিন গত ১০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মাজার সংলগ্ন রেলপথে ট্রেন দূর্ঘটনায় ৪ জন ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শফিকুল ইসলাম বাদল :
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রামে বাসিন্দা পূর্বপুরুষ মাওলানা আলী আজম মুন্সিবাড়ির সদস্যদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় মোঃ সুচান মুন্সির সভাপতিত্বে ও মোঃ নিয়াজ মুন্সি সঞ্চালনায় এবং সুমন মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে মুন্সিবাড়ির সকাল ছোট বড় সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সম্ভাব্য আলোচ্যসূচি: মুন্সিবাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি। বাড়ির উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পরিকল্পনা।সদস্যদের সমস্যা ও তাদের সমাধানে করণীয় বিষয়ে আলোচনা। বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
মতবিনিময় সভা মুন্সিবাড়ির সদস্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ হুমায়ূন মেম্বার মুন্সী, মোঃ মিন্টু মুন্সী (মাজিগাছা), মোঃ হারুন মুন্সী ( মাজিগাছা), মোঃ আব্দুল কুদ্দুস মুন্সী, মোঃ মন্দির মুন্সী, মোঃ আশিন মুন্সী, মোঃ সহিদ মুন্সী, মোঃ জিলু মুন্সী প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদর আলী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আদর আলী ওই গ্রামের নিদু মিয়ার ছেলে।
এ ঘটনায় কামরুল ইসলাম নামে আরো একজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আদর আলীর স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আদর আলী দুপুরের দিকে হাঁটতে হাঁটতে বাড়ি সংলগ্ন একটি ওয়ার্কশপে যান। ওই সময় ওয়ার্কশপের লোকজন সেখানে তাদের মতো করে কাজ করছেন। ওয়ার্কশপের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার পা লেগে যায়। ওয়ার্কশপের মালিক কামরুল ইসলাম দেখেতে পেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দেখে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই আদর আলী মারা যান।
গুরুতর আহত কমারুলকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য এনু মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলে মারা যান এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক :
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ওই হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয়। আহত হয় আরও অনেকে। ওই ঘটনার পর ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েলি নাগরিকরা।
জবাবে সেই ৭ অক্টোবর থেকেই গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। সেই যুদ্ধ এখনও চলছেই।
এর মধ্যেই ভয়ঙ্কর ‘মগজ খেকো’ অ্যামিবা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ওই ভূখণ্ডে। ইতোমধ্যে দেশটির হাসপাতালগুলোতে কয়েকশ’ মানুষ ছুটে গেছে পরীক্ষা-নিরীক্ষার জন্য।
সেফেডের জিভ মেডিকেল সেন্টারের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে সেফেডের জিভ মেডিকেল সেন্টারে হাসপাতালে ১০ বছর বয়সী এক শিশুকে ভর্তি করা হয়। ওই শিশুর অবস্থা গুরুতর। টাইবেরিয়াসের গাই বিচ ওয়াটার পার্কে সাঁতার কাটতে গিয়েছিল।
এর আগে ২৫ বছর বয়সী এক ব্যক্তি মগজ খেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যান। তিনিও তাইবেরিয়ার গাই বিচ ওয়াটার পার্কে সাঁতার কাটতে গিয়েছিলেন।
এই ঘটনার পর ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী ওয়াটার পার্কটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। পরিবেশ স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে ওই ওয়াটার পার্ক পরিদর্শন করে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু ওয়াটার পার্কের পানিতে ‘মগজ খেকো’ অ্যামিবার কোনও সন্ধান পাওয়া যায়নি।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইবেরিয়াসের গাই বিচ ওয়াটার পার্কে যাওয়া ২৫০ জনেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। পরে জানা গেছে, তারা কেউই ‘মগজ খেকো’ অ্যামিবায় আক্রান্ত হননি।
নেগেলেরিয়া ফাওলেরি নামে পরিচিত অ্যামিবা হ্রদ, নদী এবং উষ্ণ প্রস্রবণের মাটি এবং উষ্ণ মিষ্টি পানিতে বাস করে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্যানুসারে, অ্যামিবাযুক্ত পানি নাকের নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে সংক্রমণ হয়। এ কারণে এটিকে সাধারণত ‘মগজ খেকো অ্যামিবা’ বলা হয়। এই অ্যামিবায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। সূত্র: টাইমস অব ইসরায়েল, জিউস নিউজ