নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নবীনগর, 3 January 2026,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে আজ ৩ জানুয়ারি শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সভার প্রধান অতিথি, বিএনপি মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনের অ্যাডভোকেট এমএ মান্নানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির, পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ সিনিয়র নেতারা।

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সুবির রঞ্জন সাহা, মানিক বিশ্বাস, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমএ মান্নান বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নবীনগরে অটোরিক্সা চালককে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনতাই

নবীনগর, 21 September 2023, 1363 Views,
প্রতীকী ছবি

চলারপথে রিপোর্ট :
নবীনগরে এক অটোরিক্সা চালককে রাতের আধাঁরে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে উপজেলার পৌর এলাকার নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার উত্তর পাশে নার্সারীর সামনে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুরের শসারপাড় গ্রামের আব্দুল সোবহান মিয়ার ছেলে আশিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগ নেতা নারায়নপুরের ইকবাল হোসেনের গ্যারেজের অটোরিকশা চালক হিসেবে ভাড়া গাড়ি চালিয়ে আসতেছে।

রাতে গ্যারেজ থেকে মশার কয়েলের জন্য আলীয়াবাদ বাজারের দিকে যাওয়া সময় নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার উত্তর পাশে নার্সারীর সামনে পৌঁছা মাত্র হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ৫/৭ দুবৃর্ত্তকারী এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে নগদ ২ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়, পরে ৯৯৯ নাম্বারে কল দিলে নবীনগর থানা পুলিশের টহল টিম এসে উদ্ধার করে তাকে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

এবিষয়ে ছিনতাইকারীর কবলে পরা আশিকুল ইসলাম জানান, ৫/৭ জন লোক কিছু বুজে উঠার আগেই আমাকে অন্ধকারে একা পেয়ে মারধর করে মোবাইল ও নগদ টাকা নিয়ে আমাকে আহত করে রাস্তায় ফেলে যায়।আমার মোবাইলে বিকাশের ২ টি সিম কার্ড ছিল।চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ৯৯৯ নাম্বারের ফোনের ভিত্তিতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে নকল পণ্য বিক্রির অভিযোগে জেল জরিমানা

নবীনগর, 1 March 2023, 1936 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলিয়াবাদ এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ৩ প্যাকেট নুডুলস, ৩ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লিচি মাত্র ১০০ টাকায় বিক্রি করছিল নরসিংদীর আকবর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।

বিষয়টি মামুনের সন্দেহ জনক মনে হলে তা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানকে অবগত করেন।

এরই প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। ভৈরব থেকে এ সকল নকল পণ্য ক্রয় করে নবীনগরে নিয়ে এসে বিক্রি করেন বলে জানান আটককৃত মোহাম্মদ আলী। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, এ সব উৎপাদিত পণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ও কর্তৃপক্ষের কোন অনুমোদন না থাকায় আটককৃত ব্যক্তিকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত মালামাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়ন হয়নি

নবীনগর, 6 August 2023, 1497 Views,

কমিউনিস্ট নেতা প্রদীপ সাহার স্মরণসভায় মুজাহিদুল ইসলাম সেলিম

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার মূল মন্ত্র ছিল ‘কেউ খাবে, কেউ খাবে না-তা হবে না।’ সমাজতন্ত্র কায়েমের জন্যই দেশ স্বাধীন করেছিলাম। দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছে এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। তাদের সেই ত্যাগের সুফল ভোগ করছে পুঁজিবাদী একটি শ্রেণি।’

নবীনগর উপজেলা কমিউনিস্ট নেতা প্রদীপ সাহার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদর বড়বাজার প্রাঙ্গণে এ সভা হয়।

ডাকসুর প্রথম ভিপি সেলিম বলেন, ‘মাথাপিছু আয়ের হিসাব ধরা হয়েছে ৩ লাখ টাকা। সেই পরিমাণ টাকা কি আমারা পাচ্ছি? দেশ আজ ঋণগ্রস্ত, মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ টাকা। আজ দেশের অর্থ এক শ্রেণির হাতে জিম্মি। ১৬ বছরে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, যা ফেরত আনার কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার যে নীতিতে দেশ চালাচ্ছে, তার আগে বিএনপি, এরশাদসহ সব সরকাই একই নীতিতে দেশ চালিয়েছে। তারা দেশকে আজ দেওলিয়াপনার দিকে নিয়ে যাচ্ছে।’

প্রদীপ সাহার স্মৃতিচারণ করে তাঁর নামে স্থানীয় প্রশাসনের কাছে একটি সড়ক নামকরণের দাবি জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

সিপিবির নবীনগর উপজেলা শাখার সভাপতি ইসহাকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিখ চৌধুরী, সিপিবির জেলা শাখার সভাপতি সৈয়দ মো. জামাল, সম্পাদক সাজিদুল ইসলাম, প্রয়াত নেতার সহধর্মিণী সবিতা রানী সাহা প্রমুখ।

নবীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নবীনগর, 13 October 2023, 1315 Views,

চলারপথে রিপোর্ট :
পবিত্র আল-আকসা মসজিদ দখল করে দখলদার ইসরাইল বাহিনীর বরবরচিত হামলার ও ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নবীনগর এস আর মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস আর মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মুফতি বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা মেহেদী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়্যুম ফারুকী, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা আনোয়ার বোসাইন, মাওলানা রাঈখান উদ্দিন আনছারী, মাওলানা মুমিনুল হক, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোকতার হোসাইন আমিনী, মাওলানা আল আমিন, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা রবিউল্লাহ, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

নবীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌসের মতবিনিময় সভা

নবীনগর, 29 February 2024, 1182 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা শহরের সুর সম্রাট দ্য আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

নবীনগর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. মিনহাজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, কাইতলা (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, আওয়ামী লীগ নেতা খসরু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রৌফ, ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, প্রফেসার মো. সিরাজুল ইসলাম, মো. আলাউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু কাউছার, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের প্রিন্সিপাল মোস্তফা জামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ কাউছার, নাটঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অত্র সংগঠনের সাবেক সভাপতি মনির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ফেরদৌসকে নির্বাচিত করতে হবে। তিনি তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত। অনেকই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য, সৎ ও ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে। তাই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসকে নির্বাচন করার আহ্বান জানান।